Advertisement

Puja Booking: শুরু হচ্ছে পুজোর ট্রেন টিকিট বুকিং, কবে থেকে কাটতে পারবেন? জেনে নিন

Durga Puja Train Ticket: দুর্গাপুজোর সময় ঘুরতে যাওয়ার প্ল্যান? ট্রেনের টিকিট বুকিং উইন্ডো শীঘ্রই ওপেন হতে চলেছে। আগামী কিছুদিনের মধ্যেই পুজোর সফরের জন্য ট্রেনের টিকিট বুক করতে পারেন।

শুরু হচ্ছে পুজোর ট্রেন টিকিট বুকিংশুরু হচ্ছে পুজোর ট্রেন টিকিট বুকিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2026,
  • अपडेटेड 2:26 PM IST
  • পুজোর সময় টিকিট পেতে কালঘাম ছুটছে আমজনতার।
  • বহু যাত্রী পাখির চোখে তাকিয়ে থাকেন, কোন দিন টিকিটের উইন্ডো খুলছে সেই দিকে।
  • বর্তমানে যাত্রার ৬০ দিন আগে থেকে টিকিট বুকিংয়ের উইন্ডো খুলে যায়।

পুজোর ছুটিতে বাঙালির ঘুরতে যাওয়া চাইই। পুরী হোক বা দার্জিলিং, পুজোর সময় ভারতের যে কোনও ট্যুরিস্ট গন্তব্যে গেলে বাঙালি খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় ৯০ ভাগ। তার বড় কারণ অবশ্যই ছুটি। স্কুল, কলেজ থেকে শুরু করে অফিস-কাছারি, কারখানা পুজোর কটা দিন বন্ধ থাকায়, অনেকেই লম্বা ট্যুরের জন্য এই সময়কেই বেছে নেন। 

তবে গত কয়েক বছরে এক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে টিকিটের প্রাপ্যতা। পুজোর সময় টিকিট পেতে কালঘাম ছুটছে আমজনতার। সেই কারণেই বহু যাত্রী পাখির চোখে তাকিয়ে থাকেন, কবে অগ্রিম টিকিট কাটতে হবে, কোন দিন টিকিটের উইন্ডো খুলছে সেই দিকে।

ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, বর্তমানে যাত্রার ৬০ দিন আগে থেকে টিকিট বুকিংয়ের উইন্ডো খুলে যায়। সেই নিরিখে দেখে নেওয়া যাক, পুজোর টিকিট বুকিং কবে থেকে খুলছে।

  • এবছর ১৫ অক্টোবর পড়েছে চতুর্থী। এই দিনে সফর করতে হলে টিকিট বুকিং উইন্ডো খুলে যাচ্ছে আগামী ১৬ অগাস্ট (রবিবার)
  • একইভাবে ১৬ অক্টোবর পড়েছে পঞ্চমী। এই দিনে সফর করতে হলে টিকিট কাটা যাবে ১৭ অগাস্ট (সোমবার) থেকে।
  • ১৭ অক্টোবর পড়েছে ষষ্ঠী। এই দিন সফর করতে হলে টিকিট কাটা যাবে ১৮ অগাস্ট (মঙ্গলবার) থেকে।
  • ১৮ অক্টোবর সপ্তমী। এই দিনের টিকিট বুকিং করা যাবে ১৯ অগাস্ট (বুধবার) থেকে।
  • ১৯ অক্টোবর অষ্টমী। এই দিনের সফর করতে চাইলে টিকিট বুকিং করা যাবে ২০ অগাস্ট (বৃহস্পতিবার) থেকে।
  • ২০ অক্টোবর - নবমী। এই দিনের টিকিট কাটতে চাইলে সেই উইন্ডোটি খুলবে ২১ অগাস্ট (শুক্রবার) থেকে।
  • ২১ অক্টোবর - দশমী। এই দিনের টিকিট কাটতে চাইলে সেই উইন্ডোটি খুলবে ২২ অগাস্ট (শনিবার) থেকে।

উপরে উল্লিখিত তারিখগুলিতে সকাল ৮টা থেকেই IRCTC অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। দ্রুত টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীদের মাস্টারলিস্ট তৈরি করে রাখা উচিত। এতে অহেতুক সময় নষ্ট এড়ানো যায়।



 

Read more!
Advertisement
Advertisement