Advertisement

EMU Local: রাসমেলায় নবদ্বীপ রুটে স্পেশাল ট্রেন চালু, টাইম টেবিল রইল

নবদ্বীপে রাসের মেলার ভিড় সামলাতে একাধিক রুটে স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। কোন ট্রেন কোন রুটে কখন চলছে টাইমটেবিল দেখে নিন।

নবদ্বীপে রাসের ভিড় সামলাতে স্পেশাল ট্রেন, কোন রুটে কখন চলবে?নবদ্বীপে রাসের ভিড় সামলাতে স্পেশাল ট্রেন, কোন রুটে কখন চলবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 1:37 PM IST
  • নবদ্বীপের রাস মেলার ভিড় সামলাতে এবার স্পেশাল ব্যবস্থা করেছে পূর্ব রেল।
  • একাধিক রুটে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালাচ্ছে রেলওয়ে।
  • কোন কোন রুটে, কখন-কখন ট্রেন চালানো হচ্ছে?

মঙ্গলবার শুরু হয়েছে রাসপূর্ণিমার অনুষ্ঠান। এই দিনেই রাজ্যের একাধিক এলাকায় বিরাট আকারে শুরু হয় মেলা। নবদ্বীপ তার মধ্যে অন্যতম। সেই নবদ্বীপের রাস মেলার ভিড় সামলাতে এবার স্পেশাল ব্যবস্থা করেছে পূর্ব রেল। একাধিক রুটে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালাচ্ছে রেলওয়ে। কোন কোন রুটে, কখন-কখন ট্রেন চালানো হচ্ছে? দেখে নেওয়া যাক।

ব্যাণ্ডেল-কাটোয়া রুটে চলবে স্পেশাল ট্রেন

রাস পূর্ণিমার মেলা উপলক্ষে নবদ্বীপ ধামে পুণ্যার্থীদের সম্ভাব্য অতিরিক্ত ভিড় সামাল দিতে ব্যাণ্ডেল ও কাটোয়া স্টেশনের মধ্যে দু'দিন স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়েছে রেল। ২৪ নভেম্বর, মঙ্গলবার এবং ২৫ নভেম্বর, বুধবার এই বিশেষ ট্রেনগুলি চলবে।

পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, ০৩০৬৯ নম্বর আপ EMU স্পেশাল ট্রেনটি ব্যাণ্ডেল থেকে দুপুর ২টোয় ছাড়বে। ট্রেনটি আম্বিকা কালনা, নবদ্বীপ ধাম এবং দাঁইহাট স্টেশনে থেমে বিকেল ৪টা ১০ মিনিটে কাটোয়ায় পৌঁছবে।

অন্যদিকে, ০৩০৭০ নম্বর ডাউন ইএমইউ স্পেশাল ট্রেনটি কাটোয়া থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছাড়বে। দাঁইহাট, নবদ্বীপ ধাম এবং আম্বিকা কালনা স্টেশনে থেমে রাত ৮টায় ব্যাণ্ডেলে পৌঁছবে। দু'দিনই একই সময়ে চলবে এই জোড়া ট্রেন।

শিয়ালদা-রানাঘাট-শান্তিপুর শাখায় স্পেশাল ট্রেন

রাসের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে শিয়ালদা-রানাঘাট-শান্তিপুর রুটেও। স্পেশাল ট্রেনটি  ২৪-২৫ নভেম্বর, ২৫-২৬ নভেম্বর, ২৬-২৭ নভেম্বর এবং ২৭-২৮ নভেম্বরের মধ্যবর্তী রাতে শিয়ালদা-রানাঘাট-শান্তিপুর শাখায় চলবে। 

ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে রাত ৯টা বেজে ৬ মিনিটে। সেটি শান্তিপুর পৌঁছবে রাত ১১টা বেজে ৪০ মিনিটে। আবার অন্যদিকে, ফিরতি পথে শান্তিপুর থেকে ট্রেনটি ছাড়বে রাত ১টা ৩০ মিনিটে। সেটি শিয়ালদা পৌঁছবে ভোর ৪টে বেজে ৪ মিনিটে।

অন্যদিকে, রানাঘাট থেকে ছাড়বে রাত ১২টা বেজে ৫০ মিনিটে। সেটি শান্তিপুর পৌঁছবে রাত ১টা বেজে ২০ মিনিটে। আবার ফিরতি পথে শান্তিপুর থেকে ট্রেনটি ছাড়বে রাত ১২টা বেজে ২৫ মিনিটে। সেটি রানাঘাট আসবে রাত ১১টা বেজে ৫৫ মিনিটে।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement