Advertisement

4500 Rs Monthly Allowance Bengal: বাংলায় কোনও মহিলা প্রতিমাসে সাড়ে ৪ হাজার টাকাও পেতে পারেন, তবে শর্ত হল...

পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ অগাস্ট থেকে যোগ্য মহিলা সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বাংলার এই মহিলারা মাসে পাবেন ৪,৫০০ টাকাবাংলার এই মহিলারা মাসে পাবেন ৪,৫০০ টাকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Aug 2026,
  • अपडेटेड 5:00 PM IST

পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ অগাস্ট থেকে যোগ্য মহিলা সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

তবে বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগের নিয়ম শিথিল করে অন্নপূর্ণা যোজনা যোগ্য প্রাপকদের বাছাইয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দিচ্ছে রাজ্য সরকার৷ আবার কোন মহিলারা অন্নপূর্ণা যোজনায় বিবেচিত হবেন না, নির্দিষ্ট ভাবে তাও আরও একবার জানিয়ে দিয়েছেন শুভেন্দু৷ বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, যে মহিলারা নিজে মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জন করেন, তাঁরা আবেদন করলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন না৷

শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘যে মহিলা নিজে ১০ হাজার টাকার বেশি রোজগার করেন, তাঁকে এই বিবেচনার মধ্যে প্রাথমিক ভাবে আনা হয়নি ৷ এটি নারীদের অর্থনৈতিক স্বশক্তিকরণের প্রকল্প৷ যিনি নিজে সরাসরি দশ হাজার টাকার বেশি উপার্জন করেন, তাঁকে বিবেচনা করা হবে না৷’  

এঁরা অন্নপূর্ণার সঙ্গে অন্য ভাতাও পাবেন
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগের নিয়ম শিথিল করে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা বাছাইয়েরর সময় বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাঁরা দিব্যাঙ্গ ভাতা  পান তাঁরাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন৷ এ ছাড়াও পিএম কিষাণ সম্মান নিধির টাকা পেলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে৷ গ্রামীণ এলাকায় যাঁদের তিনটি ঘর বিশিষ্ট বাড়ি আছে, তাঁদেরকেও অন্নপূর্ণা যোজনায় ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জেলার পৌর এলাকাগুলিতে ৫০ ডেসিমেলের বেশি জমি রয়েছে যাঁদের, সেই পরিবারের মহিলারাও অন্নপূর্ণা যোজনায় বিবেচিত হবেন বলে জানিয়েছেন শুভেন্দু৷

এঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ৪৫০০ টাকা
 'অন্নপূর্ণা যোজনা'র টাকা পেলে, পাশাপাশি আর কোন কোন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন, তা  জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ আর শুধুমাত্র 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা নয়। এবার মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে ৪৫০০ টাকা।  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, 'যাঁরা ২৫ থেকে ৬০ বছর বয়সি এবং মাসিক ৩ হাজার টাকার কম অন্য কোনও ভাতা পান, তাঁদের ক্ষেত্রে 'অন্নপূর্ণা যোজনা'র সুবিধা প্রযোজ্য হবে। বিধবা ভাতা পাওয়া উপযুক্ত মহিলারাও নির্দিষ্ট শর্তে 'অন্নপূর্ণা যোজনা'র আওতায় আসবেন।' সেইসঙ্গে, দিব্যাঙ্গ ভাতা এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মে দুই সুবিধা একসঙ্গে পাওয়ার সুযোগ থাকবে।  শুভেন্দু অধিকারী বলেছেন, যে সকল মহিলারা 'অন্নপূর্ণা যোজনা'র টাকা পাচ্ছেন, তাঁদের মধ্যে কেউ দিব্যাঙ্গ থাকলে তিনিও 'অন্নপূর্ণা'র টাকার পাশাপাশি দিব্যাঙ্গ ভাতাও পাবেন।

Advertisement

আগামী ৩০ আগস্ট পর্যন্ত 'অন্নপূর্ণা যোজনা'র আবেদন প্রক্রিয়া চলবে। অর্থাৎ হাতে আর কয়েক সপ্তাহ সময় রয়েছে। আবেদনের পর সরকারের তরফে ভেরিফিকেশন সম্পন্ন হলেই মাসে মাসে পাবেন ৪৫০০ টাকা। তবে , শুধুমাত্র আবেদন করলেই কেউ ৪,৫০০ টাকা নিশ্চিতভাবে পাবেন না। রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে নথিপত্র সঠিকভাবে যাচাই  হওয়ার পর তবেই অনুমোদন মিলবে।  একইসঙ্গে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা এবং ১,৫০০ টাকার দিব্যাঙ্গ ভাতা-- দুটি আলাদা পোর্টালে যোগ্য বলে প্রমাণিত হলেই উপভোক্তারা মাসে মোট ৪,৫০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। 

Read more!
Advertisement
Advertisement