Advertisement

Annapurna Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আলাদা আবেদন? স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

আজ অন্নপূর্ণা যোজনায় নীতিগত অনুমোদন দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গ সরকার। ১ জুন থেকেই মিলবে মাসে ৩০০০ টাকা। এমনটাই জানালেন নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

অন্নপূর্ণা ভাণ্ডারঅন্নপূর্ণা ভাণ্ডার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 May 2026,
  • अपडेटेड 2:01 PM IST
  • আজ অন্নপূর্ণা যোজনায় নীতিগত অনুমোদন দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গ সরকার
  • ১ জুন থেকেই মিলবে মাসে ৩০০০ টাকা
  • এমনটাই জানালেন নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল

আজ অন্নপূর্ণা যোজনায় নীতিগত অনুমোদন দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গ সরকার। ১ জুন থেকেই মিলবে মাসে ৩০০০ টাকা। এমনটাই জানালেন নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

কারা পাবেন? 
এ দিন স্পষ্ট করে এই বিষয়টা সম্পর্কে জানিয়ে দিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, 'আলাদা করে আর আবেদন করার প্রয়োজন নেই। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে।'

নতুন করে আবেদন করা যাবে? 
অনেকেই এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাননি। তাঁরা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না? আর এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন অগ্নিমিত্রা। তিনি জানিয়ে দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। সেই জন্য নতুন একটি পোর্টাল খোলা হচ্ছে। সেখানে গিয়েই আবেদন করতে হবে। তাহলেই মিলবে টাকা।

যদিও সেই সাইট কবে খোলা হবে, সেখানে কীভাবে অ্যাপ্লাই করা যাবে, কী কী ডকুমেন্টস লাগবে, এই সব বিষয় নিয়ে এখনও কিছু স্পষ্ট করে জানান হয়নি। এগুলি নিয়ে পরবর্তী সময় বিজ্ঞপ্তি দেওয়া হবে বা প্রশাসনের শীর্ষ স্তর দিয়ে জানান হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

SIR-এ নাম বাদ পড়লে কী হবে?
মন্ত্রী আজ জানালেন, ৯১ লক্ষ নাম বাদ গিয়েছে SIR-এ। তাঁদের ক্ষেত্রে স্ক্রুটিনি করা হবে। তিনি বলেন, 'সিএএ-তে যাঁরা অ্যাপ্লাই করেছেন, তাঁরা পাবেন। যাঁরা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তাঁরা পাবেন অন্নপূর্ণ ভাণ্ডার।' তবে SIR-এ নাম বাদ পড়লে এই প্রকল্পের টাকা মিলবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। 

বাস ফ্রি
১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি বলে জানিয়ে দিলেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, 'সরকারি বাসে মহিলাদের টাকা লাগবে না। এমনকী দূরপাল্লার বাসেও ফ্রি।'

যদিও তিনি জানিয়েছেন, এই মুহূর্তে বাসের সংখ্যা বৃদ্ধির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারি বাসের যা পরিকাঠামো রয়েছে, সেটিই ব্যবহার করা হবে। তবে জুন মাসে রাজ্য বাজেট পেশ করা হবে। তখন নতুন কিছু বৈদ্যুতিক বাস নেওয়া হতে পারে।

Advertisement

সপ্তম বেতন কমিশন

রাজ্যের সরকারী কর্মীদের জন্য বেতন কাঠামো সংশোধনের কথা ঘোষণা করলেন অগ্নিমিত্রা। তিনি জানালেন, রাজ্য সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। এর ফলে রাজ্য সরকারি ও পেনশনারদের বেতন ও পেনশন অনেকটাই বাড়বে বলে আশা করা যায়।

 

Read more!
Advertisement
Advertisement