
আজকাল SIP-র যুগেও বহু মানুষ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে ভরসা রাখেন। এর সবচেয়ে বড় কারণ হল মিউচুয়াল ফান্ড বা SIP অনেক বেশি রিটার্ন দিলেও সেখানে সঞ্চিত অর্থ ঝুঁকির মধ্যে থাকে। অন্যদিকে, FD-তে রিটার্ন তুলনামূলক কম হলেও, সেই টাকা থাকে সুরক্ষিত। ফলে বহু বিনিয়োগকারী অর্থ জমানোর ক্ষেত্রে FD-কেই ভরসা করেন।
গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে আকৃষ্ট করতে ব্য়াঙ্কগুলি প্রায়ই এমন কিছু স্কিমও নিয়ে আসছে, যা আসলে যথেষ্ট লাভজনক। বিশেষ বিশেষ ক্ষেত্রে এই স্কিমগুলো স্পেশাল FD হওয়ায় এগুলিতে রিটার্নের হারও থাকছে বেশি। এমনই একটি বিশেষ সুবিধা হলো ৫৫৫-দিনের এফডি স্কিম। আবার উল্লেখযোগ্য বিষয় হল, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক থেকে শুরু করে ব্যাঙ্ক অফ বরোদার মতো বিভিন্ন ব্যাঙ্কে এই স্কিমটি রয়েছে। কিন্তু সুদের হার কোথায় বেশি? জেনে নেওয়া যাক
সবার প্রথমে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক
৫৫৫-দিনের বিশেষ এফডি স্কিমের সুদের হারের ভিত্তিতে সবার উপরে রয়েছে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে সাধারণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার রয়েছে ৭.২৫ শতাংশ। আর প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার রয়েছে ৭.৫০ শতাংশ।
পিছিয়ে নেই কর্ণাটক ব্যাঙ্কও
সিটি ইউনিয়ন ব্যাঙ্ক যেখানে গ্রাহকদের ৭.৫০ শতাংশ সুদের হার অফার করছে, তখন এই একই দিনের FD অর্থাৎ ৫৫৫ দিনের ফিক্সড ডিপোজিটে কর্নাটক ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের ৭ শতাংশ সুদ অফার করছে। পর্বীণ নাগরিকদের জন্য এই সুদের হার রয়েছে ৭.৪০ শতাংশ।
Bob-তে ভালো সুদের হার
৫৫৫ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে ভালো রিটার্ন দেওয়া তালিকাতে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদাও। এই ব্যাঙ্কটি সাধারণ গ্রাহকদের জন্য ৬.৭৫ শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য ৭.২৫ শতাংশ সুদ অফার করছে। এছাড়াও, ইন্ডিয়ান ব্যাঙ্কে সাধরণ গ্রাহকেরা ৫৫৫ দিনের FD-তে ৬.৬৫ শতাংশ সুদ ও প্রবীণ নাগরিকেরা ৭.১৫ শতাংশ সুদ পাবেন।
কানারা ব্যাঙ্কে কত রিটার্ন?
এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে কানারা ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের ৬.৬০ শতাংশ হারে সুদ অফার করছে। প্রবীণ নাগরিকদের এই বিশেষ ফিক্সড ডিপোজিটে ৭.০৫ শতাংশ সুদ রয়েছে।