
আজ পশ্চিমবঙ্গে পালিত হল কন্যারত্ন দিবস। আর এই দিন ছাত্রীদের জন্য একাধিক নতুন স্কলারশিপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি জানালেন, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলছাত্রীরা বছরে ১০০০ টাকার বদলে পাবে ২০০০ টাকা। তবে চলতি বছরে ১ হাজার টাকা করেই দেওয়া হবে।
আসলে আজ পশ্চিমবঙ্গে চালু হল বেচা বাঁচাও, বেটি পড়াও স্কিম। সেই সঙ্গে কন্যারত্ন স্কলারশিপ দেওয়াও শুরু হল। এছাড়া উচ্চশিক্ষার জন্য বিবেকানন্দ স্কলারশিপ এবং ছাত্রীদের বিশেষ সাহায্যের জন্য এককালীন ৫০ হাজার টাকাদে ওয়ার কথাও ঘোষণা করলেন শুভেন্দু।
এই দিন মুখ্যমন্ত্রী বলেন, 'এর আগে অন্যান্য রাজ্যে চালু থাকলেও পশ্চিমবঙ্গে ছিল না বেটি বাঁচাও, বেটি পড়াও স্কিম। সেটা আজ থেকে চালু হল।'
এরপর তিনি জানালেন, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলছাত্রীরা বছরে ১০০০ টাকার বদলে পাবে ২০০০ টাকা। তবে এই বছরে মিলবে ১০০০ হাজার টাকা করেই। শুভেন্দু বলেন, 'মোট ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রী এই বছরে টাকা পেয়ে যাবে। বিদ্যালয়গুলি ভেরিফিকেশন করেছে। আজ ১০ লক্ষ ১৩ টাকা ট্রান্সফার হল। বিদ্যালয়গুলি যত তাড়াতাড়ি পাঠিয়ে দেবে, আমরা তত তাড়াতাড়ি দিয়ে দেব। আমরা আজই ৪০০ কোটি টাকা ট্রান্সফার করে দিলাম।'
৫০ হাজার টাকা স্কলারশিপ
উচ্চশিক্ষায় টাকা যাতে বাধা না হয়ে দাঁড়ায়, সেটা নিশ্চিত করতে চাইছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আমরা ঘোষণা করেছি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রীদের উচ্চশিক্ষা যাতে মাঝপথে বন্ধ না হয়, তার জন্য আমাদের সরকার তাদের ৫০ হাজার টাকা দেবে। এটা আমরা বাজেটে অঙ্গিকার করেছি।'
এছাড়া তিনি জানালেন, ছাত্রীদের জন্য কন্যারত্ন স্কলারশিপ দেওয়া হচ্ছে। অর্থনৈতিক গ্র্যান্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি ৬০ শতাংশের বেশি নম্বর যাঁরা পাচ্ছেন, তাঁদের জন্য বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনায় বিশেষ অর্থনৈতিক সহয়তা স্কিম চালু রাখা হচ্ছে।
এছাড়া বিদেশে পড়াশোনা করতে যাওয়া ছাত্রছাত্রী বা জাতীয় স্তরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষায় যাওয়া পড়ুয়াদের জন্য আলাদা তহবিল গড়া হয়েছে। এই তহবিল গড়া হচ্ছে স্বামী বিবেকানন্দের নামে।
মুখ্যমন্ত্রীর মতে, সরকার পড়ুয়াদের পাশে রয়েছে। উচ্চশিক্ষায় অর্থ যাতে কোনও বাধা হয়ে না দাঁড়ায় সেই দিকটা নিশ্চিত করবে সরকার। পাশাপাশি তিনি জানালেন, ছাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। বৈষম্য দূর করার অঙ্গিকার নেওয়া হয়েছে।