Advertisement

Confirm Ticket: কয়েক মিনিটেই সব টিকিট শেষ? ট্রেনে কনফার্ম সিট পেতে কোন অ্যাপ ব্যবহার করবেন?

Train Confirm Ticket: ট্রেনে কনফার্ম টিকিট পাওয়া আজ অত্যন্ত দুষ্কর। কিন্তু কিছু নিয়ম মেনে চললে সিট পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। সেই অপশনগুলি কী কী?

ট্রেনে কনফার্ম সিট পেতে কোন অ্যাপ ব্যবহার করবেন? ট্রেনে কনফার্ম সিট পেতে কোন অ্যাপ ব্যবহার করবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Nov 2026,
  • अपडेटेड 9:34 PM IST
  • দীপাবলির সময় বহু বাঙালি পরিবারের ছেলে-মেয়েরা নিজেদের বাড়ি ফিরতে চান।
  • কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে ট্রেনের টিকিট।
  • দিল্লি, মুম্বাই, সুরাট, বেঙ্গালুরু থেকে কলকাতা ফেরার ট্রেনে সিটের চাহিদা আকাশছোঁয়া।

দীপাবলির সময় বহু বাঙালি পরিবারের ছেলে-মেয়েরা নিজেদের বাড়ি ফিরতে চান। কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে ট্রেনের টিকিট। ব্যাপক চাহিদার কারণে ট্রেনে কনফার্ম টিকিট পাওয়া অনেকের পক্ষেই এখন দুষ্কর। দিল্লি, মুম্বাই, সুরাট, বেঙ্গালুরু থেকে কলকাতা ফেরার ট্রেনে সিটের চাহিদা আকাশছোঁয়া। 

এই বছর  দিওয়ালি পড়েছে ৮ নভেম্বর। যারা এখনও বাড়ি ফেরার টিকিট বুক করেননি, তাদের জন্য কয়েকটি ডিজিটাল উপায় রয়েছে। অফিসিয়াল IRCTC অ্যাপ থেকে শুরু করে ConfirmTkt, ixigo, এবং RailYatri-র মতো প্ল্যাটফর্মগুলোর সাহায্যে ট্রেনে কমফার্ম সিট পেতে পারেন।

তবে বুঝতে হবে  কোনো অ্যাপই রেলওয়ে থেকে কমফার্ম সিটের গ্যারান্টি দিতে পারে না।  অ্যাপে দেখানো কনফার্মের  সম্ভাবনা হল  ঐতিহাসিক তথ্য এবং উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে করা একটি অনুমান। রেলের সিস্টেমে কোনও টিকিটের অবস্থার পরিবর্তন হলেই সেটিকে কনফার্ম বলে ধরে নেওয়া হবে।

কীভাবে টিকিট কাটবেন?

প্রথমে IRCTC অ্যাপে টিকিটটি যাচাই করে নিন। ট্রেনের টিকিট বুক করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো আইআরসিটিসি-র অফিসিয়াল রেল কানেক্ট অ্যাপ এবং ওয়েবসাইট। এখানে যাত্রীরা তাদের যাত্রার তারিখ, ট্রেন ধরার স্টেশন এবং গন্তব্য এন্ট্রি করিয়ে ট্রেন ও সিট যাচাই করতে পারেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে জেনারেল রিজার্ভেশন, তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল টিকিটও বুক করা যায়।

টিকিট বুক করার জন্য, অ্যাপে লগ ইন করুন, আপনার সফরের তারিখ এবং স্টেশন বেছে নিন। এরপর উপলব্ধ ট্রেন এবং ক্লাসগুলো দেখানো হবে। খালি আসন আছে এমন ট্রেনটি বেছে নিন,  যাত্রীর বিবরণ লিখুন এবং পেমেন্ট  করুন। সফলভাবে বুকিং  হলে, একটি PNR নম্বর পাবেন, যা ব্যবহার করে আপনার টিকিটের অবস্থা দেখা যাবে।

IRCTC অ্যাপে PNR স্ট্যাটাস, ট্রেনের প্রাপ্যতা, ট্রেনের সময়সূচী এবং বুক করা টিকিটের মতো ফিচারও রয়েছে। এতে একটি মাস্টার প্যাসেঞ্জার লিস্টের অপশনও আছে, যার মাধ্যমে যাত্রীর তথ্য আগে থেকেই সেভ করে রাখতে পারেন। এতে বারবার নাম ও বয়স লেখার সময় বাঁচে।

Advertisement

ConfirmTkt-এর ৩ গুণ রিফান্ড অফারটি কী?

ওয়েটলিস্টে থাকা টিকিট বুককারীদের জন্য ConfirmTkt-এর অপশন এসেছে। কোম্পানিটি আগে এটি ‘ট্র্যাভেল গ্যারান্টি’ নামে অফার করত। এই ফিচারের দাবি অনুযায়ী, চার্ট প্রস্তুত হওয়ার সময়ের মধ্যে যদি টিকিটটি কনফার্ম না হয়, তবে যাত্রীকে টিকিটের ভাড়ার সমপরিমাণ অর্থ ফেরত এবং একটি ট্র্যাভেল কুপন দেওয়া হতে পারে।

কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ConfirmTkt-এর বর্তমান নিয়ম অনুযায়ী, ৩ গুণ রিফান্ড ফ্লাইট এবং বাসের ক্ষেত্রে প্রযোজ্য। ট্রেনের টিকিটের জন্য এটি ২ গুণ। এর মানে হলো, আপনি যদি ট্রেনের টিকিট বুক করার সময় এই প্ল্যানটি বেছে নেন এবং টিকিটটি ওয়েটলিস্টে থাকে, তাহলে শর্ত পূরণ সাপেক্ষে টিকিটের ভাড়ার সমান টাকা মূল পেমেন্টের উৎসে ফেরত দেওয়া হবে এবং আপনি একই মূল্যের একটি অতিরিক্ত কুপন পাবেন।

আপনার ওয়েটিং টিকিটটি কনফার্ম হওয়ার সম্ভাবনা আপনি ixigo এবং RailYatri-এর মাধ্যমে যাচাই করতে পারেন। যদি আপনার টিকিট IRCTC-তে ওয়েটলিস্টেড হিসেবে দেখানো হয়, তাহলে ixigo এবং RailYatri-র মতো অ্যাপগুলোও সহায়ক হতে পারে। এই প্ল্যাটফর্মগুলো ট্রেনের প্রাপ্যতা এবং PNR স্ট্যাটাসের তথ্যের পাশাপাশি ওয়েটলিস্টেড টিকিটের জন্য একটি আনুমানিক কনফার্মেশন সম্ভাবনাও জানিয়ে দেয়।

RailYatri-র 'কনফার্মেশন প্রোবাবিলিটি' ফিচারটি অতীতের রিজার্ভেশন ডেটা, উৎসবের সময় রুটে বর্ধিত ভিড় এবং গত বছরের এই সময়ের কনফার্মড টিকিটের সংখ্যা ব্যবহার করে। এর উপর ভিত্তি করে, অ্যাপটি হাই, মিডিয়াম বা লো-এর মতো ক্লাসে ওয়েটলিস্টে থাকা টিকিটের কনফার্মেশনের সম্ভাবনা তুলে ধরে।
 

 

Read more!
Advertisement
Advertisement