
Indiabulls Loan Scam: ফিনটেক কোম্পানি ইন্ডিয়াবুলস (Indiabulls) গত কয়েকদিন ধরে বিতর্কে জর্জরিত। এই সমস্যা কোম্পানির আর্থিক পরিষেবা অ্যাপ ধানি (Dhani)-র সঙ্গে যুক্ত। এই অ্যাপটি কোনও সিকিউরিটি ছাড়াই ঋণ বা লোন দেয়।
সম্প্রতি ধানি (Dhani) অ্যাপে ঋণ নিয়ে ভিন্ন ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে, তাঁদের সম্মতি ছাড়াই তাঁদের প্যান কার্ডে অন্য কাউকে ঋণ দেওয়া হয়েছে। এই জালিয়াতি প্রকাশের পর সতর্ক হওয়া জরুরি। আপনার PAN-এর সাহায্যে কেউ লোন নিয়েছে কিনা, তা সহজেই অনলাইনে চেক করা যায়।
প্রচুর মানুষের সঙ্গে এই ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছে
যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াটি বোঝার আগে সাবর আগে জেনে নেওয়া যাক বিতর্কটা কী। আসলে, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারী তাঁদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলছেন, তথ্য দিচ্ছেন। টুইটারে একজন ব্যবহারকারী এই সপ্তাহের শুরুতে বলেছিলেন যে ইন্ডিয়াবুলসের কোম্পানি আইভিএল ফিন্যান্স (IVL Finance) তাঁর নামে একটি ঋণ দিয়েছে।
লোনের জন্য একই ব্যবহারকারীর প্যান নম্বর ব্যবহার করা হয়েছে এবং ঠিকানাটি বিহার ও উত্তরপ্রদেশের। ব্যবহারকারী লিখেছেন যে তিনি ঋণ না নিয়েই খেলাপি হয়েছেন। বিরক্তি প্রকাশ করে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কীভাবে অন্য ব্যক্তি অন্য কারও নামে এবং প্যান-এ ঋণ নিতে পারে। যখন তিনি এটি সম্পর্কে জানেনও না। এর পরে একের পর এক ইউজার দাবি করেছেন, তাঁদের প্যান নিয়ে লোন জালিয়াতি করা হয়েছে।
শিকার হয়েছেন সানি লিওনও
বলিউড অভিনেত্রী সানি লিওনের প্যান কার্ড দিয়ে ঋণ নেওয়া হয়েছিল। টুইটারে এ তথ্যও দিয়েছেন তিনি। তাঁর নামে এত বড় জালিয়াতি করেছে অন্য কেউ। ঋণ না নিয়েই এসব মানুষের ক্রেডিট স্কোর নষ্ট হয়ে গিয়েছে। বিষয়টি ধরার পর ধানি মানুষকে জানিয়েছে, জাল নথির ভিত্তিতে কেওয়াইসি করে এই প্রতারণা করা হয়েছে।
ধানি আশঙ্কা প্রকাশ করেছে যে প্রতারকরা ক্রেডিট ব্যুরো থেকে অন্যদের প্যান কার্ডের তথ্য পেয়ে থাকতে পারে। বর্তমানে এ বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ জমা পড়েছে। ধানি তার তরফে পুলিশের কাছে অভিযোগও করেছেন।
আপনিও জালিয়াতির শিকার হননি তো? এইভাবে চেক করুন
আরও পড়ুন: কাঁচা বাদাম এবার ভোজপুরিতে, রাকেশ মিশ্রার ভিডিও VIRAL