Advertisement

Howrah Rampurhat Train: কৌশিকী অমাবস্যায় হাওড়া থেকে Special Train, আধ ডজন ট্রেনে জুড়বে অতিরিক্ত কোচ

Indian Railways: কৌশিকী মেলার ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ট্রেনটি। পাশাপাশি, ৬টি ট্রেনে জোড়া হচ্ছে একটি করে অতিরিক্ত কোচও।

: কৌশিকী অমাবস্যায় হাওড়া থেকে Special Train চালাবে রেল: কৌশিকী অমাবস্যায় হাওড়া থেকে Special Train চালাবে রেল
Aajtak Bangla
  • হাওড়া,
  • 09 Sep 2026,
  • अपडेटेड 9:18 AM IST
  • কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তসমাগমের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
  • হাওড়া-রামপুরহাট রুটে স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল হাওড়া ডিভিশন।
  • ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চালানো হবে স্পেশাল ট্রেন।

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তসমাগমের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হাওড়া-রামপুরহাট রুটে স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল হাওড়া ডিভিশন। পাশাপাশি ৬টি ট্রেনে জোড়া হচ্ছে অতিরিক্ত কোচও। রেলের তরফে জানানো হয়েছে, কৌশিকী অমাবস্যা উপলক্ষে বহু ভক্ত  ট্রেনে সফর করে তারাপীঠে যান। ফলে এই সময় ট্রেনে ভিড় হয় ব্যাপক। মূলত রামপুরহাটে নেমেই ভক্তরা মন্দিরের দিকে যান, তাই প্রত্যাশিত যাত্রীর ভিড় সামাল দিতে একাধিক ব্যবস্থা নিল রেলওয়ে।

হাওড়া- রামপুরহাট স্পেশাল ট্রেন

পূর্ব রেলের তরফে ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া-রামপুরহাটের মধ্যে চালানো হচ্ছে একটি স্পেশাল ট্রেন। এই ট্রেনটি হাওড়া থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে রামপুরহাট পৌঁছবে বিকেল ৫টা বেজে ৩০ মিনিটে। অন্যদিকে, ফিরতি পথে সন্ধ্যা ৬টা ৪৫-এ ট্রেনটি রামপুরহাট থেকে ছেড়ে হাওড়া ফিরে আসবে রাত ১১টা ৪৫ মিনিটে।

আধ ডজন ট্রেনে যুক্ত হচ্ছে অতিরিক্ত কোচ

শুধু একটি স্পেশাল ট্রেন নয়, যাত্রীদের ভিড় সামাল দিতে পূর্ব রেলের তরফে আরও ৬টি ট্রেনে জোড়া হচ্ছে একটি করে অতিরিক্ত জেনারেল সেকেন্ড ক্লাস কোচ। যে যে ট্রেনে অতিরিক্ত কোচটি জোড়া হবে সেগুলি হল-

 

  • ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত 13015 হাওড়া- জামালপুর কবিগুরু এক্সপ্রেস
  • ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত 13016  জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস
  • ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত 12347 হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস
  • ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত 12348 রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেস
  • ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত 13017 হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস
  • ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত 13018 আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে উপরোক্ত ট্রেনগুলির মধ্যে 12347 হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস ও 12348 রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেসে ১১ সেপ্টেম্বর আরও একটি অতিরিক্ত, অর্থাৎ মোট দুটি অতিরিক্ত কোচ লাগানো হবে। যা যাত্রীদের বিরাট স্বস্তি দেবে মনে করা হচ্ছে।


 

Read more!
Advertisement
Advertisement