Advertisement

Bank Close: ধর্মঘটের জেরে টানা ৫ দিন সব ব্যাঙ্ক বন্ধ, গ্রাহকদের জন্য জরুরি ঘোষণা SBI-এর

Bank Strike: ব্যাঙ্ক ধর্মঘট ও সপ্তাহান্তের ছুটি মিলে এবার টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ। বিষয়টি জানিয়ে এবার গ্রাহকদের সতর্ক করল State Bank of India.

সকল ব্যাঙ্কের মধ্যে এফসিএনআর(বি) আমানত সংগ্রহে এসবিআই বৃহত্তম ভূমিকা পালন করেছে।সকল ব্যাঙ্কের মধ্যে এফসিএনআর(বি) আমানত সংগ্রহে এসবিআই বৃহত্তম ভূমিকা পালন করেছে।
Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Sep 2026,
  • अपडेटेड 10:20 AM IST
  • চলতি মাসেই টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  • গ্রাহকদের বিষয়টি নিয়ে সতর্ক করে অ্যাডভাইজারি জারি করল SBI।
  • কবে, কেন ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?

চলতি মাসেই টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। গ্রাহকদের বিষয়টি নিয়ে সতর্ক করে অ্যাডভাইজারি জারি করল দেশের এক নম্বর রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক SBI। টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার সময়ে গ্রাহকদের ঠিক কী কী করা উচিত, সেই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

কবে, কেন ৫ দিন ব্যাঙ্ক বন্ধ?

ব্যাঙ্ক ইউনিয়নগুলি একযোগে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্ট্রাইকের ডাক দিয়েছে। অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক। তার আগে ২৭ সেপ্টেম্বর রয়েছে রবিবার ও ২৬ সেপ্টেম্বর রয়েছে মাসের চতুর্থ শনিবার। ফলে ওই দিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক। সব মিলিয়ে মোট ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

SBI-এর তরফে কী জানানো হল?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ধর্মঘট চলাকালীন সময়ে অত্যাবশ্যকীয় ব্যাঙ্কিং পরিষেবা চালু রাখতে সবরকম ভাবে চেষ্টা করা হবে।  গ্রাহকদের ধর্মঘটের ৩ দিন এটিএম, গ্রাহক পরিষেবা কেন্দ্র এবং ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রাহকদের উদ্দেশে একটি বিজ্ঞপিতে SBI জানিয়েছে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। তাই এই স্ট্রাইক শুরুর আগেই, এসবিআই গ্রাহকদের জরুরি কাজ সেরে ফেলতে অনুরোধ করেছে।

SBI-এর বিজ্ঞপতি গ্রাহকদের বলা হয়েছে, নগদ প্রয়োজনের জন্য এটিএম এবং অটো ডেবিট ও উইথড্রয়াল মেশিন ব্যবহার করুন। এছাড়াও, জরুরি প্রয়োজনে গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলি খোলা থাকবে বলে জানিয়েছে ব্যাঙ্ক।

প্রস্তাবিত ধর্মঘটের সময় গ্রাহকদের SBI-এর ডিজিটাল ব্যাঙ্কিং চ্যানেলগুলো ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে। ব্যাঙ্কের তরফে গ্রাহকদের ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়োনো, মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই এবং অন্যান্য ডিজিটাল মাধ্যগুলোকে ব্যবহার করতে অনুরোধ করেছে। 


 

Read more!
Advertisement
Advertisement