Advertisement

Metro Ticket: এবার QR কোড দিয়েই কাটা যাবে টিকিট, পুজোর আগে বড় পদক্ষেপ কলকাতা মেট্রোর

এবার কিউআর কোড স্ক্যান করেই কাটা যাবে কলকাতা মেট্রোর টিকিট। মেট্রো স্টেশনগুলিতে থাকা QR কোডের স্টিকার স্ক্যান করেই এই টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

এবার QR কোড দিয়েই কাটা যাবে মেট্রোর টিকিটএবার QR কোড দিয়েই কাটা যাবে মেট্রোর টিকিট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2026,
  • अपडेटेड 4:42 PM IST
  • পুজো শুরুর ঠিক আগে বড় ঘোষণা করল কলকাতা মেট্রো।
  • উৎসবের মরশুমের শুরুতেই মেট্রোর টিকিট কেনা আরও সহজ করে দিল কলকাতা মেট্রো।
  • আজ থেকেই দুটি যাত্রীবান্ধব উদ্যোগ চালু করল মেট্রো রেলওয়ে।

পুজো শুরুর ঠিক আগে বড় ঘোষণা করল কলকাতা মেট্রো। উৎসবের মরশুমের শুরুতেই মেট্রোর টিকিট কেনা আরও সহজ করে দিল কলকাতা মেট্রো।  যাত্রীদের দ্রুত টিকিট কেনার সুযোগ করে দিতে ১৪ অক্টোবর, অর্থাৎ আজ থেকেই দুটি যাত্রীবান্ধব উদ্যোগ চালু করল মেট্রো রেলওয়ে। 

এখন থেকে কোনও অ্যাপ ডাউনলোড না করেই মেট্রো স্টেশনগুলিতে থাকা QR কোডের স্টিকার স্ক্যান করে সহজেই টিকিট কিনতে পারবেন যাত্রীরা। প্রাথমিকভাবে এই সুবিধা চালু করা হয়েছে এসপ্ল্যানেড, দমদম, দক্ষিণেশ্বর, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, কালীঘাট, হাওড়া, শিয়ালদহ, শোভাবাজার-সুতানুটি, সল্টলেক সেক্টর ফাইভ এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। শীঘ্রই সমস্ত করিডরের অন্য মেট্রো স্টেশনেও এই সুবিধা চালু করা হবে।

ফলে এবার থেকে মেট্রো যাত্রীরা 'আমার কলকাতা মেট্রো' অ্যাপের পাশাপাশি Paytm অ্যাপের সাহায্যেও যেকোনও স্টেশন থেকে গন্তব্য স্টেশন পর্যন্ত টিকিট কাটতে পারবেন। এই অনুষ্ঠানে Paytm-এর চিফ অপারেটিং অফিসার এবং তাঁর দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্ত বলেন, "এই নতুন পরিষেবাগুলির ফলে যাত্রীরা দীর্ঘ লাইনে না দাঁড়িয়েই দ্রুত ও সুবিধাজনকভাবে মেট্রোর টিকিট কিনতে পারবেন। এর ফলে তাঁদের মূল্যবান সময়ও বাঁচবে।"

উল্লেখ্য, বর্তমানে মোবাইলে 'আমার কলকাতা মেট্রো' অ্যাপ থাকলে যাত্রীরা বাড়িতে বসেই মেট্রোর টিকিট কাটতে পারেন। খুব কম সময়ে অ্যাপের মাধ্যমে এই টিকিট কেটে ফেলা যায়। এবার QR কোড-এর সুবিধা এনে এই পরিষেবাকেই আরও সহজ করে তুলল কলকাতা মেট্রো। যার মাধ্যমে অ্যাপ ছাড়াই কোনও যাত্রী টিকিট কাটতে পারবেন।

 

Read more!
Advertisement
Advertisement