টানা প্রায় ২ দিন অবিরাম লড়াই করার পর অবশেষে নিউ ফরাক্কায় স্বাভাবিক ছন্দে ফিরছে রেল পরিষেবা। ফলে সচল হচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগও। ৩ সেপ্টেম্বর রাতে অবিরাম ভারী বৃষ্টির কারণে ধস নামে নিউ ফারাক্কা ও তিলডাঙার মাঝের রেললাইনের বাঁধে। তবে বড় কোনও ক্ষতির আগেই মনসুন পেট্রোলিং ভ্যানের নজরে বিষয়টি আসায় শুরু হয় রেল লাইন ঠিক করার কাজ। টানা প্রায় ৬০ ঘণ্টা কার্যত যুদ্ধকালীন তৎপরতার পর শনিবার রাতে ওই অংশে শুরু হয় ট্রেন চলাচল।
তবে পরিষেবা যে ১০০ শতাংশ স্বাভাবিক রয়েছে, তা রবিবার সকালেও বলা যাচ্ছে না। কারণ রবিবারেও ঘুরপথে রওনা হচ্ছে প্রায় ১৪টি ট্রেন। পাশাপাশি, মালদা থেকে ছাড়া দুটি ট্রেন এদিন বাতিল করা হয়েছে।
কোন কোন ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে?
(নলহাটি-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা হয়ে চলবে)
- 22503 কন্যাকুমারী-ডিব্রুগড়-বিবেক এক্সপ্রেস (যাত্রা শুরু ৩ সেপ্টেম্বর)
- 13011 হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
- 07047 সেকেন্দ্রাবাদ-নাহারলাগুন এক্সপ্রেস (যাত্রা শুরু ৪ সেপ্টেম্বর)
- 12503 SMVB বেঙ্গালুরু- আগরতলা হামসফর এক্সপ্রেস (যাত্রা শুরু ৪ সেপ্টেম্বর)
- 13147 শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
তিলডাঙ্গা-বল্লালপুর-নিউ ফরাক্কা হয়ে চলবে
- 15657 দিল্লি- কামাক্ষ্যা ব্রহ্মপুত্র মেল (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
- 13410 কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
- 15647 লোকমন্য তিলক টার্মিনাস- গুয়াহাটি এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর )
- 12345 হাওড়া- গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
- 12041 হাওড়া- নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ হয়ে চলবে
- 13149 শিয়ালদা- আলিপুরদুয়ার কাঞ্চনকন্য়া এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
- 13153 শিয়ালদা- মালদা টাউন গৌর এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
- 12343 শিয়ালদা- হলদিবাড়ি দার্জিলিং মেল (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
- 12377 শিয়ালদা- নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
দুটি ট্রেন বাতিল করা হয়েছে
রবিবার মালদা টাউন থেকে ছাড়া দুটি ট্রেন বাতিল করা হয়েছে। 13409 মালদা টাউন- কিউল এক্সপ্রেস (যাত্রা শুরু ৬ সেপ্টেম্বর) ও 13415 মালদা টাউন- পাটনা এক্সপ্রেস (যাত্রা শুরু ৬ সেপ্টেম্বর) রবিবারের জন্য বাতিল করা হয়েছে।