Advertisement

Puja Special Train: হাওড়া, কলকাতা থেকে প্রচুর পুজো স্পেশাল ট্রেন, দীপাবলি পর্যন্ত পরিষেবা, রইল টাইম টেবিল

Durga Puja Special Train: পুজো উপলক্ষে একগুচ্ছ ট্রেনের ঘোষণা করল রেল। ট্রেনগুলি চালানো হবে ছট, দিওয়ালি পর্যন্ত। ফলে বিপুল সুবিধা পাবেন যাত্রীরা।

হাওড়া, কলকাতা থেকে প্রচুর পুজো স্পেশাল ট্রেন চালানোর ঘোষণাহাওড়া, কলকাতা থেকে প্রচুর পুজো স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 14 Sep 2026,
  • अपडेटेड 12:23 PM IST
  • পুজো উপলক্ষে স্পেশাল ট্রেনের ঘোষণা করে দিল ভারতীয় রেল।
  • পুজো স্পেশাল হলেও ট্রেনগুলি চালানো হবে ছট, দিওয়ালি পর্যন্ত।
  • ট্রেনগুলি কোন রুটে চলবে দেখে নেওয়া যাক।

দুর্গাপুজোর হাতে গোনা বাকি আর প্রায় এক মাস। ঠিক তার আগেই পুজো উপলক্ষে স্পেশাল ট্রেনের ঘোষণা করে দিল ভারতীয় রেল। তবে পুজো স্পেশাল হলেও ট্রেনগুলি চালানো হবে ছট, দিওয়ালি পর্যন্তও। ফলে বিপুল সংখ্যক যাত্রী এই স্পেশাল ট্রেনের সুবিধা পাবেন। ট্রেনগুলি কোন রুটে চলবে দেখে নেওয়া যাক।

হাওড়া-রক্সৌল-হাওড়া এক্সপ্রেস (০৩০৪১/০৩০৪২): 

পুজো, ছট ও দিওয়ালির কথা মাথায় রেখে হাওড়া-রক্সৌল রুটে দুটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপ ও ডাউন মিলে থাকছে মোট চারটি ট্রেন। ০৩০৪১ হাওড়া-রক্সৌল SPL ট্রেনটি অক্টোবর মাসের ১৫, ২২, ২৯ তারিখ ও নভেম্বর মাসের ৫, ১২, ১৯ ও ২৮ তারিখ ছাড়বে। প্রতি বৃহস্পতিবার করে চলবে ট্রেনটি।

ফিরতি পথে ০৩০৪২ হয়ে রক্সৌল-হাওড়া স্পেশাল ট্রেন চলবে অক্টোবর মাসের ১৬, ২৩, ৩০ তারিখ ও নভেম্বর মাসের ৬, ১৩, ২০ ও ২৭ তারিখ।

হাওড়া-রক্সৌল-হাওড়া এক্সপ্রেস (০৩০৪৩/০৩০৪৪):

০৩০৪৩ হাওড়া-রক্সৌল স্পেশাল ট্রেনটি  অক্টোবর মাসের ১৭, ২৪, ৩১ তারিখ ও নভেম্বর মাসের ৭, ১৪, ২১,২৮  তারিখ চলবে। অর্থাৎ প্রতি শনিবার হাওড়া থেকে ছাড়বে ট্রেনটি।

ফিরতি পথে ০৩০৪৪ রক্সৌল-হাওড়া এক্সপ্রেস রবিবার করে রক্সৌল থেকে ছাড়বে। ফেরার ক্ষেত্রে ট্রেনটি অক্টোবর মাসের ১৮, ২৫ তারিখ ছাড়ূবে। নভেম্বর মাসের ১, ৮, ১৫, ২২, ২৯ তারিখ ছাড়বে ট্রেনটি।

হাওড়া-লাম্বডিং-হাওড়া স্পেশাল এক্সপ্রেস (০৩০০৫/০৩০০৬):

০৩০০৫ হাওড়া-লাম্বডিং স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি অক্টোবর মাসের ১৬, ২৩, ৩০ তারিখ চালানো হবে ও নভেম্বর মাসে ৬, ১৪, ২০ ও ২৭ তারিখ চালানো হবে। অর্থাৎ উৎসবের মরশুমে প্রতি শুক্রবার চলবে ট্রেনটি।

অন্যদিকে, ফিরতি পথে ০৩০০৬ লাম্বডিং-হাওড়া স্পেশাল এক্সপ্রেস অক্টোবর মাসে ১৭, ২৪, ৩১ তারিখ ও নভেম্বর মাসে ৭, ১৪, ২১ ও ২৮ তারিখ চালানো হবে।

কলকাতা থেকে NJP যাওয়ার স্পেশাল ট্রেন

পুজোর ব্যাপক ভিড় সামাল দিতে কলকাতা থেকে NJP, আবার NJP থেকে কলকাতা স্টেশন পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কলকাতা থেকে NJP যাওয়ার এই স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। তবে এই ট্রেনটি চলবে নির্দিষ্ট ওই ৩৩ দিনের মধ্যে প্রতি শনি ও রবিবার।

Advertisement

রেলের টাইমটেবিল অনুসারে 03129 কলকাতা- নিউ জলপাইগুড়ি পূজা স্পেশাল ট্রেন কলকাতা থেকে প্রতি শনি ও রবিবার ছাড়বে রাত ১১টা বেজে ১০ মিনিটে। সেটি NJP পৌঁছবে পরের দিন সকাল ১০টা বেজে ৪৫ মিনিটে। 

অন্যদিকে, ফিরতি পথে নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১২টা বেজে ৪৫ মিনিটে। সেটি কলকাতা স্টেশন পৌঁছবে রাত ১২টা বেজে ৪০ মিনিটে। 03130 NJP-কলকাতা পুজো স্পেশাল ট্রেনটি ১৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রতি রবিবার ও সোমবার ছাড়বে।

 

Read more!
Advertisement
Advertisement