Advertisement

Best Electric Scooter in India: কম বাজেটে TVS iQube, Ather, Ola নাকি Bajaj Chetak, কোনটি সেরা?

TVS iQube, Ather, Ola এবং Bajaj Chetak; এই চারটি নিয়েই আপাতত লোকের আগ্রহ বেশি। প্রত্যেকটিরই আলাদা আলাদা পজিটিভ-নেগেটিভ পয়েন্ট রয়েছে। কারও রেঞ্জ বেশি, কারও বিল্ড কোয়ালিটি ভাল, আবার কারও সার্ভিস নেটওয়ার্ক বেশি। তাই শুধু দাম দেখে নয়, নিজের প্রয়োজন বুঝেই স্কুটার নেওয়া উচিত।

কারও রেঞ্জ বেশি, কারও বিল্ড কোয়ালিটি ভাল, আবার কারও সার্ভিস নেটওয়ার্ক বেশি। কারও রেঞ্জ বেশি, কারও বিল্ড কোয়ালিটি ভাল, আবার কারও সার্ভিস নেটওয়ার্ক বেশি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Aug 2026,
  • अपडेटेड 7:39 PM IST
  • অফিস, বাজার কিংবা বাড়ির কাছাকাছি যাতায়াতের জন্য অনেকেই এখন ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন।
  • TVS iQube, Ather, Ola এবং Bajaj Chetak; এই চারটি নিয়েই আপাতত লোকের আগ্রহ বেশি।
  • কারও রেঞ্জ বেশি, কারও বিল্ড কোয়ালিটি ভাল, আবার কারও সার্ভিস নেটওয়ার্ক বেশি।

পেট্রোলের চড়া দাম। প্রতিদিন অফিস, বাজার কিংবা বাড়ির কাছাকাছি যাতায়াতের জন্য অনেকেই এখন ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন। কিন্তু এখন বাজারে একসঙ্গে অনেকগুলি মডেল আছে। ফলে প্রশ্ন একটাই; কম বাজেটে ভারতের সেরা ইলেকট্রিক স্কুটার কোনটি? TVS iQube, Ather, Ola এবং Bajaj Chetak; এই চারটি নিয়েই আপাতত লোকের আগ্রহ বেশি। প্রত্যেকটিরই আলাদা আলাদা পজিটিভ-নেগেটিভ পয়েন্ট রয়েছে। কারও রেঞ্জ বেশি, কারও বিল্ড কোয়ালিটি ভাল, আবার কারও সার্ভিস নেটওয়ার্ক বেশি। তাই শুধু দাম দেখে নয়, নিজের প্রয়োজন বুঝেই স্কুটার নেওয়া উচিত।

TVS iQube: রোজের ব্যবহারের জন্য ব্যালান্সড প্যাকেজ
কম ঝামেলায় প্রতিদিন স্কুটার চালাতে চাইলে TVS iQube-কে তালিকার প্রথম দিকেই রাখা যায়। TVS-এর পরিচিত ব্র্যান্ড ভ্যালু, সহজে চালানো এবং বড় সার্ভিস নেটওয়ার্কের কারণে এটি বহু ক্রেতার পছন্দ।

২০২৬ সালে iQube-এর একাধিক ভ্যারিয়েন্ট বাজারে রয়েছে। নতুন বেস ভ্যারিয়েন্টেও বড় ব্যাটারি দেওয়া হয়েছে, ফলে আগের তুলনায় রেঞ্জ বাড়ানোর চেষ্টা করেছে TVS।

শহরের রাস্তায় অফিস যাতায়াত, বাজার করা বা প্রতিদিনের সাধারণ ব্যবহারের জন্য iQube বেশ ব্যবহারিক। বিশেষ করে যাঁরা নতুন করে ইলেকট্রিক স্কুটার কিনছেন এবং বেশি রিস্ক নিতে চান না, তাঁদের জন্য এটি ভাল অপশন।

Ather: পারফরম্যান্স এবং টেকনোলজিতে এগিয়ে
যাঁদের কাছে শুধু কম দাম নয়, রাইডিং এক্সপিরিয়েন্স, পারফরম্যান্স এবং টেকনোলজি বেশি গুরুত্বপূর্ণ, তাঁরা Ather নিতে পারেন

Ather 450X-এর রাইড কোয়ালিটি, হ্যান্ডলিং এবং সফটওয়্যার ফিচার নিয়ে বাজারে যথেষ্ট ভাল ধারণা রয়েছে। তবে অন্যান্য কয়েকটি মডেলের তুলনায় এর দাম কিছুটা বেশি হতে পারে। Ather Rizta-ও জনপ্রিয়।

Ola S1: বেশি রেঞ্জ ও ফিচার চাইলে
ইলেকট্রিক স্কুটারের কথা উঠলে Ola S1-এর নামও আসবেই। Ola-এর স্কুটারগুলির অন্যতম বড় আকর্ষণ হল রেঞ্জ, পারফরম্যান্স এবং বিভিন্ন স্মার্ট ফিচার।

তবে Ola-এর ক্ষেত্রে শুধু কাগজে লেখা রেঞ্জ দেখলেই হবে না। বাস্তবে কতটা রেঞ্জ পাওয়া যাবে, তা ব্যাটারি, রাস্তা, গতি এবং চালানোর ধরন অনুযায়ী বদলে যায়। তাই কেনার আগে নিজের শহরে Ola-এর সার্ভিস সেন্টার এবং চার্জিংয়ের ব্যবস্থা দেখে নেওয়া ভাল।

Advertisement

কম দামের ভ্যারিয়েন্ট খুঁজলে Ola S1-এর কিছু মডেল তুলনামূলক ভাবে আকর্ষণীয় হতে পারে। তবে লং টার্মের জন্য় কিনলে সার্ভিসিংয়ের ব্যাপারটাও দেখে নেবেন। 

Bajaj Chetak: রাফ ইউজের স্কুটার চাইলে
Bajaj Chetak-এর সবচেয়ে বড় আকর্ষণ হল এর পরিচিত নাম এবং শক্তপোক্ত গড়ন। ২০২৬ সালের বাজারে Chetak-এর দাম প্রায় ১.১৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে বলে বিভিন্ন অটো পোর্টালের তথ্য। মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী রেঞ্জও আলাদা।

যাঁরা মজবুত, শক্তপোক্ত ইলেকট্রিক স্কুটার চান এবং Bajaj-এর ব্র্যান্ড ও সার্ভিস নেটওয়ার্ক পছন্দ করেন, তাঁদের কাছে Chetak ভাল অপশন হতে পারে।

তাহলে কোন ইলেকট্রিক স্কুটার কিনবেন?
এক কথায় কোনও একটি স্কুটারকে সবার জন্য সেরা বলা কঠিন। আপনার প্রয়োজনের উপরেই সিদ্ধান্ত নির্ভর করবে।

রোজের ব্যবহার ও ব্যালান্সড প্যাকেজ চাইলে: TVS iQube।

পারফরম্যান্স ও রাইডিংয়ের মজা চাইলে: Ather 450X।

বেশি রেঞ্জ ও স্মার্ট ফিচার চাইলে: Ola S1।

বিল্ড কোয়ালিটি ও ব্র্যান্ড ভ্যালু চাইলে: Bajaj Chetak। 

তাই শুধু ‘সবচেয়ে কম দাম’ দেখে স্কুটার কিনবেন না। ব্যাটারি, রেঞ্জ, চার্জিংয়ের টাইম, সার্ভিস সেন্টার, ওয়ারেন্টি এবং আপনি রোজ কত কিলোমিটার চালাবেন; সবকিছু হিসাব করে তবেই সিদ্ধান্ত নিন।

Read more!
Advertisement
Advertisement