Advertisement

Bikes Under 1.5 Lakh: ১.৫ লক্ষ টাকার মধ্যে ৫ বাইক, মাইলেজ থেকে লুক, কোনটি Best?

Best Bikes Under 1.5 Lakh: রোজের অফিস-কলেজ-ব্যবসা সংক্রান্ত যাতায়াতও হবে। আবার উইকেন্ডে একটু লং রাইডও হবে। ফেসবুকে ছবি দিলে কুলও লাগবে। সস্তার বাইক কিনতে গিয়েও আজকাল মানুষ এগুলো ভাবছে।

দেড় লক্ষ টাকা বাজেটের মধ্যে এমন ৫টি দারুণ বাইকের অপশন পাবেন।  দেড় লক্ষ টাকা বাজেটের মধ্যে এমন ৫টি দারুণ বাইকের অপশন পাবেন।  
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2026,
  • अपडेटेड 2:20 PM IST
  • কম বাজেটে ভালো মোটরসাইকেল খোঁজা অনেকের কাছেই বেশ জটিল।
  • বিশেষ করে ১.৫ লক্ষ টাকার মধ্যের রেঞ্জটাই এমন।
  • এই রেঞ্জের ক্রেতাদের এমন বাইক চাই, যেখানে মাইলেজ ভালো, রক্ষণাবেক্ষণ কম এবং লুকও আকর্ষণীয়।

Best Bikes Under 1.5 Lakh: রোজের অফিস-কলেজ-ব্যবসা সংক্রান্ত যাতায়াতও হবে। আবার উইকেন্ডে একটু লং রাইডও হবে। ফেসবুকে ছবি দিলে কুলও লাগবে। সস্তার বাইক কিনতে গিয়েও আজকাল মানুষ এগুলো ভাবছে। রোজের যাতায়াতের জন্য় ভাল ফুয়েল ইকোনমি চাই। আবার লং রাইডের জন্য একটু ভাল পিকআপ, সাসপেনশন, মোটা চাকা লাগে। আর সোশ্যাল মিডিয়ায় কুল লাগার মতো স্টাইলিশ লুকসও চাই। এর আগে এক-দেড় লাখের মোটরসাইকেলের লুকস নিয়ে কোনও কোম্পানিই ততটা মাথা ঘামাত না। কিন্তু গত ৭-৮ বছরে ব্যাপারটা বদলে গিয়েছে। এখন প্রথম দুই শর্তের পাশাপাশি লুকসেও আলাদা জোর দেওয়া বাইক ডিজাইনাররা। আসুন, দেড় লক্ষ টাকা বাজেটের মধ্যে এমন ৫টি দারুণ বাইকের অপশন পাবেন।  

Hero Splendor Plus
কম খরচে প্রতিদিন বাইক চালাতে চাইলে প্রথমেই যে নামটি মাথায় আসে, সেটি হল Hero Splendor Plus। বছরের পর বছর ধরে ভারতের কমিউটার বাইকের বাজারে এই মডেলের জনপ্রিয়তা রয়েছে।

৯৭.২ সিসির ইঞ্জিনে বাইক। অফিস যাওয়া, বাজার করা কিংবা বাড়ি থেকে কাছাকাছি কোনও জায়গায় যাওয়ার মতো কাজে এটি ব্যবহার করা যায়।

Splendor Plus-এর অন্যতম বড় আকর্ষণ হল মাইলেজ এবং কম মেনটেনেন্স। 

Honda Shine 125
একটু বেশি ক্ষমতার ইঞ্জিন এবং আরামদায়ক রাইডিং চাইলে Honda Shine 125 দেখা যেতে পারে। ১২৫ সিসির এই বাইকটি দীর্ঘদিন ধরেই ভারতীয় বাজারে পরিচিত নাম।

শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিনের যাতায়াতের পাশাপাশি মাঝারি দূরত্বের পথেও এটি ব্যবহার করা যায়। ইঞ্জিনের মসৃণ পারফরম্যান্স এবং আরামদায়ক রাইডিংয়ের কারণে কমিউটার বাইক হিসেবে Shine 125 বেশ আকর্ষণীয়।

যাঁরা অতিরিক্ত স্পোর্টি বাইক চান না, কিন্তু একেবারে সাধারণ মডেলও পছন্দ করেন না, তাঁদের জন্য এটি ভাল।

Bajaj Pulsar 125
বাইকের মাইলেজের পাশাপাশি যদি স্টাইল এবং স্পোর্টি লুক আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, তা হলে নজর দিতে পারেন Bajaj Pulsar 125 বেশ ভাল।

Advertisement

রোজের অফিস যাতায়াতের পাশাপাশি মাঝারি দূরত্বের রাইডেও এই বাইক ব্যবহার করা যায়।  

TVS Raider 125
শুধু মাইলেজ নয়, বাইকের ডিজাইন এবং আধুনিক ফিচারও যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, তা হলে TVS Raider 125 তালিকায় রাখতে পারেন।

Raider-এর ডিজাইন অনেক বেশি মডার্ন। ডিজিটাল ডিসপ্লে পাবেন। 

Hero Glamour XTEC
সাধারণ কমিউটার বাইকের সঙ্গে কিছু স্মার্ট ফিচারও চাইলে Hero Glamour XTEC দেখা যেতে পারে  ডিজিটাল কনসোল এবং Bluetooth কানেক্টিভিটির মতো ফিচার বাইকটিকে সাধারণ কমিউটার মডেলের থেকে আলাদা করে। ফলে যাঁরা প্রতিদিন বাইক ব্যবহার করবেন, কিন্তু একেবারে পুরনো ধাঁচের সাধারণ ডিজাইন চান না, তাঁদের জন্য এটি পারফেক্ট। 

Read more!
Advertisement
Advertisement