Advertisement

Tatkal Confirm Ticket Booking : IRCTC-তে কনফার্ম তত্‍কাল টিকিট বুকিংয়ের সহজ পদ্ধতি রইল

IRCTC-র এই ফিচারের মাধ্যমে সহজেই তৎকাল টিকিট বুক করা যায়। এমনকি কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনাও অনেকটা বেড়ে যায়। এখানে IRCTC-র মাস্টার লিস্ট ফিচারের কথা বলা হচ্ছে। এতে একদিকে যেমন সময় বাঁচবে, তেমনই কনফার্ম টিকিট পাওয়ার সুযোগও বাড়বে। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Oct 2022,
  • अपडेटेड 4:11 PM IST
  • উৎসবের মরশুমে বাড়ি ফিরবেন?
  • কিন্তু টিকিট পাচ্ছেন না?
  • এভাবে পান কনফার্ম টিকিট

চলছে উৎসবের মরশুম (Festive Season)। এই সময় অনেকেই বাড়ি ফিরতে চাইছেন। তবে ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ার ফিরতে পারছেন না। কিন্তু Tatkal Ticket Booking অপশানের মাধ্যমে বুক করা যাবে কনফার্ম টিকিট। তবে চাহিদা বেশি থাকায় অনেক সময় মানুষ তৎকালে টিকিট বুক (Tatkal Confirm Ticket Booking) করতে পারেন না। ফলে তাঁদের এজেন্টদের দ্বারস্থ হতে হয়। তবে এখানে এমন একটি পদ্ধতির কথা বলা হবে, যাতে আর গ্রাহকদের এজেন্টদের কাছে যেতে হবে না। 

IRCTC-র এই ফিচারের মাধ্যমে সহজেই তৎকাল টিকিট বুক করা যায়। এমনকি কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনাও অনেকটা বেড়ে যায়। এখানে IRCTC-র মাস্টার লিস্ট ফিচারের কথা বলা হচ্ছে। এতে একদিকে যেমন সময় বাঁচবে, তেমনই কনফার্ম টিকিট পাওয়ার সুযোগও বাড়বে। 

এই ফিচারের মাধ্যমে আগে থেকেই যাত্রীদের নাম পূরণ করে রাখা যায়। এর ফলে টিকিট বুকিংয়ের সময় নাম টাইপ করার পরিবর্তে শুধুমাত্র অপশান থেকে সিলেক্ট করতে হবে। ফলে সময় বাঁচবে ও কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে। 

প্রথমে আইআরসিটিসি-র অ্যাপ বা ওয়েবসাইটি ওপেন করুন। এরপর অ্যাকাউন্ট লগ-ইন করুন। এবার মাস্টার লিস্ট ফিচার সিলেক্ট করতে হবে। এবার যাত্রীদের ডিটেল্স দিন। এছাড়া যদি ইউপিআই পেমেন্ট অপশান সিলেক্ট করেন, তাহলে পেমেন্টও দ্রুত হবে। এতে অনেকটা সময় বাঁচবে। একইসঙ্গে বাড়বে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা। 
 

 

Read more!
Advertisement
Advertisement