Advertisement

Bikes Under 1 Lakh: দামে কম, মাইলেজে সেরা, এক লাখেই পাবেন এই ৭ বাইক

Bikes Under 1 Lakh: এক লাখ টাকা বাজেট। এখনও এই দামের বাইকেই বেশি ভরসা রাখেন মধ্যবিত্তরা। প্রতিদিনের অফিস যাতায়াত, কলেজে যাওয়া কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্য কম খরচে বেশি মাইলেজ দেওয়া মোটরসাইকেলের চাহিদা বরাবরই বেশি।

এক লাখ টাকার আশপাশে বাইক কিনতে চাইলে এখনও সবচেয়ে বেশি ভরসা করেন মধ্যবিত্ত ক্রেতারাই।এক লাখ টাকার আশপাশে বাইক কিনতে চাইলে এখনও সবচেয়ে বেশি ভরসা করেন মধ্যবিত্ত ক্রেতারাই।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jun 2026,
  • अपडेटेड 1:36 PM IST
  •  এক লাখ টাকার মধ্যে ভালো বাইক।
  • ভারতের মধ্যবিত্ত ক্রেতাদের কাছে আজও এই সেগমেন্টেরই চাহিদা সবচেয়ে বেশি।
  • এক নজরে দেখে নেওয়া যাক দেশের সেরা ৭টি বাজেট বাইক।

এক লাখ টাকা বাজেট। এখনও এই দামের বাইকেই বেশি ভরসা রাখেন মধ্যবিত্তরা। প্রতিদিনের অফিস যাতায়াত, কলেজে যাওয়া কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্য কম খরচে বেশি মাইলেজ দেওয়া মোটরসাইকেলের চাহিদা বরাবরই বেশি। এই বাজেট রেঞ্জে একাধিক জনপ্রিয় মডেল রয়েছে, যেগুলি পারফরম্যান্স, রক্ষণাবেক্ষণ খরচ এবং নির্ভরযোগ্যতার দিক থেকে ক্রেতাদের নজর কেড়েছে। দেখে নেওয়া যাক ১ লাখ টাকার মধ্যে জনপ্রিয় কয়েকটি বাইকের নাম। উল্লেখ্য, নীচে দেওয়া সমস্ত দাম এক্স-শোরুম। রাস্তায় নামানোর খরচ যোগ হলে দাম আরও কিছুটা বাড়তে পারে।

Hero HF Deluxe
সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত মাইলেজের জন্য এই মডেল দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। শহর ও গ্রামীণ; দুই ধরনের রাস্তাতেই সমান স্বচ্ছন্দে ব্যবহার করা যায় এই বাইক।

Honda Shine 100
১০০ সিসি সেগমেন্টে হন্ডার অন্যতম আকর্ষণীয় মডেল। মসৃণ ইঞ্জিন, সহজ রাইডিং অভিজ্ঞতা এবং তুলনামূলক কম মেইনটেন্যান্স খরচ এই বাইকের বড় আকর্ষণ।

Bajaj Platina 100
আরামদায়ক রাইডের কথা উঠলেই অনেকের পছন্দের তালিকায় থাকে প্লাটিনা। উন্নত সাসপেনশন এবং আরামদায়ক সিট দীর্ঘ পথেও চালককে স্বস্তি দেয়।

Hero Splendor Plus
ভারতের সবচেয়ে সফল কমিউটার বাইকগুলির মধ্যে অন্যতম স্প্লেন্ডর প্লাস। নির্ভরযোগ্য ইঞ্জিন, ভালো মাইলেজ এবং সহজ রক্ষণাবেক্ষণের কারণে এখনও বিপুল জনপ্রিয়।

TVS Sport
কম খরচে স্টাইলিশ লুক খুঁজছেন যাঁরা, তাঁদের কাছে টিভিএস স্পোর্ট একটি আকর্ষণীয় বিকল্প। মাইলেজের পাশাপাশি ডিজাইনও ক্রেতাদের টানে।

Bajaj CT 110
দুর্গম বা খানাখন্দে ভরা রাস্তায় চলাচলের জন্য সিটি ১১০ বেশ উপযোগী বলে মনে করেন অনেকেই। শক্তপোক্ত গঠন এবং ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর অন্যতম বৈশিষ্ট্য।

TVS Radeon
ক্লাসিক ডিজাইনের সঙ্গে আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা দিতে তৈরি করা হয়েছে রেডিয়ন। ধীরে ধীরে এই মডেলের জনপ্রিয়তাও বাড়ছে বাজারে।

বাইক কেনার সময় শুধু দাম দেখলেই চলবে না। মাইলেজ, সার্ভিস নেটওয়ার্ক, খুচরো যন্ত্রাংশের সহজলভ্যতা এবং দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতার দিকেও নজর রাখা জরুরি। জ্বালানির বাড়তি খরচের সময়ে কম খরচে বেশি পথ চলতে পারে এমন বাইকের চাহিদা আরও বেড়েছে। তাই নিজের প্রয়োজন, যাতায়াতের ধরন এবং বাজেট বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ।

Advertisement

Read more!
Advertisement
Advertisement