Advertisement

Cheapest Split AC: কম দামে স্প্লিট AC কিনতে চান? রইল সেরা ৪ মডেল

অতিরিক্ত মাত্রায় গরম পড়তে শুরু করেছে। আর এই গরমের সময় যারা এসি লাগাবেন ভাবছেন বা যারা পুরনো এসি পাল্টাবেন তাদের জন্য বিরাট বড় সুখবর। যারা সর্বক্ষণ অফিস কাছারিতে বা বাড়িতে এসিতে থেকে অভ্যস্ত যাদের এই গরমে এসি ছাড়া এক মুহূর্ত চলে না কিন্তু দুর্মূল্যের বাজারে অনেক জিনিসেরই দাম আকাশ ছোঁয়া।

কম দামে সেরা স্প্লিট এসিকম দামে সেরা স্প্লিট এসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jun 2026,
  • अपडेटेड 12:46 PM IST
  • আর এই গরমের সময় যারা এসি লাগাবেন ভাবছেন বা যারা পুরনো এসি পাল্টাবেন তাদের জন্য বিরাট বড় সুখবর।

অতিরিক্ত মাত্রায় গরম পড়তে শুরু করেছে। আর এই গরমের সময় যারা এসি লাগাবেন ভাবছেন বা যারা পুরনো এসি পাল্টাবেন তাদের জন্য বিরাট বড় সুখবর। যারা সর্বক্ষণ অফিস কাছারিতে বা বাড়িতে এসিতে থেকে অভ্যস্ত যাদের এই গরমে এসি ছাড়া এক মুহূর্ত চলে না কিন্তু দুর্মূল্যের বাজারে অনেক জিনিসেরই দাম আকাশ ছোঁয়া। কিন্তু সেক্ষেত্রে সস্তায় এয়ারকন্ডিশনার বিক্রি করছেন কিছু ই-কমার্স কোম্পানিগুলি।  তাই জেনে নিন ভাল অথচ সস্তা কিছু স্প্লিট এসির বিষয়ে। 

 MarQ Flipkart AC
এই এসির ক্ষমতা কম এবং এতে ইনভার্টার প্রযুক্তি রয়েছে। এটি বিশেষভাবে ছোট ঘর ও সীমিত জায়গার জন্য ডিজাইন করা হয়েছে। এই এসিতে ৪ ইন ১ কনভার্টিবল মোড এবং টার্বো কুলিং প্রযুক্তি রয়েছে। এটি ফ্লিপকার্টে ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

Daikin 0.8 Ton AC
গরমের এই মরশুমে এই সস্তা AC কম দামের মধ্যে বেশ কিছু ভাল ফিচার্স দিচ্ছে। এতে রয়েছে পাওয়ার চিল মোড, যার ফলে ২০ শতাংশ বেশি ঠান্ডা করে ঘর। এর ভিতরে রয়েছে PM2.5 ফিল্টার, যার সাহায্যে গরমের জন্য ধূলো ও দূষণকে সহজেই শোষণ করে, আপনাকে পরিষ্কার হাওয়া দেয়। এই এসি আপনি অনলাইন যে কোনও প্ল্যাটফর্মে সহজেই পেয়ে যাবে। এর দাম প্রায় ২৫,৯৯০ টাকা। 

 LG 0.8 Ton AC
প্রচণ্ড গরমেও এই এসি জবরদস্ত ঠান্ডা দেয়। সংস্থার মতে, এই এসি ৫৫ ডিগ্রি তাপমাত্রাতেও খুব সহজেই কাজ করে এবং ঘর ঠান্ডা রাখে। এতে ৬ ইন ১ কনবর্টিবল টেকনোলজি ও বিরাট মোড রয়েছে। এই এসিটির দাম প্রায় ২৬, ৪৯০ টাকা।

Godrej Split AC
গোদরেজ এর স্প্লিট এসি ফ্লিপকার্টে ২০২৫ এর মডেল ১.৪ টন ৩ স্টার ইনভার্টার 5 in 1 কনভারটেবল পাওয়া যাচ্ছে মাত্র ২৭ হাজার ৪৯০ টাকায়। এতে সাইলেন্ট অপারেশন, পিওর এয়ার পিউরিফায়ার এর মতো ফিচার দেওয়া।

Advertisement

  


 

Read more!
Advertisement
Advertisement