Advertisement

Bank Strike: ব্যাঙ্কে ফের ধর্মঘট, টানা ৫ দিন বন্ধ পরিষেবা, কবে থেকে জানুন

5 Day Banking: সেপ্টেম্বর মাসেই ফের ব্যাঙ্ক ধর্মঘট। মাসের শেষে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এবার ধর্মঘটের ডাক দিল একাধিক ব্যাঙ্ক সংগঠনের সম্মিলিত সংগঠন।

টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ, তারিখ জানুনটানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ, তারিখ জানুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Sep 2026,
  • अपडेटेड 1:43 PM IST
  • চলতি মাসের শুরুতেই ব্য়াঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি।
  • এবার মাসের শেষে ফের ব্যাঙ্ক ধর্মঘট।
  • সপ্তাহে পাঁচ দিন কর্ম দিবস ও ২ দিন ছুটির দাবি-সহ আরও একগুচ্ছ দাবি নিয়ে এবার ধর্মঘটের ডাক।

চলতি মাসের শুরুতেই ব্য়াঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। এবার মাসের শেষে ফের ব্যাঙ্ক ধর্মঘট। সপ্তাহে পাঁচ দিন কর্ম দিবস ও ২ দিন ছুটির দাবি-সহ আরও একগুচ্ছ দাবি নিয়ে এবার ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোশিয়েশন। তবে শুধুমাত্র AIBEA নয়, এর সঙ্গে সঙ্গে AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF a INBOC-এর মতো ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলিও এই বনধের সমর্থনে শামিল হয়েছে। ফলে চলতি মাসের শেষে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

কবে ব্যাঙ্ক স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছে?

ব্যাঙ্ক ইউনিয়নগুলি একযোগে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্ট্রাইকের ডাক দিয়েছে। অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক। তার আগে ২৭ সেপ্টেম্বর রয়েছে রবিবার ও ২৬ সেপ্টেম্বর রয়েছে মাসের চতুর্থ শনিবার। ফলে ওই দিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক।

ব্যাঙ্ক কর্মী সংগঠনের কী কী দাবি?

একাধিক দাবিতে এবার আন্দোলনে শামিল হয়েছে ব্যাঙ্ক সংগঠনগুলি। তাদের দাবি, সরকারকে প্রতিশ্রুতি অনুযায়ী ৫ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করতে হবে, সরকারের একতরফা ও বৈষম্যমূলক PLI (Performance Linked Incentive) স্কিম প্রত্যাহার করতে হবে, ইউনিয়নগুলির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে PLI স্কিমে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে এবং অন্য সব সমস্যার সমাধান করতে হবে।

AIBEA-র তরফে একটি নোটিশ জারি করে অভিযোগ করে বলা হয়েছে, বিভিন্ন  মহলে  ইচ্ছাকৃতভাবে ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে ভুয়ো বার্তা ছড়ানো হচ্ছে। যাতে ব্যাঙ্কের কর্মচারী ও আধিকারিকদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ভুয়ো বার্তার মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য  ব্যাঙ্ক কর্মী ও সংগঠনগুলিকে পরামর্শ দিচ্ছে AIBEA।

উল্লেখ্য বিষয় হল, সামনের মাসেই দুর্গাপুজো। তার আগে বারবার ব্যাঙ্ক পরিষেবা এভাবে ব্যাহত হলে চরম ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা। এর আগে  ১১ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। প্রায় সারা দেশে ওই দিন বন্ধ ছিল ব্যাঙ্কগুলি। এরপর আবার ২৮ থেকে ৩০ পর্যন্ত রয়েছে ব্যাঙ্কগুলি।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement