Advertisement

Bank Open Sunday: এই রবিবার ব্যাঙ্ক খোলা থাকছে, কী কী কাজ হবে? জেনে নিন

চলতি সপ্তাহের রবিবার ব্যাঙ্ক খোলা থাকছে। সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন, সেই কারণেই ধর্মঘটের আগে খোলা থাকছে ব্যাঙ্ক। এখন প্রশ্ন হল, ওই দিন ব্যাঙ্কে কী কী কাজ হবে? সব পরিষেবা মিলবে? আসুন জেনে নেওয়া যাক।

এই রবিবার ব্যাঙ্ক খোলা থাকছে এই রবিবার ব্যাঙ্ক খোলা থাকছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2026,
  • अपडेटेड 12:33 PM IST
  • চলতি সপ্তাহের রবিবার ব্যাঙ্ক খোলা থাকছে
  • সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন, সেই কারণেই ধর্মঘটের আগে খোলা থাকছে ব্যাঙ্ক
  • এখন প্রশ্ন হল, ওই দিন ব্যাঙ্কে কী কী কাজ হবে?

২৮ থেকে ৩০ সেপ্টেম্বর গোটা দেশে ব্যাঙ্ক ধর্মঘট। ধর্মঘটটি ডেকেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সুরহা দিতে ২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক। এই দিন ব্যাঙ্কে হবে কাজ। এখন প্রশ্ন হল, রবিবার আদৌ কি ব্যাঙ্কে সব কাজ হবে? নাকি নির্দিষ্ট কিছু কাজই হবে? আসুন জেনে নেওয়া যাক। 

কেন ধর্মঘট? 
এই ধর্মঘট ডেকেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। তারা ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে। মাথায় রাখতে হবে, এই সংগঠনের সঙ্গে ৯০ শতাংশ ব্যাঙ্ককর্মী জড়িত। তাই ৩ দিনের ধর্মঘট যে ভালমতোই পালিত হবে, এই কথা বলাই বাহুল্য। 

এখন প্রশ্ন হল, কেন এই ধর্মঘট ডাকা হয়েছে? তাহলে শুনুন, এই সংগঠন ব্যাঙ্ক কর্মীদের জন্য সপ্তাহে ৫ দিন কাজ ২ দিন ছুটির দাবি জানাচ্ছে। এছাড়া পেনশন সহ একাধিক দাবি রয়েছে তাদের। সেই কারণেই ডাকা হয়েছে ধর্মঘট বলে খবর মিলছে। 

এমন পরিস্থিতিতে রবিবারও ব্য়াঙ্ক খোলা রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে সরকার। এমনকী আঞ্চলিক ব্যাঙ্কগুলিকেও এই নিয়ম মেনে চলতে হবে। তাদেরও রবিবার দরজা খোলা রাখতে হবে। 

কেন খোলা রাখা হচ্ছে? 
২৬ এবং ২৭ হল উইকএন্ড। ছুটি। তারপর ৩ দিন ব্যাঙ্ক বন্ধ। এভাবে মাসের শেষে ৫ দিন পরপর ব্যাঙ্ক বন্ধ থাকলে অনেক সমস্যা হতে পারে। তাই রবিবার ব্যাঙ্ক খুলে রাখা হচ্ছে। তাই চাইলে সাধারণ মানুষ রবিবারই ব্যাঙ্কের সব কাজ মিটিয়ে নিতে পারেন। 

কী কী কাজ হবে?
ওই দিন ব্যাঙ্ক সকাল থেকেই খোলা থাকবে। কাজ হবে বিকেল পর্যন্ত। এই দিন ব্যাঙ্কে সব কাজ হবে। ডিপোজিট থেকে উইথড্রল সহ সব ধরনের কাজই করা যাবে ব্যাঙ্কে। এমনকী চালু থাকবে এটিএম পরিষেবা। রিজার্ভ ব্যাঙ্কও এই বিষয়ে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে। তাই কেউ চাইলে রবিবার ব্যাঙ্কে গিয়েও নিজের সব কাজ সেরে ফেলতে পারেন। এই দিন সব কাজই হবে। 

Advertisement

ব্যাঙ্কের পক্ষ থেকে কী বলা হচ্ছে? 
ব্যাঙ্ক অবশ্য দাবি করছে, সব কাজ রবিবারের জন্য ফেলে রাখবেন না। বরং তার আগেই যতটা সম্ভব কাজ সেরে নিতে। তাহলেই জটিলতা তৈরি হবে না।

 

Read more!
Advertisement
Advertisement