Advertisement

Best Fixed Deposit 2026: সেরার সেরা! FD-তে Highest Interest এই ২০ ব্যাঙ্কে

FD Rates: ফিক্সড ডিপোজিটে বাম্পার রিটার্ন! জুনের শেষে এই ২০টি ব্যাঙ্কে মিলছে ৮.১০% পর্যন্ত সুদ, তালিকায় আপনার ব্যাঙ্ক আছে তো?

জুনের শেষে এই ২০টি ব্যাঙ্কে মিলছে ৮.১০% পর্যন্ত সুদ, তালিকায় আপনার ব্যাঙ্ক আছে তো?জুনের শেষে এই ২০টি ব্যাঙ্কে মিলছে ৮.১০% পর্যন্ত সুদ, তালিকায় আপনার ব্যাঙ্ক আছে তো?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jun 2026,
  • अपडेटेड 9:04 PM IST
  • দেশের মধ্যবিত্ত ও সিনিয়র সিটিজেনদের কাছে আজও ফিক্সড ডিপোজিটের (FD) একটা আলাদা মাহাত্ম্য আছে।
  • বর্তমানে দেশের একাধিক ব্যাঙ্ক স্থায়ী আমানতের ওপর সুদের হার এক ধাক্কায় অনেকটাই বাড়িয়েছে।
  • বিশেষ স্কিমে সাধারণ নাগরিকরাই এখন বছরে সর্বোচ্চ ৮.১০ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন।

Highest FD interest rates June 2026: শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের যতই জনপ্রিয়তা বাড়ুক না কেন, এ দেশের মধ্যবিত্ত ও সিনিয়র সিটিজেনদের কাছে আজও ফিক্সড ডিপোজিটের (FD) একটা আলাদা মাহাত্ম্য আছে। টাকা ১০০ শতাংশ সুরক্ষিত থাকে। নিশ্চিত রিটার্ন। আপনিও যদি এই জুনের শেষে নিজের সেভিংয়ের টাকা কোনও ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করার কথা ভেবে থাকেন, তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। বর্তমানে দেশের একাধিক ব্যাঙ্ক স্থায়ী আমানতের ওপর সুদের হার এক ধাক্কায় অনেকটাই বাড়িয়েছে। বিভিন্ন মেয়াদের বিশেষ স্কিমে সাধারণ নাগরিকরাই এখন বছরে সর্বোচ্চ ৮.১০ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন।

রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট স্থিতিশীল থাকার জেরে ২০২৬ সালের জুনের শেষ সপ্তাহের হিসাব অনুযায়ী, দেশের তপশিলি ব্যাঙ্কগুলি ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য ২.৫০% থেকে শুরু করে ৮.১০% পর্যন্ত সুদের অফার দিচ্ছে। বরাবরের মতো এবারও সুদের হারের নিরিখে বড় ব্যাঙ্কগুলিকে পেছনে ফেলে একচেটিয়া দাপট দেখাচ্ছে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি। তবে বন্ধন ব্যাঙ্ক বা ইয়েস ব্যাঙ্কের মতো বেশ কিছু বেসরকারি ব্যাঙ্কও পিছিয়ে নেই।

সুদের দৌড়ে এগিয়ে স্মল ফিন্যান্স ব্যাঙ্ক
অপেক্ষাকৃত নতুন ও ছোট ফিন্যান্স ব্যাঙ্কগুলি এখন আমানতকারীদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে। শীর্ষ তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এবং উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। এই দুই ব্যাঙ্কই নির্দিষ্ট মেয়াদে সাধারণ গ্রাহকদের ৮.১০% হারে সুদ দিচ্ছে।

সর্বোচ্চ সুদ এই ১০ ব্যাঙ্কে:

ব্যাঙ্ক সর্বোচ্চ সুদের হার (বার্ষিক)
সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.১০%
উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.১০%
জনা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.০০%
ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.০০%
শিবালিক স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.০০%
এসবিএম ব্যাঙ্ক(SBM Bank) ৭.৮৫%
উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৭.৮০%
ইএসএএফ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৭.৭৫%
ডিসিবি ব্যাঙ্ক(DCB Bank) ৭.৫০%
ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৭.৫০%

১ বছর ও ৩ বছরের মেয়াদে সেরা কারা?
যাঁরা খুব বেশি দিনের জন্য টাকা আটকে রাখতে চান না, অর্থাৎ মাত্র ১ বছরের মেয়াদে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক (৭.৫০%)। এর পরেই রয়েছে সূর্যোদয় ও উজ্জীবন ব্যাঙ্ক, যেখানে মিলছে ৭.২৫% সুদ।

অন্যদিকে, ৩ বছরের মাঝারি মেয়াদে টাকা রাখার ক্ষেত্রে জনা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক দিচ্ছে ৮.০০% সুদ। এ ছাড়া উৎকর্ষ ও শিবালিক ব্যাঙ্ক দিচ্ছে ৭.৫০% এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক দিচ্ছে ৭.৩৫% সুদ।

Advertisement

সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের সুদের ফারাক
নিরাপত্তা ও দেশব্যাপী বিশাল ব্রাঞ্চ নেটওয়ার্কের কারণে রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাঙ্কগুলির ওপর মানুষের ভরসা সবসময়ই বেশি। সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক (উভয়ই ৬.৮৫%)। এরপর ইন্ডিয়ান ব্যাঙ্ক দিচ্ছে ৬.৮০% এবং ব্যাঙ্ক অফ বরোদা দিচ্ছে ৬.৭৫% সুদ।

বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং সিএসবি (CSB) ব্যাঙ্ক সর্বোচ্চ ৭.৩৫% সুদ দিচ্ছে। এ ছাড়া জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক ৭.৩০% এবং ইয়েস ব্যাঙ্ক, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক ও ধনলক্ষ্মী ব্যাঙ্ক ৭.২৫% হারে সুদ অফার করছে।

সিনিয়র সিটিজেনদের পোয়াবারো 
স্মার্ট ইনভেস্টরদের জন্য খুশির খবর হল, সিনিয়র সিটিজেনরা (Senior Citizens) স্বাভাবিক হারের তুলনায় সব ব্যাঙ্কেই সাধারণত ০.৫০% বেশি সুদ পাবেন। অর্থাৎ, যেখানে সর্বোচ্চ সুদ ৮.১০%, সেখানে বয়স্ক ব্যক্তিরা প্রায় ৮.৬০% পর্যন্ত রিটার্ন পেতে পারেন। এমনকি বন্ধন ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কের মতো কিছু আর্থিক প্রতিষ্ঠান সিনিয়র সিটিজেনদের জন্য ০.৭৫% পর্যন্ত অতিরিক্ত সুদ দিচ্ছে, যা অবসরের পর নিয়মিত আয়ের জন্য বেশ ভাল।

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Read more!
Advertisement
Advertisement