
Best Bikes Under 250cc: বাইক কেনার সময় সবাই যে শুধু মাইলেজ দেখেন, তা কিন্তু নয়। অনেকের পছন্দ এমন মোটরসাইকেল, যা দেখতে স্পোর্টি, আবার মোটামুটি ভাল পিকআপও দেবে। বিশেষ করে নিউ জেনারেশনের কাছে পাওয়ারফুল ইঞ্জিনের পাশাপাশি কনট্রোল, কমফোর্ট এবং লুকস ভীষণ গুরুত্বপূর্ণ। এই সব দিক মাথায় রেখে ২৫০ সিসির মধ্যে পাঁচটি মোটরসাইকেলের দিকে নজর রাখতে পারেন।
Hero Karizma XMR: স্পোর্টি লুকের সঙ্গে শক্তির মেলবন্ধন চাইলে এই বাইকটি দেখতে পারেন। এতে রয়েছে ২১০ সিসির লিকুইড-কুলড ইঞ্জিন। সর্বোচ্চ ক্ষমতা ২৫ বিএইচপি এবং টর্ক ২০.৪ এনএম। ছয় গতির গিয়ারবক্স রয়েছে। এক্স-শোরুম দাম প্রায় ১.৮৬ লক্ষ টাকা।
বাজাজ পালসার আরএস২০০: আগ্রাসী ডিজ়াইন এবং জোরালো পারফরম্যান্স এই বাইকের বড় আকর্ষণ। ১৯৯.৫ সিসির ইঞ্জিন থেকে পাওয়া যায় ২৪.২ bhp পাওয়ার। ছয় গতির গিয়ারবক্সের সঙ্গে এর এক্স-শোরুম দাম শুরু প্রায় ১.৮১ লক্ষ টাকা থেকে।
Bajaj Pulsar RS200: প্রতিদিনের ব্যবহারে আরাম চাইলে এই মডেল নজরে রাখতে পারেন। ১৮৪.৪ সিসির ইঞ্জিনে উৎপন্ন হয় ১৬.৭ bhp পাওয়ার। পাঁচ গতির গিয়ারবক্স রয়েছে। দাম প্রায় ১.৬১ লক্ষ টাকা।
Suzuki Gixxer SF250: এই তালিকার সবচেয়ে পাওয়ারফুল ইঞ্জিনগুলির মধ্যে অন্যতম পাবেন এই বাইকে। ২৪৯ সিসির ইঞ্জিন ২৬ bhp পাওয়ার এবং ২২.২ এনএম টর্ক তৈরি করে। এক্স-শোরুম দাম প্রায় ১.৯২ লক্ষ টাকা।
KTM 200 Duke: যাঁরা হাই পিকআপের পাশাপাশি নজরকাড়া নেকেড বাইকের নকশা পছন্দ করেন, তাঁদের জন্য এটি আকর্ষণীয় বিকল্প। ১৯৯.৫ সিসির ইঞ্জিনে ২৪.৬৭ bhp পাওয়ার পাওয়া যায়। দাম প্রায় ২.০৭ লক্ষ টাকা।