Advertisement

Driving Licence Mobile Number Update: মোবাইল নম্বর আপডেট না করলেই ড্রাইভিং লাইসেন্স বাতিল, কীভাবে করবেন? জানুন স্টেপস

ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বর আপডেট করে নিন। নইলে কিন্তু বিপদ। লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। এবার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বর আপডেট করবেন কীভাবে? জেনে নিন।

ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নম্বর আপডেটড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নম্বর আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2026,
  • अपडेटेड 12:02 PM IST
  • ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বর আপডেট করে নিন
  • লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে
  • এবার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বর আপডেট করবেন কীভাবে?

গাড়ি বা বাইক চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স থাকা মাস্ট। তবে সেই লাইসেন্সই এবার বাতিল হয়ে যেতে পারে। শুধু একটা কাজ না করা থাকলেই বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্স। ভাবছেন, সেটা কী? তাহলে শুনুন, ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে অ্যাক্টিভ মোবাইল নম্বরের লিঙ্ক থাকতে হবে। করতে হবে মোবাইল নম্বর আপডেট। নইলে ড্রাইভিং লাইসেন্স বন্ধ হয়ে যাবে। 

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, যাঁদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাঁদের বর্তমান মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করতে হবে। 

আসলে পুরনো নম্বর বা ইনভ্যালিড নম্বরের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স লিঙ্ক থাকলে ড্রাইভারকে নোটিস পাঠানো যায় না। এমনকী কোনও প্রয়োজনীয় বার্তাও পৌঁছানো যায় না। যেই কারণে দ্রুত মোবাইল নম্বর আপডেট করার পরামর্শ দিয়েছে সরকার।

লিঙ্ক করার লাস্ট ডেট কী?  
সরকারের পক্ষ থেকে নতুন নম্বর বা অ্যাক্টিভ নম্বর লাইসেন্সের সঙ্গে লিঙ্ক করার কোনও ডেডলাইন দেওয়া হয়নি। তাই আতঙ্কিত হবেন না। এখনই ড্রাইভিং লাইসেন্স বন্ধ হচ্ছে না। তবে যত দ্রুত সম্ভব এই কাজটা সেরে ফেলতে হবে। নইলে হুট করে সরকার যদি ডেডলাইন চলে আসে, তাহলে সমস্যায় পড়বেন। এটাই হল বিপদের কারণ। 

কীভাবে অ্যাক্টিভ মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করবেন ড্রাইভিং লাইসেন্স? জেনে নিন পদ্ধতি
মোবাইল নম্বরের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স লিঙ্ক করা খুব কঠিন কাজ নয়। এমনকী এর জন্য আপনাকে আরটিও-তেও ছুটতে হবে না। বরং বাড়িতে বসে মোবাইলেই এই কাজটা সেরে ফেলতে পারবেন। আসুন কীভাবে অ্যাক্টিভ মোবাইল নম্বরের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স লিঙ্ক করবেন, সেটা জেনে নিন। 

১. সবার প্রথমে ফোনে ব্রাইজার ওপেন করুন। সেখানে সার্চ অপশনে লিখুন Sarathi Parivahan। তারপর ওয়েবসাইটে প্রবেশ করুন। 
২. আপনার ড্রাইভিং লাইসেন্স যেই রাজ্যের, সেটা সিলেক্ট করুন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের লাইসেন্স হলে, সেটা বেছে নিতে হবে। 
৩. তারপর মেইন মেনু খুলে যাবে। এরপর Others  অপশনে যেতে হবে। সেখানে গিয়ে Mobile Number Update অপশনটি পাবেন। 
৪. এরপর ড্রাইভিং লাইসেন্স নম্বর, জন্মের তারিখ ও ক্যাপচা দিতে হবে। তাহলেই পরের স্টেপে যেতে পারবেন।
৫. এবার Aadhaar Authentication করতে হবে। সেক্ষেত্রে আধার নম্বর দিতে হবে। সেই নম্বরে একটি ওটিপি আসবে। সেটা দিলেই আধার অথেন্টিকেশন কমপ্লিট হবে। 
৬. নতুন একটি স্ক্রিন আসবে। সেখানে নতুন যে নম্বরটি স্ক্রিনে দিতে চান, সেটা দিন।
৭. তারপর নতুন নম্বরে আসবে একটি ওটিপি। সেটা দিয়ে ভেরিফাই করুন।
৮. তারপর কনফার্ম করতে হবে। তাহলেই নতুন নম্বর আপডেট হয়ে যাওয়ার মেসেজ দেখতে পাবেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement