
Best Electric Scooters for Daily Use: আজকাল রাস্তায় বের হলেই ইলেকট্রিক স্কুটার দেখা যায়। আসলে ইলেকট্রিক স্কুটার লোকাল রাস্তায় চালানো, টুকটাক বাজার, অফিস যাতায়াতের জন্য বেশ ভাল। তাছাড়া পেট্রোলের দামও অনেক। খরচ বাঁচাতে অনেকেই এখন ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন। কিন্তু বাজারে এখন মডেলও অনেক। ফলে সহজে পছন্দ করা কঠিন। কারও প্রয়োজন বেশি রেঞ্জ, কারও আবার দরকার বেশি স্টোরেজ। আজ এমনই ৪টি পপুলার ই-স্কুটারের বিষয়ে জানতে পারবেন। শুধু বিজ্ঞাপন নয়। সমস্ত ইনফরেমশন জেনে তবেই সিদ্ধান্ত নিন।
রেঞ্জে সবচেয়ে এগিয়ে কোন মডেল?
বাজাজ চেতকে ৩.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি পাবেন। সংস্থার দাবি, এক চার্জে ১৫৩ কিলোমিটার পর্যন্ত চলবে। টপ স্পিড ঘণ্টায় ৮০ কিলোমিটার। মেটাব বডি। ৩৫ লিটারের স্টোরেজও রয়েছে।
টিভিএস আইকিউবেরও ৩.৫ কিলোওয়াট আওয়ার ভার্সান আছে। সংস্থার দাবি, তাতে ১৪৫ কিলোমিটার রেঞ্জ পাবেন। ST ভার্সানে যদিও রেঞ্জ আরও বেশি। ১৭৫ কিলোমিটার।
অন্য দিকে, এথার রিজতায় ১২৩ থেকে ১৬১ কিলোমিটার রেঞ্জ পাবেন বলে দাবি সংস্থার। রয়েছে ৩৪ লিটার বুট স্পেস। গুগল ম্যাপস নেভিগেশনও ইনটিগ্রেটেড। আলাদা করে ক্লিপ দিয়ে মোবাইল লাগানোর প্রয়োজন নেই।
ফলে লং রেঞ্জের হিসেব দিয়ে দেখরলে এক নম্বরে ওলা এস১ এক্স। ৪ এবং ৫.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভার্সানে এক চার্জে ২৪২ থেকে ৩২০ কিলোমিটার (সংস্থার দাবি) রেঞ্জ পাবেন।
স্টোরেজ ও ফিচার্সের দিক থেকে কোনটি এগিয়ে?
চেতকে প্রায় ৩৫ লিটার, আইকিউবে ৩২ লিটার এবং রিজতায় ৩৪ লিটারের স্টোরেজ রয়েছে। রিজতায় ২২ লিটারের ফ্রন্ট ট্রাঙ্কও পাবেন। ওলা এস১ এক্সে স্টোরেজ প্রায় ৩৪ লিটার। রিজতায় গুগল ম্যাপস, স্কিড কন্ট্রোল ও ফলসেফ রয়েছে। চেতক এবং আইকিউবে অ্যাপ কানেক্টিভিটি ও ব্লুটুথ পাবেন।
দাম কত?
ওলা এস১ এক্সের ২ কিলোওয়াট আওয়ার ভার্সানের দাম শুরু ৮০ হাজার টাকা থেকে। চেতক C2501-এর দাম প্রায় ৯১,৫০৪ টাকা। টিভিএস আইকিউবের এন্ট্রি ভার্সানের দাম শুরু ৯৪ হাজার টাকা থেকে। এথার রিজতা একটু প্রিমিয়াম। দাম শুরু প্রায় ১.২১ লক্ষ টাকা থেকে। এগুলি সবই এক্স-শোরুম দাম। রাজ্য, ভ্যারিয়্যান্ট অনুযায়ী দাম বদলাতে পারে।