
রাজ্যে সূচনা হল জনগণনার (Census West Bengal 2027)। সেলফ এনুমারেশন (Self Enumeration Census 2027 West Bengal) করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনলাইনে ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, এবারের জনগণনা ১০০ শতাংশ ডিজিটাল। জনগণনাকর্মীদের সাহায্যের জন্য রাজ্যবাসীকে বার্তাও দিয়েছেন। কী কী প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, চলুন জেনে নেওয়া যাক
চলতি বছর জানুয়ারিতেই ২০২৭ সালের জাতীয় জনগণনার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় সরকার। ভারতের ইতিহাসে এটাই প্রথম ডিজিটাল জনগণনা। প্রায় ৩০ লক্ষ জনগণনাকর্মী অ্যান্ড্রয়েড এবং মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এই প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে প্রায় ১১,৭১৮ কোটি টাকা।
প্রথম পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে বা সেল্ফ এনুমেরেশনের মাধ্যমে তথ্য নেওয়া হবে। দ্বিতীয় পর্যায় শুরু হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম বার জনসংখ্যার পাশাপাশি জাতিভিত্তিক পরিসংখ্যানও সংগ্রহ করা হবে। এর আগে শেষ পূর্ণাঙ্গ জাতিভিত্তিক গণনা হয়েছিল ১৮৮১ থেকে ১৯৩১ সালের মধ্যে।
৩৩টি প্রশ্ন কী কী?
১. বাড়ির নম্বর (পুরসভা, স্থানীয় প্রশাসন)
২. জনগণনার জন্য বাড়ির সংখ্যা (Census House Number)
৩. ঘরের মেঝের উপাদান (উদা- সিমেন্ট না পাথর)
৪. ঘরের দেওয়ালের উপাদান (উদা-প্লাস্টার, ইট)
৫. ঘরের চাল বা ছাদের উপাদান
৬. বাড়িটি কী উদ্দেশ্যে ব্যবহার
৭. বাড়ির বর্তমান অবস্থা
৮. পরিবারের সংখ্যা (Household number)
৯. পরিবারের মোট সদস্য সংখ্যা
১০. পরিবার প্রধানের নাম
১১. পরিবার প্রধানের লিঙ্গ
১২. পরিবারের প্রধান তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি (ST) বা অন্য কোনও গোষ্ঠীর অন্তর্ভুক্ত
১৩. বাসস্থানের মালিকানা (নিজের না ভাড়া)
১৪. পরিবারের ব্যবহারের জন্য ঘরের সংখ্যা
১৫. পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা
১৬. পানীয় জলের মূল উৎস
১৭. পানীয় জলের উৎসের সহজলভ্যতা
১৮. আলো বা বিদ্যুতের প্রধান উৎস
১৯. শৌচাগারের সুবিধা রয়েছে কিনা
২০. শৌচাগারের ধরন
২১. বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা
২২. স্নানাগারের সুবিধা রয়েছে কিনা
২৩. রান্নাঘরের সুবিধা এবং এলপিজি/পিএনজি (LPG/PNG) সংযোগের বিবরণ
২৪. রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি
২৫. রেডিও/ট্রানজিস্টর
২৬. টেলিভিশন
২৭. ইন্টারনেট
২৮. ল্যাপটপ/কম্পিউটার
২৯. টেলিফোন/মোবাইল ফোন/স্মার্টফোন
৩০. সাইকেল/স্কুটার/মোটরসাইকেল/মোপেড
৩১. গাড়ি/জিপ/ভ্যান
৩২. পরিবারে মূল খাদ্যশস্য কী
৩৩. মোবাইল নম্বর (শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের উদ্দেশ্যে)