Advertisement

হাওড়া, কলকাতা থেকে NJP, দিল্লির Summer Special Train চালাবে রেল, দেখুন টাইম টেবিল

একাধিক সামার স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। তবে শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, দিল্লি যাওয়ারও সামার স্পেশাল ট্রেন দিয়েছে পূর্ব রেলওয়ে।

হাওড়া, কলকাতা থেকে NJP, দিল্লি যাওয়ার সামার স্পেশাল ট্রেন চালাবে রেলহাওড়া, কলকাতা থেকে NJP, দিল্লি যাওয়ার সামার স্পেশাল ট্রেন চালাবে রেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2026,
  • अपडेटेड 1:55 PM IST
  • একাধিক সামার স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল।
  • শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, দিল্লি যাওয়ারও সামার স্পেশাল ট্রেন দিয়েছে রেলওয়ে।
  • স্পেশাল ট্রেনের টাইম টেবিল বুঝে নিন

বসন্তের শেষে শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার পারা চড়ছে। আর মাস খানেকের মধ্যেই স্কুলে স্কুলে পড়তে চলেছে গরমের ছুটি। এই সময়ে উত্তরবঙ্গগামী ট্রেনগুলিতে সিট পাওয়া হয়ে ওঠে দুষ্কর। কয়েকদিনের ছুটি পেলেই পাহাড়ের সান্নিধ্যে গিয়ে গরম থেকে মুক্তি পেতে চান বহু মানুষ। আর তাঁদের কথা মাথায় রেখেই এবার একাধিক সামার স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। তবে শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, দিল্লি, উত্তরাখণ্ড যাওয়ারও সামার স্পেশাল ট্রেন দিয়েছে পূর্ব রেলওয়ে।

হাওড়া-নিউ দিল্লি স্পেশাল ট্রেন

আসন্ন গ্রীষ্মকালীন মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে, ০৪০৫২/০৪০৫১ নিউ দিল্লি-হাওড়া-নিউ দিল্লি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। 

ট্রেনটি নিউদিল্লি থেকে ১৭/০৪, ২৪/০৪, ০১/০৫, ০৮/০৫, ১৫/০৫, ২৯/০৫, ০৫/০৬, ১২/০৬, ১৯/০৬, ২৬/০৬, ০৩/০৭ এবং ১০/০৭/২০২৬ (শুক্রবার) = ১২টি ট্রিপ করবে।

অন্যদিকে, হাওড়া থেকে ট্রেনটি ১৯/০৪, ২৬/০৪, ০৩/০৫, ১০/০৫, ১৭/০৫, ৩১/০৫, ০৭/০৬, ১৪/০৬, ২১/০৬, ২৮/০৬, ০৫/০৭ এবং ১২/০৭/২০২৬ (রবিবার) তারিখে চলবে।

ট্রেনটি হাওড়া থেকে প্রতি রবিবার ছাড়বে রাত ১টা বেজে ৪০ মিনিটে। সেটি নিউদিল্লি পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে।

আবার নিউ দিল্লি থেকে ট্রেনটি ছাড়বে পরের দিন সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে। সেটি হাওড়া পৌঁছবে পরের দিন রাত ১১টা বেজে ৪০ মিনিটে।

কলকাতা-NJP সামার স্পেশাল ট্রেন

কলকাতা স্টেশন থেকে NJP-র উদ্দেশে চালানো হচ্ছে আরও একটি সামার স্পেশাল ট্রেন। ০৩১২৯ কলকাতা-নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেনটি ১৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত প্রতি শনিবার করে চালানো হবে। মোট ৫টি (আসা-যাওয়া মিলে ১০টি) ট্রিপ করবে এই স্পেশাল ট্রেন।

ট্রেনটি কলকাতা থেকে ছাড়বে ১৬ মে, ২৩ মে, ৩০ মে, ৬ জুন ও ১৩ জুন রাত ১১টা বেজে ৪০ মিনিটে। সেটি NJP পৌঁছবে পরের দিন সকাল ১০টা বেজে ৪৫ মিনিটে। অন্যদিকে ফিরতি পথে ট্রেনটি NJP থেকে ছাড়বে দুপুর ১২টা বেজে ৪৫ মিনিটে। সেটি কলকাতা স্টেশনে এসে পৌঁছবে রাত ১২টা বেজে ৪০ মিনিটে।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement