Advertisement

Job News: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ডাইরেক্ট নিয়োগ, ১.২০ লক্ষ টাকা পর্যন্ত Salary

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়(Central Bank of India) একাধিক বিশেষজ্ঞ অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাঙ্কের বিভিন্ন প্রযুক্তিগত ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের জন্য মোট ২৭৫টি শূন্যপদে কর্মী নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ব্যাঙ্কের বিভিন্ন প্রযুক্তিগত ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের জন্য মোট ২৭৫টি শূন্যপদে কর্মী নেওয়া হবে বলে জানানো হয়েছে।ব্যাঙ্কের বিভিন্ন প্রযুক্তিগত ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের জন্য মোট ২৭৫টি শূন্যপদে কর্মী নেওয়া হবে বলে জানানো হয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Feb 2026,
  • अपडेटेड 3:11 PM IST
  • রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়(Central Bank of India) একাধিক বিশেষজ্ঞ অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • ব্যাঙ্কের বিভিন্ন প্রযুক্তিগত ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের জন্য মোট ২৭৫টি শূন্যপদে কর্মী নেওয়া হবে বলে জানানো হয়েছে।
  • শনিবার থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়(Central Bank of India) একাধিক বিশেষজ্ঞ অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাঙ্কের বিভিন্ন প্রযুক্তিগত ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের জন্য মোট ২৭৫টি শূন্যপদে কর্মী নেওয়া হবে বলে জানানো হয়েছে। শনিবার থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।ব্যাঙ্ক সূত্রে খবর, সফটঅয়্যার ডেভেলপার, মোবাইল ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিজিটাল চ্যানেল ম্যানেজার/ডিজিটাল অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট, ক্লাউড ম্যানেজার, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, প্রোডাকশন সাপোর্ট ইঞ্জিনিয়ার, ডেটা আর্কিটেক্ট, রিস্ক ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল ব্যাঙ্কিং পরিকাঠামো মজবুত করতেই এই নিয়োগ প্রক্রিয়া বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

শূন্যপদ ও পোস্টিং
মোট শূন্যপদের সংখ্যা ২৭৫। নির্বাচিত প্রার্থীদের পোস্টিং দেওয়া হতে পারে মুম্বই-সহ দেশের বিভিন্ন শহরে। নিয়োগের পর প্রথম দু’বছর প্রার্থীদের ‘প্রোবেশন’-এ রাখা হবে। কর্মদক্ষতার ভিত্তিতেই স্থায়ী নিয়োগ নিশ্চিত হবে।

বয়সসীমা ও বেতন কাঠামো
পদ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩০, ৩৫ অথবা ৪৫ বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন কাঠামোও যথেষ্ট আকর্ষণীয়। মাসিক বেতন শুরু হচ্ছে ৪৮,৪৮০ টাকা থেকে, যা সর্বোচ্চ ১,২০,৯৪০ টাকা পর্যন্ত হতে পারে (পদভেদে)। এর সঙ্গে প্রযোজ্য ভাতা ও অন্যান্য সুবিধাও মিলবে। ফলে ব্যাংকিং ও আইটি ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের কাছে এটি বড় সুযোগ বলেই মনে করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার মাপকাঠি আলাদা করে উল্লেখ করা হয়েছে মূল বিজ্ঞপ্তিতে। সাধারণত কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক। কয়েকটি পদের ক্ষেত্রে নির্দিষ্ট কাজের অভিজ্ঞতাও বাধ্যতামূলক।

আবেদন পদ্ধতি ও ফি
আগ্রহীদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে নির্ধারিত ফরম্যাটে।
আবেদনমূল্য সংরক্ষিত প্রার্থীদের জন্য ১৭৫ টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের জন্য ৮৫০ টাকা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ মার্চ।

Advertisement

আরও পড়ুন

সিলেকশন প্রসেস
নিয়োগ হবে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে। লিখিত পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, আগামী এপ্রিল মাসে পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। 
 

Read more!
Advertisement
Advertisement