Advertisement

Voter Slip Valid ID: শুধু ভোটার স্লিপ দিয়ে কি আদৌ ভোট দেওয়া যায়? ঠিক নিয়মটি জানুন

২৯ এপ্রিল বাংলায় দ্বিতীয় দফার ভোট। এই দফায় ৭টি জেলায় ১৪২টি আসনে ভোট রয়েছে। নির্বাচন রয়েছে রাজ্যের রাজধানী কলকাতাতেও। আর দ্বিতীয় দফার ভোটের আগে ভোটার স্লিপ নিয়ে বিরাট জল্পনা চলছে। কেউ কেউ মনে করছেন, শুধু এই স্লিপ নিয়ে গেলেই ভোট দেওয়া যাবে। আলাদা কোনও প্রমাণপত্র লাগবে না।

ভোটার স্লিপ দিয়ে ভোট দিতে পারবেন?ভোটার স্লিপ দিয়ে ভোট দিতে পারবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2026,
  • अपडेटेड 11:46 AM IST
  • ২৯ এপ্রিল বাংলায় দ্বিতীয় দফার ভোট
  • এই দফায় ৭টি জেলায় ১৪২টি আসনে ভোট রয়েছে
  • নির্বাচন রয়েছে রাজ্যের রাজধানী কলকাতাতেও

২৯ এপ্রিল বাংলায় দ্বিতীয় দফার ভোট। এই দফায় ৭টি জেলায় ১৪২টি আসনে ভোট রয়েছে। নির্বাচন রয়েছে রাজ্যের রাজধানী কলকাতাতেও। আর দ্বিতীয় দফার ভোটের আগে ভোটার স্লিপ নিয়ে বিরাট জল্পনা চলছে। কেউ কেউ মনে করছেন, শুধু এই স্লিপ নিয়ে গেলেই ভোট দেওয়া যাবে। আলাদা কোনও প্রমাণপত্র লাগবে না।

কিন্তু এই তথ্যটা কি সত্যি? শুধু ভোটার স্লিপ নিয়ে গেলেই কি ভোট দেওয়া যাবে? আর সেই উত্তরটাই আজ জানব আমরা। 

কী বলছে কমিশন?
ভোটার স্লিপ খুবই জরুরি একটি কাগজ। এতে একাধিক দরকারি তথ্য থাকে। কিন্তু ভোটার স্লিপ নিয়ে গেলেই যে ভোট দেওয়া যাবে, এমনটা নয়। ভোটার স্লিপ আপনার পরিচয়পত্র নয়। তাই শুধু এটা নিয়ে গেলে ভোট দেওয়া যাবে না। সুতরাং নিজের মন থেকে এই ভুল ধারণা বের করে দিন। বরং নিজের সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়েই ভোট দিতে যান।

ভোটার স্লিপে কী কী তথ্য থাকে?  
আগেই বলেছি, ভোটার ইনফরমেশন স্লিপ খুবই জরুরি একটি কাগজ। এতে আপনার নাম, ভোটার কার্ডের নম্বর, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর লেখা থাকে। তাই এই স্লিপ নিয়ে গেলে ভোটারকে চিনে নিতে সুবিধা হয়। তবে এটা কোনওভাবেই সচিত্র পরিচয়পত্র নয়। তাই ভোটার স্লিপ নিয়ে ভোট দেওয়া যাবে না। বরং সঙ্গে একটা আইডেন্টিটি প্রুফ লাগবে। 

কোন কোন কার্ড দিয়ে ভোট দেওয়া যাবে? 
ভোটার কার্ড দিয়ে ভোট দেওয়া যায়। এই কার্ড সঙ্গে থাকলে কোনও সমস্যা নেই। তবে যাঁদের কাছে ভোটার কার্ড নেই, তাঁরা পাসপোর্ট থেকে শুরু করে প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে পারেন। এই সব কার্ড দিয়েও অনায়াসে ভোট দেওয়া যায়। 

ভোটার স্লিপ কি তবে কাজের নয়? 
ভোটার স্লিপ খুবই কাজের জিনিস। এই কাগজটা সঙ্গে থাকলে খুব সহজেই ভোট দিতে পারবেন। কারণ, এতে আপনার নাম, কার্ডের নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর থাকে। তাই এই কাগজটা সঙ্গে রাখলে নির্বাচনের সঙ্গে যুক্ত অফিসাররা খুব সহজেই ভোটার লিস্টে আপনার নাম চিহ্নিত করতে পারবেন। তারপর আপনি দিতে পারবেন ভোট। তাই এই কাগজ নিয়েই ভোট দিতে যান। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement