Advertisement

ATM Cash Shortage: ATM এ নেই টাকা, ক্যাশের সমস্যা থেকে মুক্তি কবে? জানিয়ে দিল RBI

এটিএম-এ টাকা নেই। কেন এই ঘটনা ঘটছে? দেশে কি নগদের ঘাটতি হয়েছে? জেনে নিন।

এটিএম-এ নগদ নেইএটিএম-এ নগদ নেই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2026,
  • अपडेटेड 11:19 AM IST
  • এটিএম-এ টাকা নেই
  • কেন এই ঘটনা ঘটছে?
  • দেশে কি নগদের ঘাটতি হয়েছে?

একটা সময় নগদ টাকা নিয়ে খুব ঝামেলা হতো। কিন্তু গত কয়েক বছরে সেই সমস্যা হয় না বললেই চলে। মূলত ইউপিআই এবং ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তার জন্যই ক্যাশের সমস্যা কিছুটা হলেও দূর হয়েছে। এমন পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ২৯ মে, ২০২৬ পর্যন্ত দেশে ক্যাশ সার্কুলেশন হয়েছে ৪২.৫৬ লক্ষ কোটি টাকার। সংখ্যাটা গত বছরের থেকে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে খবর। কিন্তু তারপরও অনেক এটিএম মেশিনে টাকা নেই। মানুষ এটিএম-এ গিয়েও টাকা পাচ্ছেন না। কিন্তু এমন ঘটনা ঘটছে কেন? 

এটিএম অপারেটরদের সংগঠন কনফেডারেশন অব এটিএম ইন্ড্রাস্টি বা সিএটিএমআই ইতিমধ্যেই একটা চিঠি দিয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনকে। সেখানে তারা জানিয়েছে, এটিএমএ ক্যাশ ভরার জন্য নগদ টাকার অভাব রয়েছে। এই চিঠিতে জানান হয়েছে নভেম্বর ২০২৫-এ ৮০ শতাংশ পর্যন্ত ক্যাশ সাপ্লাই ছিল। অর্থাৎ প্রায় ২০ শতাংশ পর্যন্ত শর্টেজের একটা বিষয় তৈরি হয়েছে। 

আর এই শর্টেজ দিনের পর দিন বাড়ছে। মার্চ ২০২৬-এ সেটা ৩৬ শতাংশে পৌঁছে গিয়েছে। আর এপ্রিলে ৪৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ঘাটতি। এই চিঠিতে আরও জানান হয়েছে, ডিসেম্বর ২০২৫ থেকেই শুরু হয়েছে সমস্যা। 

এটিএম ব্যবহার কমছে...
এটিএম থেকে টাকা তোলার সংখ্যাও অনেকটাই কমেছে। সিএটিএমআই জানিয়েছে, জানুয়ারি ২০২৩ সালে যেখানে ৫৭ কোটি এটিএম উইথড্রল হচ্ছিল, সেখানে ২০২৫ সালের সেপ্টেম্বরে সেটা কমে ৪৪ কোটিতে চলে এসেছে। ডিজিটাল পেমেন্ট, বিশেষত ইউপিআই ব্যবহারের ফলেই এমনটা হয়েছে বলে মনে করছেন তারা। 

সিএটিএমআই মনে করছে, ফ্রি লিমিটের বাইরে ফি বৃদ্ধির ফলে এটিএম ব্যবহার করছেন না সাধারণ মানুষ। আর তাতে আদতে অপারেটদের লাভ কমছে। ইন্ড্রাস্ট্রি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যাতায়াত খরচ, জ্বালানির খরচ এবং সিকিউরিটি গার্ডের স্যালারি দিতে গিয়েই হাবুডুবু খাচ্ছে অপারেটররা। তাদের লাভ কমছে। এটাই বড় সমস্যার বিষয়।

ক্যাশ নিয়ে কী বলছে আরবিআই? 
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মলহোত্রা জানিয়েছেন, প্রতিবছর কত নগদ টাকা লাগতে পারে সেটা আগে থেকেই হিসেব করা হয়। পাশাপাশি তিনি জানান, যদি ক্যাশের সত্যিই কমতি থাকে, তাহলে সেটা দ্রুত মেটানোর চেষ্টা হবে। 

Advertisement

তিনি বলেন, 'নগদ টাকার কমতি থাকলে আমরা দ্রুত সেই সমস্যার সমাধান করব। এটিএম ভরে দেওয়ার চেষ্টা করব।'

 

 

  

Read more!
Advertisement
Advertisement