Advertisement

Census 2027 করুন নিজের মোবাইলেই, Step-By-Step Process জেনে নিন

অনলাইনের সেলফ এনুমারেশন করতে সময় লাগবে ১৫ থেকে ২০ মিনিট। এই সময়ের মধ্যে ৩৩টি প্রশ্নের উত্তর দিলেই আপনার সেলফ এনুমারেশন আইডি তৈরি হবে।

জনগণনা সেলফ এনুমারেশন করুন মোবাইলেজনগণনা সেলফ এনুমারেশন করুন মোবাইলে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Aug 2026,
  • अपडेटेड 2:04 PM IST
  • অনলাইনে করুন সেলফ এনুমারেশন।
  • ৩৩টি প্রশ্নের উত্তর দিন।

রাজ্যে শুরু হয়ে গিয়েছে জনগণনার প্রথম ধাপ। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন গণনাকর্মীরা। তবে অনলাইনেই যাবতীয় বিবরণ জমা দিতে পারবেন। এর জন্য সরকার খুলেছে একটি সেল্ফ-এনুমারেশন (SE) পোর্টাল (https://se.census.gov.in/)। অনলাইনের এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে। যে সব পরিবার এই অনলাইন প্রক্রিয়াটি শেষ করবেন, তাঁদের একটি ১১ অঙ্কের অনন্য সেল্ফ-এনুমারেশন আইডি দেওয়া হবে। গণনাকর্মী যখন বাড়ি পরিদর্শনে আসবেন, তখন তাঁকে এই আইডি দেখালেই চলবে।

কীভাবে করবেন নাম নথিভুক্ত?

প্রথমে বাসিন্দাদের সেন্সাস ২০২৭ সেল্ফ-এনুমারেশন পোর্টালে গিয়ে নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলটি নির্বাচন করতে হবে। স্ক্রিনে আসা ক্যাপচা কোডটি সঠিকভাবে দেওয়ার পর পরিবারের প্রধানের নাম, পরিবারের যে কোনও সদস্যের একটি মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি দিয়ে নিজেদের পরিবার নথিভুক্ত করতে হবে।

মনে রাখবেন, নথিভুক্ত করার পর পরিবারের প্রধানের নাম আর পরিবর্তন করা যাবে না। পাশাপাশি একটি মোবাইল নম্বর কেবল একটিমাত্র পরিবারের জন্যই ব্যবহার করা যাবে। সেটি দিয়ে অন্য কোনও পরিবারের তথ্য নথিভুক্ত করা সম্ভব নয়।

ওটিপি যাচাই এবং ভাষা নির্বাচন

ওটিপির (OTP) মাধ্যমে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরটি যাচাই করে নেওয়ার আগেই আবেদনকারীকে তাঁর পছন্দের ভাষা বেছে নিতে হবে। কারণ, একবার ভাষা নির্বাচন করে ফেললে তা আর বদলানো যাবে না।

ওটিপি যাচাইয়ের প্রক্রিয়াটি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাক আছে, এমন এলাকায় থাকুন।

আবেদনকারীকে নিজের জেলা, গ্রাম বা শহর, এলাকা এবং কাছাকাছি কোনও পরিচিত স্থান বা ল্যান্ডমার্কের বিবরণ দিতে হবে। তবে পিন কোড দেওয়া বাধ্যতামূলক নয়।

পোর্টালে একটি ইন্টারেক্টিভ ম্যাপ বা মানচিত্র ভেসে উঠবে। সেখানে থাকা মার্কারটিকে টেনে এনে নিজের বাসস্থানের সঠিক জায়গায় বসাতে হবে। 

প্রশ্নের উত্তর

অনলাইনের এই ফর্মটি অফলাইন ফর্মের মতোই। একটি বিভাগ সম্পূর্ণ পূরণ করার পর পরের বিভাগে যাওয়া যাবে। তবে চূড়ান্ত জমার আগে আগের বিভাগগুলিতে ফিরে গিয়ে তথ্য সংশোধন করার সুযোগ আছে।

Advertisement

পুনর্বিবেচনা ও জমা দেওয়া

চূড়ান্ত জমা দেওয়ার আগে আবেদনকারীরা রিভিউ বা প্রিভিউ স্ক্রিনে গিয়ে সব তথ্য মিলিয়ে নিতে পারেন। প্রয়োজন মতো সংশোধনও করতে পারেন। এছাড়া পোর্টালে ফর্মটি ডাফট হিসেবে সেভ করে রাখার সুবিধাও রয়েছে। নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগে সুবিধা মতো সময়ে সেটি পূরণ করতে পারেন। তবে এক বার ফাইন্যাল সাবমিট বোতামে ক্লিক করে দিলে তথ্যে আর কোনও পরিবর্তন করা যাবে না। জমা দেওয়ার পর তথ্য সংশোধনের প্রয়োজন হলে,তা কেবল গণনাকর্মী যখন সরেজমিনে পরিদর্শনে আসবেন তখনই সম্ভব।

ধাপে ধাপে গোটা প্রক্রিয়া 

Census 2027 Self Enumeration (https://se.census.gov.in/) পোর্টালে যান। 

আপনার পরিবারের বিবরণ দিয়ে নাম নথিভুক্ত করুন।

পছন্দের ভাষা নির্বাচন করে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করুন।

আপনার আবাসিক ঠিকানা ও অবস্থান সংক্রান্ত বিবরণ দিন।

ডিজিটাল মানচিত্রে নিজের বাড়ির অবস্থান চিহ্নিত করুন।

মোট ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে।

তথ্যগুলি যাচাই করে নিন। প্রয়োজনে ফর্মটি ড্রাফট হিসাবে সেভ রাখতে পারেন।

ফর্মটি সাবমিট করুন। আপনার ১১ অঙ্কের SE ID রেখে দিন।

গণনাকর্মী বাড়িতে এলে তাঁর সঙ্গে এই SE ID শেয়ার করুন।
 

Read more!
Advertisement
Advertisement