Advertisement

Bikes Under 2 Lakh: ২ লক্ষ টাকার মধ্যে বাজারে সেরা ৭ মোটরসাইকেলের লিস্ট দেখে নিন

Best Bikes Under 2 Lakh in India 2026: আজকাল দুই চাকার বাজারে অপশনের অভাব নেই। এখন মোটামুটি মধ্যবিত্তদের বাইকের বাজেট দেড়-দুই লাখের মধ্যে ঘোরাফেরা করে। শহরের রাস্তায় রোজকার যাতায়াতও চাই। আবার মাঝেমধ্যে লং রাইডও চাই। 

 ২ লক্ষ টাকার মধ্যে সেরা ৭ মোটরসাইকেলের তালিকা তুলে ধরা হল। ২ লক্ষ টাকার মধ্যে সেরা ৭ মোটরসাইকেলের তালিকা তুলে ধরা হল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2026,
  • अपडेटेड 1:50 PM IST
  • আজকাল দুই চাকার বাজারে অপশনের অভাব নেই।
  • এখন মোটামুটি মধ্যবিত্তদের বাইকের বাজেট দেড়-দুই লাখের মধ্যে ঘোরাফেরা করে।
  • ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ২ লক্ষ টাকার মধ্যে সেরা ৭ মোটরসাইকেলের তালিকা তুলে ধরা হল।

Best Bikes Under 2 Lakh in India 2026: আজকাল দুই চাকার বাজারে অপশনের অভাব নেই। এখন মোটামুটি মধ্যবিত্তদের বাইকের বাজেট দেড়-দুই লাখের মধ্যে ঘোরাফেরা করে। শহরের রাস্তায় রোজকার যাতায়াতও চাই। আবার মাঝেমধ্যে লং রাইডও চাই। আবার কেউ চান স্পোর্টি লুক। সব মিলিয়ে ‘অলরাউন্ডার’ বাইক খুঁজে নেওয়া সহজ নয়। তাই ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ২ লক্ষ টাকার মধ্যে সেরা ৭ মোটরসাইকেলের তালিকা তুলে ধরা হল। আপনার প্রয়োজন অনুযায়ী পছন্দ করে নিন।

১. প্রথমেই রয়েছে Hero XPulse 200 4V। অফ-রোডিং পছন্দ হলে এই বাইকটি দুর্দান্ত অপশন। হালকা ওজন, লং ট্রাভেল সাসপেনশন এবং উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স; খারাপ রাস্তা সহজেই সামলে নেয়। শহরের বাইরে অ্যাডভেঞ্চার রাইডে এর জুড়ি মেলা ভার।

২. এরপর তালিকায় Royal Enfield Hunter 350। ক্লাসিক লুকের সঙ্গে আধুনিক পারফরম্যান্স—এই বাইকের প্রধান আকর্ষণ। ৩৫০ সিসির ইঞ্জিন শহরের রাস্তায় যেমন স্মুথ, তেমনই হাইওয়েতেও স্থির গতি ধরে রাখতে সক্ষম। নতুন প্রজন্মের কাছে এটি দ্রুত জনপ্রিয় হয়েছে।

৩. স্পোর্টি স্টাইল চাইলে নজর দিতে পারেন TVS Apache RTR 200 4V-এর দিকে। আগ্রাসী ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত ফিচার; সব মিলিয়ে এটি তরুণদের পছন্দের তালিকায় উপরের দিকে থাকে। শহরের ট্রাফিকেও এটি বেশ চটপটে।

৪. কমফোর্ট এবং রিলায়েবিলিটির জন্য পরিচিত Bajaj Pulsar N160। নতুন ডিজাইন, ডুয়াল-চ্যানেল এবিএস এবং ভালো মাইলেজ; দৈনন্দিন ব্যবহারের জন্য এটি যথেষ্ট ব্যালান্সড প্যাকেজ। দীর্ঘদিন ধরে পালসার সিরিজের জনপ্রিয়তা এই মডেলেও বজায় রয়েছে।

৫. তালিকায় রয়েছে Yamaha FZ-S Fi V4-ও। স্টাইলিশ লুক, স্মুথ ইঞ্জিন এবং ভালো ফুয়েল এফিশিয়েন্সির জন্য এই বাইকটি পরিচিত। শহুরে রাইডারদের কাছে এটি একটি ‘প্র্যাকটিক্যাল’ চয়েস।

৬. পারফরম্যান্সের জন্য Suzuki Gixxer যথেষ্ট জনপ্রিয়। এর রিফাইন্ড ইঞ্জিন এবং স্থির হ্যান্ডলিং রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে। নতুন রাইডারদের কাছেও এটি সহজে নিয়ন্ত্রণযোগ্য।

Advertisement

৭. সবশেষে রয়েছে Honda Hornet 2.0। প্রিমিয়াম লুক, নির্ভরযোগ্য ইঞ্জিন এবং ভালো বিল্ড কোয়ালিটি; এই বাইকটি দীর্ঘমেয়াদে ভরসা জোগায়। যারা স্টাইল এবং পারফরম্যান্স একসঙ্গে চান, তাদের জন্য এটি উপযুক্ত।

২ লক্ষ টাকার মধ্যে এই ৭টি মোটরসাইকেল ভিন্ন ভিন্ন চাহিদা পূরণ করে। কেউ যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, কেউ শহুরে যাতায়াত, আবার কেউ স্পোর্টি রাইড; প্রতিটি ক্যাটাগরির জন্যই আলাদা অপশন রয়েছে। তাই কেনার আগে নিজের প্রয়োজন ও ব্যবহার বুঝে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

Read more!
Advertisement
Advertisement