Advertisement

ভোটের আগে 'পরিযায়ী শ্রমিকদের রুটে' জোড়া স্পেশাল ট্রেন রেলের, টাইম টেবিল দেখুন

যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পূর্ব রেল। রানাঘাট-লালগোলা শাখা ও ব্যাণ্ডেল-আজিমগঞ্জ শাখায় একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। আজ, ১৪ এপ্রিল থেকেই ৩০ এপ্রিল পর্যন্ত এই স্পেশাল ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

স্পেশাল ট্রেন চালাবে রেল, টাইম টেবিল দেখুনস্পেশাল ট্রেন চালাবে রেল, টাইম টেবিল দেখুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 2:39 PM IST
  • যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পূর্ব রেল।
  • রানাঘাট-লালগোলা শাখা ও ব্যাণ্ডেল-আজিমগঞ্জ শাখায় একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল।
  • ১৪ এপ্রিল থেকেই ৩০ এপ্রিল পর্যন্ত এই স্পেশাল ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পূর্ব রেল। রানাঘাট-লালগোলা শাখা ও ব্যাণ্ডেল-আজিমগঞ্জ শাখায় একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। আজ, ১৪ এপ্রিল থেকেই ৩০ এপ্রিল পর্যন্ত এই স্পেশাল ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ট্রেনের টাইম টেবিলগুলি দেখে নিন

০৩১৫৩/০৩১৫৪ রানাঘাট-লালগোলা-রানাঘাট EMU স্পেশাল ট্রেন: রানাঘাট থেকে এই ট্রেনটি ছাড়বে সকাল ৭টা বেজে ৩২ মিনিটে। সেটি লালগোলা গিয়ে পৌঁছবে ১০টা বেজে ৪২ মিনিটে।

অন্যদিকে, ফিরতি পথে এই ট্রেনটি লালগোলা থেকে ছাড়বে দুপুর ১১টা বেজে ৫০ মিনিটে। সেটি রানাঘাটে পৌঁছাবে দুপুর ৩টে বেজে ১০ মিনিটে।

০৩১৫৫/০৩১৫৬ রানাঘাট-লালগোলা-রানাঘাট EMU স্পেশাল ট্রেন:  রানাঘাট থেকে এই ট্রেনটি ছাড়বে দুপুর ৩টে বেজে ৩০ মিনিটে। ট্রেনটি লালগোলা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ৬টা বেজে ৪০ মিনিটে। 

ফিরতি পথে এই ট্রেনটি লালগোলা থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা বেজে ১০ মিনিটে। সেটি রানাঘাট পৌঁছবে রাত ১০টা বেজে ১০ মিনিটে।

আজিমগঞ্জ-ব্যাণ্ডেল (০৩০২২) শাখার EMU ট্রেনটির টাইম টেবিল দেখে নিন-

স্টেশন সময়
আজিমগঞ্জ ১৪.৪০
খাগড়াঘাট রোড ১৫.০২
কাটোয়া ১৬.৪৫
নবদ্বীপ ধাম ১৭.৩১
ব্যাণ্ডেল ১৯.১০

ব্যাণ্ডেল-আজিমগঞ্জ (০৩০২১) শাখার EMU ট্রেনটির টাইম টেবিল দেখুন
 

স্টেশন সময়
ব্যাণ্ডেল ১০.১০
নবদ্বীপ ধাম ১১.২৩
কাটোয়া ১২.৩৫
খাগড়াঘাট রোড  ১৩.২৯
আজিমগঞ্জ ১৪.১০

রেলের তরফে জানানো হয়েছে, যাত্রাপথে এই ট্রেনগুলি সব স্টেশনেই দাঁড়াবে। ১৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট ১৭টি ট্রিপ করবে প্রতিটি ট্রেন। 

উল্লেখ্য বিষয় হল, ঠিক ভোটের মুহূর্তেই এই স্পেশাল ট্রেনগুলি চালাচ্ছে পূর্ব রেল। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। ওই সময়েই বিপুল পরিযায়ী শ্রমিক ওই রুটে সফর করতে পারে। ফলে এই ট্রেনগুলি তাঁদের জন্য স্বস্তিদায়ক হতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement