Advertisement

PM Awas Yojana Helpline number: আবাস যোজনার সার্ভে থেকে বঞ্চিত হলে কী করবেন? টোল ফ্রি নম্বর বলে দিলেন শুভেন্দু

শুভেন্দু বলেন, আমাদের সরকারের ৫ সপ্তাহ হল। তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা করেছি। এখনও পর্যন্ত ৭৯ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হয়েছে। পাশাপাশি ১ জুলাই থেকে ১০০ দিনের কাজ ১২৫দিন হবে। আবাস যোজনার জন্য সার্ভের কাজও শুরু হয়েছে।

 আবাস যোজনা নিয়ে কোথায় জানাবেন অভিযোগ? আবাস যোজনা নিয়ে কোথায় জানাবেন অভিযোগ?
Aajtak Bangla
  • নন্দীগ্রাম,
  • 15 Jun 2026,
  • अपडेटेड 1:38 PM IST

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে নন্দীগ্রামে চালু হল 'জনকল্যাণ শিবির'। রেয়াপাড়ায় জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যে তিন দিনের জন্য ১১০০ স্থানে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে। সরকারের ৫৪টি সরকারি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পাবেন মানুষ।’

শুভেন্দু বলেন, আমাদের সরকারের ৫ সপ্তাহ হল। তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা করেছি। এখনও পর্যন্ত ৭৯ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হয়েছে। পাশাপাশি ১ জুলাই থেকে  ১০০ দিনের কাজ ১২৫দিন হবে। আবাস যোজনার জন্য সার্ভের কাজও শুরু হয়েছে। 

প্রসঙ্গত, রাজ্যের গ্রামীণ অর্থনীতির জন্য মস্ত বড় স্বস্তির খবর দিয়েছেন শুভেন্দু। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে  ১০০ দিনের কাজ (MGNREGS)। যারজন্য বড়সড় বরাদ্দ ঘোষণা করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল, শুধু মাত্র চলতি জুন মাসের জন্যই পশ্চিমবঙ্গে ১.৫৩ কোটি শ্রম দিবস মঞ্জুর করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে এই প্রকল্পের কাজ পুনরায় চালু করা হচ্ছে। ১ জুলাই থেকে ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ পাবেন মানুষ, এদিন নন্দীগ্রাম থেকে জানিয়ে দেন শুভেন্দু।

পাশাপাশি আবাল যোজনা নিয়েও বড় খবর দেন মুখ্যমন্ত্রী। বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সমীক্ষা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সার্ভে থেকে কেউ বঞ্চিত হলে এবার টোল ফ্রি নম্বরে সরকারকে জানান যাবে। মুখ্যমন্ত্রী জানান,  আপনার সরকার আপনার পাশে রয়েছে। টোল ফ্রি নম্বরে ফোন করে জানালেই এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

শুভেন্দু  জানান,  আগামী ২০ জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্তির সুযোগ থাকবে। সমীক্ষা বা তালিকা তৈরিতে কোনও অনিয়ম হলে সরকারের টোল-ফ্রি নম্বরে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই নবান্ন সভাঘর থেকে হেল্পলাইন নম্বর চালু করে সরকার। সরকারি পরিষেবা পেতে কোনও বাধা বা সমস্যা হলে সরাসরি ফোন করতে 8282082820 নম্বর চালু করা হয়। দেওয়া হয় asap@wb.gov.in ইমেল আইডিও।  এই নম্বরে ফোন করেই অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা-সহ অন্যান্য যে কোনও সমস্যার অভিযোগ জানানো যাবে মুখ্যমন্ত্রীর কাছে।
 

Read more!
Advertisement
Advertisement