
১ অগাস্ট থেকে চালু হয়ে গিয়েছে পিঙ্ক কার্ড। এই কার্ড থাকলে সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী মহিলারা। তবে মুশকিল হল, এখনও অধিকাংশ মহিলার কাছেই এই কার্ড নেই। তাঁরা এই কার্ড এখনও করে উঠতে পারেননি। যার ফলে তাঁদের মনে ফ্রি বাস পরিষেবা নিয়ে আশঙ্কা দানা বাঁধছে। তাঁরা ভাবছেন, আর বোধহয় বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করা যাবে না। বাসে ভাড়া দিয়েই চলাফেরা করতে হবে।
কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি পিঙ্ক কার্ড না থাকলে এখন থেকে টাকা দিয়েই বাসে চাপতে হবে? আর সেই বিষয়টা জানার চেষ্টা করেছিলাম আমরা। আসুন গোটা বিষয়টা জেনে নেওয়া যাক।
এখন পিঙ্ক কার্ড না থাকলে কী হবে?
খোঁজ নিয়ে জানা গিয়েছে, পিঙ্ক কার্ড না থাকলেও এখন বাসে ফ্রিতেই যাতায়াত করতে পারছেন মহিলারা। তাঁদের থেকে আপাতত ভাড়া নেওয়া হচ্ছে না। আসলে এখনও পিঙ্ক কার্ডে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। আর সেই সমস্যা না মেটা পর্যন্ত মহিলারা আগে যেভাবে যাতায়াত করে এসেছেন বাসে, সেভাবেই করে যাবেন। এখনই পিঙ্ক কার্ড লাগছে না। দিতে হচ্ছে না ভাড়া।
তবে এই নিয়ম যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে। তাই দ্রুত এই কার্ড করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তাই যাঁদের এখনও পিঙ্ক কার্ড নেই, তাঁরা করে ফেলুন। নইলে পরে সমস্যায় পড়তে পারেন।
কীভাবে বানাবেন পিঙ্ক কার্ড?
এই কার্ড বানানোর জন্য অনলাইন এবং অফলাইন, দুইভাবেই অ্যাপ্লাই করা যাবে। সেক্ষেত্রে আবেদনের স্টেপগুলি জেনে নিন।
অনলাইনে আবেদন কীভাবে?
অফলাইনে কীভাবে হবে কাজ?
পুর এলাকায় যাঁরা বাস করেন, তাঁরা পুরসভায় গিয়ে নির্দিষ্ট বিভাগে ফর্ম ফিলআপ করে জমা দিন। পঞ্চায়েতে বসবাসকারীদের ক্ষেত্রে বিডিও অফিসে গিয়ে আবেদন করতে হবে।
কী কী ডকুমেন্ট লাগবে?
এক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, এসআইআর-এ নাম ও চালু মোবাইল নম্বর লাগবে।