Advertisement

Banglar Yuva Sathi Scheme: যুবসাথী প্রকল্পের মাসে ১৫০০ টাকা কি মহিলারাও পাবেন? জেনে নিন

যুবসাথী প্রকল্পের সুবিধা কি মহিলারা নিতে পারবেন, নাকি এটা শুধুই পুরুষদের একটি প্রকল্প? আর সেই প্রশ্নের উত্তরও বাজেটেই দেওয়া রয়েছে। আসুন সেটি জেনে নেওয়া যাক।

যুবসাথীযুবসাথী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Feb 2026,
  • अपडेटेड 11:02 AM IST
  • যুবসাথী প্রকল্পের সুবিধা কি মহিলারা নিতে পারবেন, নাকি এটা শুধুই পুরুষদের একটি প্রকল্প
  • আর সেই প্রশ্নের উত্তরও বাজেটেই দেওয়া রয়েছে
  • আসুন সেটি জেনে নেওয়া যাক

ভোটের আগে অন্তবর্তী বাজেটে কল্পতরু হয়ে উঠেছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়িয়েছেন ৫০০ টাকা। তাই এখন থেকে এই প্রকল্পে মহিলারা পাবেন মাসে ১৫০০ টাকা। ও দিকে আবার পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী সহ অনেকের বাড়িয়েছেন মাইনে। এমনকী রাজ্য সরকারি কর্মীদের জন্য আলাদা করে ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছেন। তবে এসব বাদ দিলেও এই বাজেটের মূল আকর্ষণ কেড়ে নিয়েছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সি বেকারদের মাসিক ভাতা দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে। 

যদিও প্রশ্ন হল, যুবসাথী প্রকল্পের সুবিধা কি মহিলারা নিতে পারবেন, নাকি এটা শুধুই পুরুষদের একটি প্রকল্প? আর সেই প্রশ্নের উত্তরও বাজেটেই দেওয়া রয়েছে। আসুন সেটি জেনে নেওয়া যাক।

মহিলারা কি পাবেন যুবসাথী প্রকল্পের টাকা? 
হ্যাঁ, প্রকল্পের নাম যুবসাথী হলেও এক্ষেত্রে মহিলা এবং পুরুষ, দুই দলই টাকা পাবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু পুরুষদের জন্য এই প্রকল্প নয়। 

সরকারের পক্ষ থেকে জানান হয়েছে যে বেকার যুবক এবং যুবতীদের সাহায্য করার জন্যই প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে কোনও লিঙ্গ বৈষম্য নেই।

কারা পাবেন? 
মাধ্যমিক পাশ যে কোনও বেকার যুবক বা যুবতী এই প্রকল্পে ভাতা পেতে পারেন। তবে তাঁদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর। এর থেকে বেশি বা কম বয়সিরা এই ভাতা পাবেন না বলে জানা গিয়েছে। 

কত টাকা করে মিলবে? 
যুবসাথী প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। 

কতদিন দেওয়া হবে? 
অনেকেই মনে করছেন, যতদিন বেকার থাকব ততদিন মিলবে টাকা। না, বিষয়টা একবারেই তেমন নয়। বাজেটেই জানান হয়েছে যে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই ভাতা মিলবে। তার আগে যদি চাকরি পেয়ে যান, তাহলে এই ভাতা বন্ধ হবে। 

অন্য সরকারি সুবিধা পেলে চলবে না
একটা কথা মাথায় রাখবেন, যাঁরা অন্যান্য সরকারি ভাতা পাচ্ছেন, তাঁরা আর নতুন করে যুবসাথীর অনুদান পাবেন না। তবে স্কলারশিপের সঙ্গে এর কোনও বিরোধ নেই। স্কলারশিপ পেলেও অনায়াসে পাওয়া যাবে এই প্রকল্পের টাকা। 

Advertisement

পরিশেষে একটি বিষয় বলে রাখি, এই প্রকল্প এখনও চালু হয়নি। ভোটের পর এটি শুরু হবে। 
 

 

Read more!
Advertisement
Advertisement