Advertisement

বাড়ির জন্য কোন ওয়াটার পিউরিফায়ার কিনবেন? RO, UV না UF, Best কোনটি?

Best Water Purifier for Home: পরিবারের সুস্থতার কথা ভেবে বাড়িতে ওয়াটার পিউরিফায়ার কিনবেন? বাজারে গেলেই সামনে আসে নানা অপশন আসে।

 বাজারে গেলেই সামনে আসে নানা অপশন আসে। বাজারে গেলেই সামনে আসে নানা অপশন আসে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 4:50 PM IST
  • পরিবারের সুস্থতার কথা ভেবে বাড়িতে ওয়াটার পিউরিফায়ার কিনবেন?
  • দামও কয়েক হাজার থেকে ২০-২৫ হাজার টাকা পর্যন্ত।

Best Water Purifier for Home: পরিবারের সুস্থতার কথা ভেবে বাড়িতে ওয়াটার পিউরিফায়ার কিনবেন? বাজারে গেলেই সামনে আসে নানা অপশন আসে। RO, UV, UF থেকে শুরু করে একাধিক প্রযুক্তির মডেল। দামও কয়েক হাজার থেকে ২০-২৫ হাজার টাকা পর্যন্ত। কিন্তু বেশি দাম মানেই কি বেশি ভাল জল? একেবারেই নয়। বরং বাড়িতে কী ধরনের জল আসে, তার উপর নির্ভর করে সঠিক পিউরিফায়ার নির্বাচন। অকারণে দামি কিনলে এক দিকে যেমন বাড়তি খরচ, অন্যদিকে তেমনই জলের অপচয় হতে পারে।

RO, UV ও UF-এর মধ্যে পার্থক্য কী?
RO বা রিভার্স অসমোসিস প্রযুক্তি জলে মিশে থাকা অতিরিক্ত লবণ, দ্রবীভূত পদার্থ এবং কিছু ক্ষতিকর রাসায়নিক দূর করতে সাহায্য করে। বিশেষ করে গভীর নলকূপ বা ট্যাঙ্কারের জলে TDS বেশি থাকলে এই প্রযুক্তি কার্যকর। তবে RO ব্যবস্থায় কিছু জল নষ্ট হয়। ফিল্টার ও মেমব্রেন বদলানোর খরচও রয়েছে।

অন্য দিকে UV প্রযুক্তি অতিবেগনি রশ্মির সাহায্যে জলের ব্যাকটেরিয়া ও ভাইরাস নিষ্ক্রিয় করে। কিন্তু জলে মিশে থাকা লবণ বা রাসায়নিক দূর করতে পারে না। UF প্রযুক্তি বিদ্যুৎ ছাড়াই অনেক জীবাণু ও ময়লা আটকাতে পারে। তবে দ্রবীভূত রাসায়নিক দূর করতে পারে না।

মধ্যবিত্তের জন্য কোনটি ভাল?
প্রথমেই বাড়ির জলের TDS পরীক্ষা করান। সাধারণ ভাবে ৫০০ মিলিগ্রাম প্রতি লিটারের বেশি হলে RO প্রয়োজন হতে পারে। TDS কম এবং মূল সমস্যা জীবাণু হলে UV বা UV+UF যথেষ্ট হতে পারে। তবে শুধু TDS পরীক্ষা করলেই জল নিরাপদ কি না বোঝা যায় না। আর্সেনিক, ফ্লুরাইড ও অন্যান্য দূষকের পরীক্ষাও জরুরি।

কেনার আগে মাথায় রাখুন
শুধু যন্ত্রের দাম নয়, বছরে ফিল্টার বদলানো, সার্ভিসিং এবং বিদ্যুতের খরচও হিসাব করুন। RO কিনলে TDS কন্ট্রোলার বা মিনারেলাইজার রয়েছে কি না দেখুন। BIS-এর মান মেনে তৈরি পণ্য বেছে নিন।

Advertisement

সব শেষে, বেশি ফিচারের লোভে অপ্রয়োজনীয় খরচ করবেন না। পরিবারের পানীয় জলের গুণমান বুঝে সঠিক প্রযুক্তি বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Read more!
Advertisement
Advertisement