
২০২৫ সালের শেষের দিকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২৬ সালের সরকারি ছুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছিল। প্রকাশিত বিজ্ঞপ্তিতে , ১৫ অক্টোবর (পঞ্চমী) থেকেই শুরু হয়ে যাচ্ছিল পুজোর ছুটি। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। মাঝে লক্ষ্মীপুজোও (২৫ অক্টোবর) রবিবার পড়েছে। কিন্তু পালাবদলের পর বাংলায় প্রথমবার দুর্গাপুজো কেমন হবে তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে অনেকের মনেই। যদিও তা দূর করে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গেরুয়াময় বাংলায় এবার দুর্গাপুজোয় স্কুল-কলেজ ছুটিতে রয়েছে বিশেষ চমক।
চলতি বছরে অক্টোবরে ছুটির তালিকা
বিজেপি সরকারের আমলে কি বাংলায় দুর্গাপুজোর ছুটির দিন বাড়ল? কারণ সরকারের ঘোষণা অনুযায়ী, চলতি বছরে ছুটির তালিকায় কিছু বদল ঘটেছে। প্রসঙ্গত, চলতি বছর থেকে রাজ্য সরকারি কর্মীদের একটি ছুটির দিন বাতিল হয়েছে, পরিবর্তে আরেকটি নতুন সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে। এবার থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনেও ছুটি পাবেন সরকারি কর্মীরা। সরকারের ছুটির তালিকা অনুযায়ী, শুধুমাত্র অক্টোবর মাসেই ১৩ দিন ছুটি থাকবে সরকারি কর্মীদের। সরকারি অফিস, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এই ১৩ দিন বন্ধ থাকবে। ২০২৬ সালের অক্টোবর মাসের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন, ১০ অক্টোবর, মহালয়া উপলক্ষে সরকারি অফিস বন্ধ থাকবে।
পুজোয় কবে কবে ছুটি?
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো নিয়ে প্রতিবারই বাড়তি আগ্রহ থাকে। ২০২৬ সালের ক্যালেন্ডার বলছে, দুর্গাপুজোর মহাসপ্তমী পড়েছে ১৮ অক্টোবর। কিন্তু সমস্যা হল, দিনটি রবিবার। ফলে পুজোর একটি গুরুত্বপূর্ণ দিনের ছুটি কার্যত নষ্ট হল সরকারি কর্মীদের। তবে রাজ্য সরকার উৎসবের আমেজ বজায় রাখতে উদারতা দেখিয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ অক্টোবর (পঞ্চমী) থেকেই শুরু হয়ে যাচ্ছে পুজোর ছুটি। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ অক্টোবর, দুর্গাপুজো (মহা চতুর্থী), ১৬ অক্টোবর, দুর্গাপুজো (মহা পঞ্চমী), ১৭ অক্টোবর, দুর্গাপুজো (মহা ষষ্ঠী) উপলক্ষে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি অফিস। ১৮ অক্টোবর, দুর্গাপুজো ( মহা সপ্তমী), ১৯ অক্টোবর, দুর্গাপুজো (মহা অষ্টমী), ২০ অক্টোবর, দুর্গাপুজো (মহা নবমী), ২১ অক্টোবর, বিজয়া দশমী উপলক্ষে সমস্ত সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ২২–২৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি থাকবে। ২৪ অক্টোবরেও দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি মিলবে সরকারি কর্মীদের। ২৬ অক্টোবর, লক্ষ্মীপুজোর অতিরিক্ত ছুটিও থাকবে সরকারি কর্মীদের। ওইদিন রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুল, কলেজ বন্ধ থাকবে। শুধুমাত্র দুর্গাপুজো উপলক্ষেই টানা ১২ দিন ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা।
অর্থাৎ ২০২৬ সালের দুর্গাপুজোয় সরকারি কর্মীদের জন্য টানা এক সপ্তাহেরও বেশি ছুটির সুযোগ তৈরি হচ্ছে। উৎসবের মরশুমে পরিবার ও ভ্রমণের পরিকল্পনা করার জন্য এই ছুটির তালিকা গুরুত্বপূর্ণ হতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ অক্টোবর থেকে অফিস খোলার সম্ভাবনার কথা জানানো হয়েছে। ফলে দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হচ্ছে।