Advertisement

Best Bikes One Lakh: এক লাখের মধ্যে সেরা মোটরবাইক কোনগুলি? মাইলেজ থেকে স্টাইলে এগুলিই সেরা

এক লাখ টাকার বাজেটে মোটরবাইক কিনতে চাইলে এখন অপশনের অভাব নেই। কম খরচে রোজ যাতায়াতের জন্য যেমন ১০০ সিসির বাইক রয়েছে, তেমনই এই বাজেটে ১২৫ সিসির স্পোর্টি মডেলও রয়েছে।

১ লক্ষ টাকা বাজেটের মধ্যে সেরা বাইক১ লক্ষ টাকা বাজেটের মধ্যে সেরা বাইক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Nov 2026,
  • अपडेटेड 10:10 PM IST
  • মোটরবাইক কিনতে চাইলে এখন অপশনের অভাব নেই।
  • শুধু মাইলেজ বা ডিজাইন দেখে বাইক কিনবেন না।

Best Bikes Under 1 Lakh in India 2026: এক লাখ টাকার বাজেটে মোটরবাইক কিনতে চাইলে এখন অপশনের অভাব নেই। কম খরচে রোজ যাতায়াতের জন্য যেমন ১০০ সিসির বাইক রয়েছে, তেমনই এই বাজেটে ১২৫ সিসির স্পোর্টি মডেলও রয়েছে। শুরুতেই জানিয়ে রাখি; এখানে উল্লেখ করা দামগুলি এক্স-শোরুম দাম। বিমা, রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ যোগ হলে অন-রোড দাম এক লক্ষ টাকা ছাড়াতে পারে। এক লক্ষ ২০-র আশেপাশেই থাকবে।

১. Hero HF Deluxe: কম দামে রিলায়াবেল বাইক
প্রায় ৫৯,৪৭৭ টাকা থেকে শুরু এই বাইক। ৯৭.২ সিসির ইঞ্জিন এবং সাধারণ গড়নের জন্য দৈনন্দিন যাতায়াতে এটি ভাল বিকল্প। কম খরচে যাঁরা প্রথম বাইক কিনতে চান, তাঁরা দেখতে পারেন।

২. Bajaj Platina 100: মাইলেজে সেরা
প্রায় ৭০,৫১১ টাকা থেকে পাওয়া যায় Platina 100। ৯৯ সিসির ইঞ্জিনের পাশাপাশি আরামদায়ক আসন এর অন্যতম আকর্ষণ। নিয়মিত অফিস যাতায়াত বা দীর্ঘ পথের জন্য এটি বিবেচনা করতে পারেন।

৩. Hero Splendor Plus: একটা গোটা জেনারেশনের ভরসার বাইক
প্রায় ৭৮,৯১২ টাকা থেকে দাম শুরু। ৯৭ সিসির এই বাইক দীর্ঘ দিন ধরেই সাধারণ ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে। সহজ রক্ষণাবেক্ষণ এবং পরিচিত সার্ভিস নেটওয়ার্ক এর বড় সুবিধা।

৪. TVS Raider: স্টাইলে সেরা
প্রায় ৮৪,৪৬০ টাকা থেকে শুরু Raider-এর দাম। ১২৫ সিসির ইঞ্জিন, স্পোর্টি নকশা এবং আধুনিক বৈশিষ্ট্য একে অন্যদের থেকে আলাদা করেছে। তবে বেশি শক্তিশালী বাইক চাইলে এটি দেখতে পারেন।

৫. Hero Glamour X 125: স্টাইলও আছে, প্র্যাকটিকালিটিও আছে 
প্রায় ৮৯,৭৬৭ টাকা থেকে দাম শুরু। ১২৫ সিসির এই মডেলটি যাঁরা সাধারণ কমিউটার বাইকের চেয়ে একটু আধুনিক নকশা চান, তাঁদের পছন্দ হতে পারে।

৬. Bajaj Pulsar 125: স্পোর্টি লুক
প্রায় ৯২,৯৯০ টাকা থেকে পাওয়া যায় Pulsar 125। পেশিবহুল নকশা এবং ১২৫ সিসির ইঞ্জিনের জন্য এটি নজর কাড়ে।

Advertisement

৭. Bajaj Pulsar NS125: পিকআপ বেশ ভাল
প্রায় ৯৯,৬২২ টাকা দাম। স্পোর্টি বাইক পছন্দ হলে দেখতে পারেন। 

কেনার আগে কী দেখবেন?
শুধু মাইলেজ বা ডিজাইন দেখে বাইক কিনবেন না। বসে চালিয়ে আরাম হচ্ছে কি না, ব্রেকিং, সার্ভিস সেন্টারের দূরত্ব এবং পার্টসের দামের বিষয়ে খোঁজ নিন। নিজের প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নিন। 

Read more!
Advertisement
Advertisement