Advertisement

Puja Special Train: পুজোয় দিঘা-NJP যাওয়ার স্পেশাল ট্রেন দিল রেল, কবে থেকে? জানুন টাইম টেবিলও

Digha NJP Special Train: কলকাতা থেকে NJP যাওয়ার স্পেশাল ট্রেন দিল রেল। একইসঙ্গে Digha থেকে সরাসরি North Bengal যাওয়ার একটি স্পেশাল ট্রেনের ঘোষণাও করা হয়েছে। ট্রেনটি কোন রুটে চলবে, জানুন

দিঘা, NJP যাওয়ার স্পেশাল ট্রেন দিল রেলদিঘা, NJP যাওয়ার স্পেশাল ট্রেন দিল রেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2026,
  • अपडेटेड 8:00 PM IST
  • পুজোর ছুটি এবার সহজেই কাটাতে পারেন দিঘা বা NJP-তে।
  • পুজো উপলক্ষে দিঘা, NJP যাওয়ার স্পেশাল ট্রেন দিল পূর্ব রেল।
  • NJP যাওয়ার এই স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।

পুজোর লম্বা ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান ইতিমধ্যেই অনেকে সেরে ফেলেছেন। কিন্তু টিকিট পাওয়া নিয়ে প্রায়ই ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। কারণ পুজো বুকিংয়ের টিকিট নিমেষেই শেষ হয়ে যায়। তবে এবার সেই সমস্যা থেকে মুক্তি। পুজোর ছুটি এবার সহজেই কাটাতে পারেন দিঘা বা NJP-তে। কারণ, পুজো উপলক্ষে দিঘা, NJP যাওয়ার স্পেশাল ট্রেন দিল পূর্ব রেল।

কলকাতা থেকে NJP যাওয়ার স্পেশাল ট্রেন

পুজোর ব্যাপক ভিড় সামাল দিতে কলকাতা থেকে NJP, আবার NJP থেকে কলকাতা স্টেশন পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কলকাতা থেকে NJP যাওয়ার এই স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। তবে এই ট্রেনটি চলবে নির্দিষ্ট ওই ৩৩ দিনের মধ্যে প্রতি শনি ও রবিবার।

রেলের টাইমটেবিল অনুসারে 03129 কলকাতা- নিউ জলপাইগুড়ি পূজা স্পেশাল ট্রেন কলকাতা থেকে প্রতি শনি ও রবিবার ছাড়বে রাত ১১টা বেজে ১০ মিনিটে। সেটি NJP পৌঁছবে পরের দিন সকাল ১০টা বেজে ৪৫ মিনিটে। 

অন্যদিকে, ফিরতি পথে নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১২টা বেজে ৪৫ মিনিটে। সেটি কলকাতা স্টেশন পৌঁছবে রাত ১২টা বেজে ৪০ মিনিটে। 03130 NJP-কলকাতা পুজো স্পেশাল ট্রেনটি ১৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রতি রবিবার ও সোমবার ছাড়বে।

মালদা-দিঘা স্পেশাল ট্রেন

শুধু পাহাড় নয়। দিঘা যাওয়ারও স্পেশাল ট্রেন দিল রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আসন্ন দুর্গাপূজা, দীপাবলি ও ছট পুজার সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে 03465/03466 মালদা টাউন - দিঘা - মালদা টাউন স্পেশাল ট্রেন চালানো হবে। 

ট্রেনটি মালদা টাউন থেকে অক্টোবর মাসের ১৭, ২৪ ও ৩১ তারিখ এবং নভেম্বর মাসের ৭, ১৪, ২১ ও ২৮ তারিখ অর্থাৎ প্রতি শনিবার মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে দুপুর ১টা বেজে ১০ মিনিটে। সেটি দিঘা পৌঁছবে রাত ১১টার সময়। 

Advertisement

অন্যদিকে, ফিরতি পথে ট্রেনটি দিঘা স্টেশন থেকে অক্টোবর মাসের ১৮ ও ২৫ তারিখ এবং নভেম্বর মাসের ১, ৮, ১৫ ও ২২ ও ২৯ তারিখ মালদার উদ্দেশে রওনা দেবে। আপ ও ডাউন মিলে মোট ১৪টি পরিষেবা দেবে এই  মালদা-দিঘা-মালদা স্পেশাল ট্রেন।


 

Read more!
Advertisement
Advertisement