Advertisement

FD rates July 2026: জুলাইতে FD-তে কোন ব্যাঙ্কে সবথেকে বেশি ইন্টারেস্ট? জেনে নিন SBI, Axis, ICICI-এর রেট

জুলাই মাস শুরু হয়েছে। এই মাসে কোন কোন ব্যাঙ্কে কত সুদ পাওয়া যাচ্ছে? কোথায় সবথেকে বেশি ইন্টারেস্ট? জেনে নিন দ্রুত।

ফিক্সড ডিপোজিটে রিটার্ন কত কোন ব্যাঙ্কে?ফিক্সড ডিপোজিটে রিটার্ন কত কোন ব্যাঙ্কে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2026,
  • अपडेटेड 2:44 PM IST
  • এই মাসে কোন কোন ব্যাঙ্কে কত সুদ পাওয়া যাচ্ছে?
  • কোথায় সবথেকে বেশি ইন্টারেস্ট?
  • জুলাই মাস শুরু হয়েছে

গত কয়েক মাসে শেয়ারবাজারের রিটার্ন খুব একটা ভাল নয়। এমন পরিস্থিতিতে অনেকেই ফিক্সড ডিপোজিটে টাকা রাখার কথা ভাবছেন। এতে টাকা থাকে নিরাপদ। গ্যারেন্টেড রিটার্ন পাওয়া যায়। তাই যাঁরা ২০২৬-এর জুলাই মাসে ফিক্সড ডিপোজিট করার কথা ভাবছেন, তাঁদের জন্য কোন ব্যাঙ্ক সবথেকে বেশি সুদ দিচ্ছে, সেটা জেনে নিন।

এই প্রসঙ্গে বলি ফিক্সড ডিপোজিটকে অনেক সময় টাইম ডিপোজিট বা টার্ম ডিপোজিটও বলা হয়। এটি এমন একটি বিনিয়োগ ব্যবস্থা যেখানে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের হারে এককালীন টাকা ব্যাঙ্কে জমা রাখা হয়। মাথায় রাখতে হবে, শেয়ারবাজারের রিটার্নের সঙ্গে এফডি-এর কোনও যোগ নেই। এখানে গ্যারেন্টের রিটার্ন পাওয়া যায়। ম্যাচুরিটি শেষের পরই মেলে টাকা। তাই আর সময় নষ্ট না করে জেনে নিন ১ থেকে ৩ বছরের সময়ে কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে।


কোন ব্যাঙ্ক সবথেকে বেশি সুদ দিচ্ছে?
বেসরকারি ও সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে বর্তমানে সাধারণ গ্রাহকদের জন্য ১ থেকে ৩ বছরের এফডি-তে অন্যতম সর্বোচ্চ সুদের হার দিচ্ছে IDFC FIRST Bank। এই ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ৭.৪০% এবং প্রবীণ নাগরিকদের ৭.৯০% সুদ দিচ্ছে এফডি-তে।

তবে শুধু এই ব্যাঙ্কটিই নয়, এছাড়াও একাধিক সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে বাম্পার সুদ পাওয়া যাচ্ছে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক-

  • Bandhan Bank সর্বোচ্চ ৭.২৫% সুদ দিচ্ছে। আর বয়স্কদের জন্য় ৭.৭৫% সুদ।
  • RBL Bank সর্বোচ্চ ৭.২০%  এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৭০% সুদ দিচ্ছে।
  • Tamilnad Mercantile Bank সর্বোচ্চ ৭.১০% ও বয়স্কদের জন্য় ৭.২০% হারে সুদ দিচ্ছে।
  • YES Bank সর্বোচ্চ ৬.৭৫% ও প্রবীণ নাগরিকদের জন্য ৭.২৫% শতাংশ সুদ দিচ্ছে।
  • IndusInd Bank সর্বোচ্চ ৭.০০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০% সুদ দিচ্ছে।

অন্যদিকে HDFC Bank, ICICI Bank, Axis Bank এবং State Bank of India-এর মতো দেশের বড় ব্যাঙ্কগুলিতে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৬.২৫% থেকে ৬.৪৫% পর্যন্ত। আর বয়স্কদের জন্য অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

অনেক দিনের FD-তে সুদের হার কত?
তবে যাঁরা ৫ বছর বা তার বেশি সময়ের জন্য FD করতে চান, তাঁদের জন্য সুদের হার কিছুটা আলাদা। এক্ষেত্রে YES Bank সাধারণ গ্রাহকদের ৬.৭৫% এবং প্রবীণ নাগরিকদের ৭.৫০% হারে সুদ দিচ্ছে।

ICICI Bank এবং IndusInd Bank ৬.৫০% সুদ দিচ্ছে। অন্যদিকে State Bank of India সাধারণ গ্রাহকদের ৬.০৫% এবং প্রবীণ নাগরিকদের ৭.০৫% হারে সুদ দিচ্ছে লং টার্ম এফডি-এর ক্ষেত্রে।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
 

 

Read more!
Advertisement
Advertisement