Advertisement

Gold Price Fall: ধড়াস ধড়াস করে পড়ছে দাম, তা সত্ত্বেও প্রচুর সোনা কিনছে চিন? আসল খেলাটা বুঝুন

একদিকে সোনার দাম টানা নামছে। অন্যদিকে, গত ২ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে সোনা কিনল চিন। তবে কি আবারও দামি হতে পারে হলদে ধাতু?

প্রচুর সোনা কিনছে চিন? আসল খেলাটা বুঝুনপ্রচুর সোনা কিনছে চিন? আসল খেলাটা বুঝুন
Aajtak Bangla
  • বেজিং,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 11:57 AM IST
  • মাগ্নিগণ্ডার বাজারেও আগ্রাসী মনোভাবের সঙ্গেই সোনা কিনছে চিন!
  • বিশ্ব ব্যাঙ্কগুলির এই মনোভাবের কারণে কি সোনা ফের চাঙ্গা হতে পারে?
  • গত ২ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে সোনা কিনল চিন।

একদিকে সোনার দাম হু হু করে পড়ছে। ছোট ছোট বিনিয়োগকারীরা আতঙ্কিত। বিশেষ করে ভারতীয় বিনিয়োগকারীদের মাথায় হাত। যারা দেড় লক্ষ বা ১.৭০ লক্ষতে সোনাতে বিনিয়োগ করেছিলেন, তাঁরা রীতিমতো চিন্তায়। কিন্তু এমন মাগ্নিগণ্ডার বাজারেও আগ্রাসী মনোভাবের সঙ্গেই সোনা কিনছে চিন! ফলে আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা। বিশ্ব ব্যাঙ্কগুলির এই মনোভাবের কারণে কি সোনা ফের চাঙ্গা হতে পারে?

চিন সোনা কেনা বাড়িয়ে দিয়েছে!

রিপোর্ট বলছে, টানা দু'বছর ধরে হলদে ধাতুর ভাণ্ডার বাড়িয়ে চলেছে চিন। এমনকি অক্টোবর মাসেও  বিপুল পরিমাণ সোনা কিনেছে চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (WGC) অক্টোবর ২০২৬-এর রিপোর্ট অনুযায়ী, এই মাসে প্রায় ২৬ টন সোনা কিনেছে পিপলস ব্যাঙ্ক অফ চায়না (PBoC)। ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম কোনও মাসে এতটা সোনা কিনল বেজিং।

এর ফলে চিনের সরকারি সোনার ভাণ্ডারের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২,৪৩৫ টন। তবে দেশের মোট বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের মধ্যে সোনার অংশের পরিমাণ সেপ্টেম্বরের ৮.৫ শতাংশ থেকে কমে অক্টোবরে ৮.১ শতাংশ হয়েছে।

অন্য দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কও সোনা কেনার পরিমাণ বৃদ্ধি করছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনা কেনার প্রবণতা অব্যাহত রয়েছে। 

Jefferies-এর রিপোর্টে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য দিয়েই জানানো হয়েছে, ২০২৬ সালের থার্ড কোয়ার্টারে  বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি মোট ৩২১.২ টন সোনা কিনেছে। ২০২৪ সালের চতুর্থ কোয়ার্টারের তুলনায় এটিউ কোনও কোয়ার্টারে সর্বোচ্চ পরিমাণ সোনা কেনা।

কেন সোনা কিনছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন,  ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বৈচিত্র আনতেই সোনার উপর ভরসা রাখছে বিশ্বের বিভিন্ন দেশ।  তবে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির এই কেনা চালু থাকলেও, উল্টোদিকে অন্যান্য বিনিয়োগকারীদের বিক্রির চাপ সামলানো কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
 

 

Read more!
Advertisement
Advertisement