Advertisement

Best FD Interest Rates in India: ফিক্সড ডিপোজিটে ৮% পর্যন্ত সুদ এই ব্যাঙ্কগুলিতে, লিস্ট দেখুন

FD interest rates 2026: শেয়ার বাজারের ওঠানামা। অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতি। স্বাভাবিকভাবেই ফিক্সড ডিপোজিট বা FD র জনপ্রিয়তা বাড়ছে। বর্তমানে একাধিক ব্যাঙ্কে ৮ শতাংশের বেশি সুদ মিলছে।

মে ২০২৬-এ সেরা ফিক্সড ডিপোজিট সুদের তালিকা।মে ২০২৬-এ সেরা ফিক্সড ডিপোজিট সুদের তালিকা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 May 2026,
  • अपडेटेड 3:19 PM IST
  • শেয়ার বাজারের ওঠানামা; অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতি।
  • স্বাভাবিকভাবেই ফিক্সড ডিপোজিট বা FD র জনপ্রিয়তা বাড়ছে।
  • বর্তমানে একাধিক ব্যাঙ্কে ৮ শতাংশের বেশি সুদ মিলছে।

FD interest rates 2026: শেয়ার বাজারের ওঠানামা। অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতি। স্বাভাবিকভাবেই ফিক্সড ডিপোজিট বা FD র জনপ্রিয়তা বাড়ছে। বর্তমানে একাধিক ব্যাঙ্কে ৮ শতাংশের বেশি সুদ মিলছে। ফলে নিরাপদ বিনিয়োগ এবং নির্দিষ্ট রিটার্ন চাইলে ফিক্সড ডিপোজিটের বিকল্প নেই বললেই চলে। বিশেষজ্ঞদের মতে, সুদের হার তুলনামূলক বেশি থাকায় এখন অনেকেই আবার FD র দিকে ঝুঁকছেন। কারণ বাজারের ঝুঁকি ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চিত রিটার্ন পাওয়া যায় এই বিনিয়োগে।

Fixed Deposit বা FD হল এমন একটি বিনিয়োগ পদ্ধতি, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য এককালীন টাকা জমা রাখতে হয় ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে। সময়সীমা ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে।

এই বিনিয়োগে বাজারের ওঠানামার কোনও প্রভাব পড়ে না। ফলে ঝুঁকি তুলনামূলক কম বলেই মনে করা হয়। বিনিয়োগকারীরা মাসিক, ত্রৈমাসিক বা মেয়াদ শেষে সুদ নেওয়ার সুযোগও পান।

কোন ব্যাঙ্কে বেশি সুদ?
২০২৬ সালের মে মাস অনুযায়ী, বিভিন্ন ব্যাঙ্কে FD-র সুদের হার প্রায় ২.৫ শতাংশ থেকে ৮.১ শতাংশ পর্যন্ত।

স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিই বর্তমানে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে। যেমন:
Suryoday Small Finance Bank দিচ্ছে সর্বোচ্চ ৮.১০ শতাংশ পর্যন্ত সুদ
ESAF Small Finance Bank-এ মিলছে প্রায় ৮ শতাংশ
Jana Small Finance Bank এবং SBM Bank-এও ৭.৭ থেকে ৭.৮ শতাংশ পর্যন্ত সুদ  
তবে এই উচ্চ সুদের হার সাধারণত নির্দিষ্ট মেয়াদের FD-র ক্ষেত্রে প্রযোজ্য।

বেসরকারি ব্যাঙ্কেও আকর্ষণীয় সুদ
একাধিক বেসরকারি ব্যাঙ্কও এখন প্রতিযোগিতামূলক সুদের হার অফার করছে। তার মধ্যে রয়েছে:
Bandhan Bank
DCB Bank
RBL Bank
IDFC FIRST Bank
IndusInd Bank
Yes Bank
এই ব্যাঙ্কগুলিতে সাধারণত ৭ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে।

সরকারি ব্যাঙ্ক
অন্য দিকে সরকারি ব্যাঙ্কগুলিতে তুলনামূলক কম সুদ মিললেও নিরাপত্তার কারণে এখনও বহু মানুষ এই ব্যাঙ্কগুলিকেই বেছে নিচ্ছেন।
State Bank of India
Punjab National Bank
Bank of Baroda
এই ব্যাঙ্কগুলিতে FD-র সুদের হার সাধারণত ৬ থেকে ৬.৬ শতাংশের মধ্যে রয়েছে।

Advertisement

ট্যাক্স বাঁচাতেও সেরা
৫ বছরের লক-ইন পিরিয়ডের ট্যাক্স সেভিং FD এখনও জনপ্রিয়। আয়কর আইনের 80C ধারার অধীনে কর ছাড় পাওয়া যায় এই ধরনের FD-তে।

সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই FD-তে ৬ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ মিলছে। প্রবীণ নাগরিকেরা অতিরিক্ত ০.২৫ থেকে ০.৭৫ শতাংশ বেশি সুদও পাচ্ছেন।

বিনিয়োগের আগে কী মাথায় রাখবেন?
বিশেষজ্ঞদের মতে, শুধু বেশি সুদের দিকে তাকালেই হবে না। ব্যাঙ্কের নিরাপত্তা, তারল্য এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতাও বিবেচনা করা জরুরি।

বর্তমানে প্রতি ব্যাঙ্কে ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত বিমার আওতায় থাকলেও অনেক বিশেষজ্ঞ একাধিক প্রতিষ্ঠানে ভাগ করে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন।

অনিশ্চিত বাজার পরিস্থিতিতে FD এখনও নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিয়োগ হিসাবেই বিবেচিত হচ্ছে বলে মত আর্থিক মহলের। 

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Read more!
Advertisement
Advertisement