Advertisement

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আদৌ DBT Link করা আছে তো? চেক করার স্টেপ বাই স্টেপ গাইড

অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করবেন ভাবছেন? কীভাবে বুঝবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আদৌ DBT Link করা আছে কি না? অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই DBT Link স্টেটাস চেক করতে পারবেন। জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি।

DBT Link কীভাবে করবেন? DBT Link কীভাবে করবেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 May 2026,
  • अपडेटेड 10:46 AM IST
  • কীভাবে বুঝবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আদৌ DBT Link কি না
  • অনলাইন এবং অফলাইন দু'ভাবেই DBT Link স্টেটাস চেক করতে পারবেন
  • জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি

ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT Link করা না থাকলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। কিন্তু কীভাবে হবে এই লিঙ্ক? আপনার অ্যাকাউন্ট আদৌ DBT Link করা আছে কি না, তা জানবেনই বা কীভাবে? অহেতুক ছড়িয়ে পড়া জল্পনা ও বিভ্রান্তি দূর করতে জেনে নিন DBT Link জানার সঠিক উপায়। 

পশ্চিমবঙ্গের BJP সরকার ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা করে দিয়েছে। আগামী ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে এই সামাজিক প্রকল্প। প্রতি মাসে মিলবে ৩ হাজার করে টাকা। তবে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা ঢোকার প্রসঙ্গেই উঠে এসেছে DBT Link-এর বিষয়টি।

কী এই DBT Link?
এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন গ্রাহক আধার কার্ড নম্বরটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি যুক্ত করতে পারবেন। যাতে সরকারি অনুদান, ভর্তুকি কিংবা কোনও সামাজিক প্রকল্পের টাকা সরাসরি সেই অ্যাকাউন্টে ঢোকে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার এবং NPCI ম্যাপিংয়ের মাধ্যমে DBT Enabled হলে সরকারি দফতর থেকে পাঠানো টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টেই জমা পড়ে। 

জেলা প্রশাসনের কর্তারা বলছেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা যে ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত, এ ক্ষেত্রেও তাই হবে। তাই লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পাচ্ছেন, তাঁদের এই DBT Link নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আদৌ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট DBT Link করা আছে কি না, বুঝবেন কীভাবে?

> প্রথমত, myaadhaar.uidai.gov.in পোর্টালে ঢুকতে হবে।
> এরপর Aadhaar Number এবং OTP দিয়ে লগ ইন করতে হবে। 
>  আধার-ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস সেকশনে যেতে হবে। 
> বর্তমানে আপনার কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট DBT Link করা রয়েছে কি না, তা সেই সেকশনেই দেখা যাবে। 

এছাড়াও মোবাইল ব্যাঙ্কিং কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও DBT Link আছে কি না, তা চেক করতে হবে। অথবা কাস্টমার কেয়ার ফোন করতে হবে। পাশাপাশি SMS ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমেও জানা যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট DBT Link রয়েছে কি না। ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে সরাসরি জেনে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে

Advertisement

> ব্রাঞ্চে গিয়ে DBT অ্যাক্টিভেশন ফর্ম নিতে হবে। 
> আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ ফর্মে বিস্তারিত তথ্য পূরণ করতে হবে। 
> আধার কার্ডের একটি সেল্ফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। 
> DBT বেনিফিটের জন্য জানাতে হবে ব্যাঙ্কে। 
এরপর ফর্মে পূরণ করা তথ্য যাচাই করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ লিঙ্ক করিয়ে দেবে। 

তবে DBT Link চেক করার আগে অবশ্যই দেখে নিন আপনার আধার নম্বর সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে কি না। এই লিঙ্ক করা না থাকলে নেট ব্যাঙ্কিং প্রক্রিয়ার মাধ্যমে তা করা যেতে পারে। অথবা ব্যাঙ্কের ব্রাঞ্চে সশরীরে উপস্থিত হয়ে ফর্ম জমা করতে পারেন।  

 

Read more!
Advertisement
Advertisement