Advertisement

Citroën 2CV Electric Car: নাম মাত্র খরচে ছুটবে এই ইলেকট্রিক গাড়ি, বাজারে আসছে সিট্রোয়েনের এই EV

পুরনো দিনের নকশা, আধুনিক প্রযুক্তি আর বিদ্যুৎচালিত ইঞ্জিন। এই তিনের মেলবন্ধনে নতুন গাড়ি আনছে ফরাসি সংস্থা সিট্রোয়েন। ২০২৬ সালের প্যারিস মোটর শো-তে প্রকাশ্যে এসেছে সংস্থার নতুন 2CV কনসেপ্ট।

Citroen 2 CV concept দেখতে কেমন? Citroen 2 CV concept দেখতে কেমন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Oct 2026,
  • अपडेटेड 10:14 AM IST

পুরনো দিনের নকশা, আধুনিক প্রযুক্তি আর বিদ্যুৎচালিত ইঞ্জিন। এই তিনের মেলবন্ধনে নতুন গাড়ি আনছে ফরাসি সংস্থা সিট্রোয়েন। ২০২৬ সালের প্যারিস মোটর শো-তে প্রকাশ্যে এসেছে সংস্থার নতুন 2CV কনসেপ্ট। গাড়িটি শুধু অতীতের স্মৃতি ফিরিয়ে আনার জন্য নয়। ২০২৮ সালে এই নকশার ভিত্তিতেই উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে সংস্থার। দামও রাখা হতে পারে তুলনায় কম।

সিট্রোয়েনের পুরনো 2CV গাড়ি এক সময়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। চার দশকেরও বেশি সময়ে প্রায় ৪০ লক্ষ গাড়ি তৈরি হয়েছিল। নতুন মডেলেও সেই গাড়ির পরিচিত গোলাকার নকশা ধরে রাখা হয়েছে। সামনের দিকে রয়েছে নজরকাড়া এলইডি হেডল্যাম্প। পুরনো দিনের গাড়ির মতো ক্রোম বাম্পার এবং ধাতুর দরজার হাতলও নজর কাড়বে। কমলা রঙের গাড়িতে ১৮ ইঞ্চির স্টিলের চাকা রয়েছে। পিছনে সরু এলইডি টেলল্যাম্প নকশাকে আরও আধুনিক করেছে।

গাড়ির ভিতরেও চমক
নতুন 2CV-র কেবিনে রয়েছে রঙিন আসন। হলুদ চেক নকশার নরম গদি এবং মাঝখানে বেতের ঝুড়ির মতো কনসোল গাড়ির ভিতরে অন্য রকম আবহ তৈরি করেছে। উপরে রয়েছে বড় কাপড়ের সানরুফ। ড্যাশবোর্ডে থাকছে ৮ ইঞ্চির টাচস্ক্রিন। তার সঙ্গে উইন্ডস্ক্রিনের নীচে রয়েছে আরও একটি সরু ডিসপ্লে। কমিকসের আঁকার ধাঁচে তৈরি হবে এই পর্দার গ্রাফিক্স। গাড়ির অডিয়ো সিস্টেম খুলে আলাদা স্পিকার হিসাবেও ব্যবহার করা যাবে।

এক চার্জে কত দূর?
পুরনো 2CV-তে ছিল ছোট ইঞ্জিন। নতুন মডেল চলবে বিদ্যুতে। তবে ব্যাটারির ক্ষমতা, গাড়ির রেঞ্জ এবং চার্জের সময় এখনও জানায়নি সংস্থা। গাড়িটির দৈর্ঘ্য প্রায় ৩.৭৬ মিটার। ওজন ১,০০০ কেজির নীচে রাখার লক্ষ্য রয়েছে। এতে ছোট ব্যাটারি ব্যবহার করা সম্ভব হবে। ফলে দামও নিয়ন্ত্রণে রাখা যেতে পারে।

উৎপাদন মডেলের সম্ভাব্য প্রারম্ভিক দাম ১৫ হাজার ইউরো, ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৬ লক্ষ টাকার কাছাকাছি। পাশাপাশি, পণ্য পরিবহণের জন্য 2CV Fourgonnette নামে একটি ভ্যানের নকশাও দেখিয়েছে সংস্থা। তবে এই দুই মডেল আমেরিকার বাজারে আসবে না বলেই জানা গিয়েছে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement