Advertisement

Durga Puja Bank Holiday: পুজোয় কবে থেকে ব্যাঙ্ক বন্ধ? জরুরি লেনদেনের আগে জেনে নিন

পুজোর কেনাকাটা থেকে শুরু করে ঘোরাঘুরি, সব কিছু নিয়েই এখন ব্যস্ততা তুঙ্গে। এই সময় ব্যাঙ্কের জরুরি কাজ রয়েছে যাঁদের, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ খবর। কবে থেকে এবার পুজোয় ব্যাঙ্কে ছুটি পড়ছে?

কবে থেকে ব্যাঙ্ক বন্ধ কবে থেকে ব্যাঙ্ক বন্ধ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Oct 2026,
  • अपडेटेड 1:06 PM IST
  • চলছে শেষ মুহূর্তের কেনাকাটা
  • ব্যাঙ্কের জরুরি কাজ থাকলে জেনে নিন
  • এ বছর সপ্তমী পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে

দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। পুজোর কেনাকাটা থেকে শুরু করে ঘোরাঘুরি, সব কিছু নিয়েই এখন ব্যস্ততা তুঙ্গে। উৎসবের মুখে এই সময় ব্যাঙ্কের জরুরি কাজ রয়েছে যাঁদের, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ খবর। এবারের দুর্গাপুজোয় সপ্তমী পর্যন্ত খোলা থাকবে সমস্ত ব্যাঙ্ক। অর্থাৎ, ১৭ অক্টোবর, শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের ব্যাঙ্কগুলিতে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে। এরপর ১৮ অক্টোবর, রবিবার থেকে ২১ অক্টোবর, বুধবার দশমী পর্যন্ত টানা চার দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক। যদিও ব্যাঙ্ক কর্মীরা অন্যান্যবারের তুলনায় এবার একদিন বেশি কাজ করবেন পুজোর সময়ে। অন্যবার ষষ্ঠী হয়েই ব্যাঙ্ক ছুটি পড়ে যায় তাঁদের। এবার কাজ করতে হবে সপ্তমীতেও।

এ বছর ১৭ অক্টোবর প্রথম সপ্তমী। ফলে ওই দিন পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে প্রয়োজনীয় কাজকর্ম সেরে নেওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের কাছে। তবে ১৮ অক্টোবর দ্বিতীয় সপ্তমী থেকেই শুরু হবে ব্যাঙ্কের ছুটি। ১৮ অক্টোবর থেকে ২১ অক্টোবর, বুধবার দশমী পর্যন্ত কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে পরিষেবা পাওয়া যাবে না। পুজোর এই কয়েকটি দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় আগে থেকেই নিজেদের কাজের পরিকল্পনা করে রাখা জরুরি। যদিও ব্যাঙ্ক বন্ধ থাকলেও ATM পরিষেবা চালুই থাকবে সর্বত্র। 

বিশেষ করে যাঁদের টাকা জমা দেওয়া, নগদ টাকা তোলা, চেক জমা দেওয়া বা অন্য কোনও ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ রয়েছে, তাঁদের ১৭ অক্টোবরের মধ্যেই সেই কাজগুলি সেরে নেওয়া ভাল। শেষ মুহূর্তে ব্যাঙ্কে গিয়ে পরিষেবা না পেলে সমস্যায় পড়তে হতে পারে। তাই পুজোর ছুটির কথা মাথায় রেখে প্রয়োজনীয় লেনদেন ও অন্যান্য কাজ আগেভাগেই করে রাখা বুদ্ধিমানের।

তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারের সুযোগ থাকবে। অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং UPI-এর মতো পরিষেবার মাধ্যমে অনেক কাজই করা যায়। তবে পরিষেবার ক্ষেত্রে ব্যাঙ্কভেদে কিছু পার্থক্য থাকতে পারে।

সব মিলিয়ে, দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠার আগে ব্যাঙ্কের জরুরি কাজগুলি ১৭ অক্টোবরের মধ্যেই সেরে রাখুন। ১৮ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় আগে থেকে সতর্ক থাকলে পুজোর মধ্যে অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো সম্ভব।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement