Advertisement

Annapurna Yojana Verification: কতদিন চলবে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন? তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

অন্নপূর্ণা যোজনা নিয়ে এখন হাজার প্রশ্ন। অনেক আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসে থাকা মহিলা জানতে চাইছেন, কবে শেষ হবে ভেরিফিকেশন? আর সেই বিষয়টা খোলসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনঅন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2026,
  • अपडेटेड 12:54 PM IST
  • অন্নপূর্ণা যোজনা নিয়ে এখন হাজার প্রশ্ন
  • কবে শেষ হবে ভেরিফিকেশন?
  • সেই বিষয়টা খোলসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

'কারও চিন্তা করার কোনও কারণ নেই। ৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে ৯ মাস লাগিয়ে দিয়েছিল। ১ কোটি ৩০ লক্ষকে তো দেড় মাসের মধ্যে দিয়ে দিয়েছি। বাকি যাঁরা যোগ্য তাঁরা পাবেন।', অন্নপূর্ণা যোজনা নিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

কবে শেষ হবে ভেরিফিকেশন?

তিনি জানালেন, যদি কেউ অযোগ্য থাকেন, তাহলে টাকা পাবেন না। তাই এখন ভেরিফিকেশন চলছে। আর সেই ভেরিফিকেশন অগাস্ট মাসের ৩০ তারিখ পর্যন্ত চলবে। 

পাশাপাশি শুভেন্দু বলেন, 'প্রত্যেকটা বিধানসভা এলাকায় গড়ে ৩০ থেকে ৪০ হাজার মহিলারা পেয়েছেন। তাঁরা আমাদের ধন্যবাদ দিচ্ছেন। মোদীজির নামে জয়ধ্বনি হচ্ছে। বাকি যদি প্রয়োজন হয়, ৫ হাজার-৭ হাজার প্রকৃত প্রাপক থাকেন, তাহলে তাঁরা পাবেন। নিয়মের মধ্যেই পাবেন।'

সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছে, এই গোটা প্রক্রিয়াটা চলবে নিয়ম মেনে। কোথাও নিয়মের বাইরে কোনও কাজ হবে না। 

চলছে ভেরিফিকেশন
মাথায় রাখতে হবে, অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় দফার টাকা ১ জুলাই থেকে ঢুকতে শুরু করেছে। সেখানে অনেকেই টাকা পাননি বলে অভিযোগ। এমনকী অনেকের আবেদন রিজেক্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে বিতর্ক শুরু হতেই নতুন করে ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার। তাই 'রিজেক্টেড' থেকে সরাসরি 'আন্ডার ইনকোয়ারি' হয়ে যায় অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস। 

এরপরই দ্রুত কাজ শুরু হয় ভেরিফিকেশনের। বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন সরকারি কর্মীরা। তাঁরা আবেদনকারী মহিলার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড থেকে শুরু করে একাধিক নথি দেখতে চাইছেন। এমনকী কিছু কিছু ক্ষেত্রে কতগুলি ঘর রয়েছে, ইনকাম ট্যাক্স দেন কি না ইত্যাদি বিষয়গুলিও জানতে চাওয়া হচ্ছে। 

আর সেই ভেরিফিকেশনের পরই টাকা মিলবে বলে জানা যাচ্ছে। যদিও অনেক মহিলাই অভিযোগ করেন, তাঁদের আন্ডার ইনকোয়ারির অবস্থায় থাকলেও এখনও ভেরিফিকেশন হয়নি। তাই তাঁদের প্রশ্ন, কবে শেষ হবে ভেরিফিকেশন? আর সেই দিনটা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি খোলসা করলেন, ঠিক কতজন মহিলা নতুন করে টাকা পেতে পারেন। 

Advertisement

তাই অহেতুক চিন্তা করে ব্লাডপ্রেশার বাড়াবেন না। বরং একটু অপেক্ষা করুন। নিশ্চিতভাবে ভেরিফিকেশন হবে। সেখানে সব ডকুমেন্টস দিন। পাশাপাশি সরকারি কর্মীরা যা যা জানতে চাইবেন, সেগুলি জানান। তাহলেই টাকা পাবেন। ব্যাঙ্কে ঢুকে যাবে ৩ হাজার টাকা। 

 

Read more!
Advertisement
Advertisement