Advertisement

High Income Part Time Job: দিনে মাত্র ঘণ্টা দুই কাজ করেই আয় করুন ৫০ হাজার টাকা, পড়ুয়া-বেকাররাও পারবেন

High Income Part Time Job: আজকের এই আধুনিক ডিজিটাল দুনিয়ায় এমন বহু বিকল্প পথ তৈরি হয়েছে যেখানে মাথা গুঁজে টানা ৯ ঘণ্টার ডিউটি বা ফুল টাইম চাকরি করার কোনও বাধ্যবাধকতা নেই। মাত্র কয়েক ঘণ্টা বুদ্ধি খাটিয়ে কাজ করলেই হাজার হাজার টাকা পকেটে পোরা যায়। এক নজরে দেখে নেওয়া যাক সেই লাভজনক কাজগুলি ঠিক কী কী।

দিনে মাত্র ঘণ্টা দুই কাজ করেই আয় করুন ৫০ হাজার টাকা, পড়ুয়া-বেকাররাও পারবেনদিনে মাত্র ঘণ্টা দুই কাজ করেই আয় করুন ৫০ হাজার টাকা, পড়ুয়া-বেকাররাও পারবেন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Jun 2026,
  • अपडेटेड 5:46 PM IST

High Income Part Time Job: কলেজ বা অফিসের পর ঘরে ফিরে অনেকেই চরম বোর ফিল করেন এবং বাড়তি আয়ের জন্য কোনও পার্ট টাইম কাজের সন্ধান করেন। সারাদিন ধরে মোবাইলে ফেসবুক বা ইনস্টাগ্রামের রিল স্ক্রোল করতে করতে যারা ক্লান্ত হয়ে পড়েছেন তাদের জন্য এবার দুর্দান্ত এক রোজগারের হদিশ মিলল। প্রতিদিন মাত্র কয়েক ঘণ্টা সময় ব্যয় করেই এখন প্রতি মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত অনায়াসে উপার্জন করা সম্ভব। এই বাড়তি আয় থেকে নিজের ছোটখাটো প্রয়োজন মেটানো বা বিভিন্ন বিল মেটানো যেমন সহজ হবে তেমনই কলেজ পড়ুয়াদের পকেটমানির জন্য আর বাড়ির ওপর নির্ভর করতে হবে না।

আজকের এই আধুনিক ডিজিটাল দুনিয়ায় এমন বহু বিকল্প পথ তৈরি হয়েছে যেখানে মাথা গুঁজে টানা ৯ ঘণ্টার ডিউটি বা ফুল টাইম চাকরি করার কোনও বাধ্যবাধকতা নেই। মাত্র কয়েক ঘণ্টা বুদ্ধি খাটিয়ে কাজ করলেই হাজার হাজার টাকা পকেটে পোরা যায়। এক নজরে দেখে নেওয়া যাক সেই লাভজনক কাজগুলি ঠিক কী কী।

ভিডিও এডিটর
বর্তমান যুগে প্রায় প্রত্যেকেই কনটেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার বা সফল ব্যবসায়ী হতে চান। আর এই সমস্ত পেশাদারদের নিজেদের প্রচারের জন্য একজন দক্ষ ভিডিও এডিটরের প্রয়োজন হয়। প্রিমিয়ার প্রো বা ক্যাপকাটের মতো জনপ্রিয় অ্যাপগুলির কাজ যদি কেউ ভালোভাবে শিখে নিতে পারেন তবে এই ক্ষেত্রে উপার্জনের কোনও ঊর্ধ্বসীমা নেই। আজকের দিনে ইনস্টাগ্রাম রিল ইউটিউব শর্টস বা বড় ভিডিও এডিট করে দেওয়ার জন্য ক্লায়েন্টরা মোটা টাকা দিতে এক পায়ে রাজি থাকেন।

স্ক্রিপ্ট রাইটিং
আপনার যদি চমৎকার গল্প বলা সস্পেন্স তৈরি করা কিংবা সুন্দর ডায়ালগ বা সংলাপ লেখার অভ্যাস থাকে তবে স্ক্রিপ্ট রাইটিং আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার এবং পডকাস্টারদের নিজেদের কনটেন্ট ভাইরাল করার জন্য সবসময় ভালো স্ক্রিপ্টের খোঁজ করতে হয়। বিভিন্ন ক্রিয়েটরদের জন্য ১ মিনিটের রিল বা ১০ মিনিটের ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট লিখে প্রতি স্ক্রিপ্ট পিছু ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত চার্জ করা সম্ভব। প্রতিদিন মাত্র ৩ ঘণ্টা সময় এই কাজে দিলে একদিকে যেমন লেখার ধার বাড়বে তেমনই পকেটও ভারী হবে।

Advertisement

সোশ্যাল মিডিয়া ম্যানেজার
সারাদিন ধরে ইনস্টাগ্রাম লিঙ্কডইন বা এক্স হ্যান্ডেলে পোস্ট মিমস এবং রিল স্ক্রোল করার নেশা কমবেশি সবারই আছে। এবার এই  অভ্যাসকেই আয়ের অন্যতম প্রধান হাতিয়ার করে তোলা সম্ভব। বহু ছোটখাটো ব্র্যান্ড ডাক্তার আইনজীবী এবং স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করেন। এই পেজগুলি দেখভালের জন্য তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজারের প্রয়োজন হয়। আপনি ঘরে বসেই তাদের পোস্ট শিডিউল করা কমেন্টের উত্তর দেওয়া এবং বেসিক গ্রাফিক ডিজাইনের দায়িত্ব নিয়ে ভালো টাকা উপার্জন করতে পারেন।
 

 

Read more!
Advertisement
Advertisement