Advertisement

DA Hike: দীপাবলির আগেই DA বেড়ে হতে পারে ৬৪ শতাংশ? হাতে পাওয়া টাকার হিসেব বুঝে নিন

DA Hike News: পুজোর পরেই DA বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এর আগে জানুয়ারিতে সরকার DA বাড়িয়ে ৬০ শতাংশ করেছিল। জুলাইয়ের ডিএ বৃদ্ধি হতে পারে অক্টোবর মাসের শেষের দিকে বা নভেম্বরের শুরুতে।

দীপাবলির আগেই DA? বেড়ে হতে পারে ৬৪ শতাংশ.দীপাবলির আগেই DA? বেড়ে হতে পারে ৬৪ শতাংশ.
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Sep 2026,
  • अपडेटेड 9:02 AM IST
  • মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
  • DA বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই অনেক রিপোর্টে পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • সরকার ডিএ ৪% বাড়িয়ে ৬৪% করতে পারে।

পুজোর বাকি আর হাতে গোনা প্রায় এক মাস। এরমধ্যেই মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। পাশাপাশি রয়েছে অষ্টম বেতন কমিশনে অপেক্ষাও। DA বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই অনেক রিপোর্টে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে জানুয়ারিতে সরকার DA বাড়িয়ে ৬০ শতাংশ করেছিল। কিন্তু এবার প্রত্যাশা করা হচ্ছে, বছরের দ্বিতীয় দফার DA বৃদ্ধির। দাবি করা হচ্ছে সরকার ডিএ ৪% বাড়িয়ে ৬৪% করতে পারে। এই বৃদ্ধি হলে কেন্দ্রের কর্মীদের হাতে পাওয়া টাকার অঙ্ক বাড়বে।

জানুয়ারিতে ২% মহার্ঘ ভাতা বৃদ্ধি  করা হয়েছিল

নিয়ম অনুযায়ী, সরকার বছরে দুবার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে, প্রথমবার জানুয়ারিতে এবং দ্বিতীয়বার জুলাইয়ে। ২০২৬ সালের প্রথম মহার্ঘ ভাতা বৃদ্ধিরর সময় কেন্দ্র ৫৮% মহার্ঘ ভাতা ২% বৃদ্ধি করে ৬০% করেছিল। ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল সেই DA। এবার জুলাই মাসের ভাতা বৃদ্ধির পর তা ৬৪% হবে বলে অনেকে দাবি করছেন।

৩-৪ শতাংশ DA বাড়বে

সরকারের এই বছরের প্রথম ডিএ বৃদ্ধি করে জানুয়ারি থেকে জুন মাসের সময় কালের জন্য। দ্বিতীয় DA-র সময়সীমা জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য। কতটা ভাতা বাড়বে তা AICPI-IW-এর উপর ভিত্তি করে নির্ধারিত হয়। যদিও সরকার জুলাই মাসের ডিএ বৃদ্ধি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। তবে বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বর্তমান AICPI-IW অনুসারে মহার্ঘ ভাতা আনুমানিক ৩ থেকে ৪ শতাংশ বাড়তে পারে। 

হাতে পাওয়া টাকার অঙ্ক বুঝে নিন

প্রত্যাশা অনুযায়ী যদি কেন্দ্রীয় কর্মচারীদের DA ৬০% থেকে বাড়িয়ে ৬৪% করা হয়, তবে  ১৮,০০০ টাকা বেসিক বেতনের উপর একজন লেভেল-১ কর্মচারীর বর্তমানে প্রাপ্য DA যদি ৬৪% হারে সরাসরি ১০,৮০০ টাকা থেকে বেড়ে ১১,৫২০ টাকা হবে।

একইভাবে, যাদের বেসিক বেতন ২৫,৫০০ টাকা, তাদের DA ১৫,৩০০ টাকা থেকে বেড়ে ১৬,৩২০ টাকা হবে। যাদের  বেসিক বেতন ৩৫,৪০০ টাকা, তাদের DA ২১,২৪০ টাকা থেকে বেড়ে ২২,৬৫৬ টাকা হবে এবং যাদের বেসিক বেতন ৪৪,৯০০ টাকা, তাদের ডিএ ২৬,৯৪০ টাকা থেকে বেড়ে ২৮,৭৩৬ টাকা হবে। 
 

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement