Advertisement

eKYC For Ration Card: এই কাজ না করলেই FREE রেশন বন্ধ, জেনে নিয়ে ঝামেলা এড়ান

রেশন কার্ডে ফ্রি রেশন চান? তাহলে আপনাকে একটা কাজ দ্রুত করতে হবে। নইলে বন্ধ হয়ে যাবে ফ্রি রেশন।

ফ্রি রেশন পাওয়ার জন্য কী করবেন?ফ্রি রেশন পাওয়ার জন্য কী করবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 12:39 PM IST
  • রেশন কার্ডে ফ্রি রেশন চান?
  • তাহলে আপনাকে একটা কাজ দ্রুত করতে হবে
  • নইলে বন্ধ হয়ে যাবে ফ্রি রেশন

এই বাংলাতে কোটি কোটি মানুষ রেশনের উপভোক্তা। তাঁরা নিয়মিত রেশন তুলে থাকেন। বিনামূল্যে বা কম দামে চাল, গম এবং অন্যান্য খাদ্যসামগ্রী নেন। তাই রাজ্যের একটা বড় অংশের মানুষের কাছে এই কার্ডটা খুবই জরুরি। তবে বর্তমান সরকার রেশন দুর্নীতি আটকাতে একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা দাবি করছে, বর্তমানে প্রচুর ভুয়ো বা ডুপ্লিকেট রেশন কার্ড রয়েছে। এই সব কার্ড থেকে অনৈতিকভাবে রেশন তোলা হচ্ছে। তাই এই দুর্নীতি বন্ধে কড়া হচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে রেশন কার্ড হোল্ডারদের একটা বিশেষ কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। সেটা করা না থাকলে রেশন মিলবে না বলে জানিয়ে দিয়েছে সরকার। 

কী করা না থাকলে রেশন মিলবে না? 
রেশন কার্ড যদি চালু রাখতে হয়, তাহলে একটি কাজ দ্রুত করে ফেলতে হবে। আর সেই কাজটা হল ই-কেওয়াইসি। এই কাজটা এখনই সেরে না রাখলে ভবিষ্যতে ফ্রি বা কম দামে রেশন পেতে সমস্যা হতে পারে বলে জানা যাচ্ছে।

ই-কেওয়াইসি কী? 
রেশন কার্ডে ই-কেওয়াইসি করে ফেলা জরুরি। কিন্তু অনেকেই জানেন না যে ই-কেওয়াইসি বিষয়টা ঠিক কী? কেন এটা করে ফেলা দরকার? উত্তরে বলি, ই-কেওয়াইসির মাধ্যমে রেশন কার্ড উপভোক্তার পরিচয় যাতাই করা যায়। যার ফলে এটা নিশ্চিতভাবে বলা সম্ভব যে প্রকৃত উপভোক্তাই এখন থেকে রেশন পাবেন। 

আগেই বলেছি, রাজ্য সরকার মনে করে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে রেশন দুর্নীতি রয়েছে। এখানে রয়েছে অসংখ্য ভুয়ো কার্ড। তাই সেই সব ভুয়ো কার্ড ধরেই ই-কেওয়াইসি করানোর কথা বলছে সরকার। তাতে ভুয়ো বা ডুপ্লিকেট কার্ড ধরা পড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এতেই অনিয়ম বন্ধ হবে বলে দাবি করছে শুভেন্দু অধিকারীর সরকার। 

কীভাবে করবেন ই-কেওয়াইসি? 
ই-কেওয়াইসির কথা শুনে আবার ঘাবড়ে যাবেন না। বরং এটা খুবই সহজ একটি প্রক্রিয়া। এটির জন্য প্রয়োজন আধার কার্ড এবং রেশন কার্ড। এই দুটি কার্ড নিয়ে রেশন দোকানে চলে যান। দোকান থেকেই ই-কেওয়াইসি করে দেওয়া হবে। আবার অনলাইন রেশনের পোর্টালে গিয়েও এই কাজটা সেরে ফেলা সম্ভব হবে। তাই অহেতুক চিন্তা করে সুগার ও প্রেশার বাড়াবেন না।

Advertisement

সকলের ই-কেওয়াইসি করতে হবে? 
অনেকেই মনে করেন, শুধু হেড অব দ্য ফ্যামিলির ই-কেওয়াইসি হলেই চলবে। যদিও বিষয়টা একবারেই তেমন নয়। পরিবারের সকলেরই ই-কেওয়াইসি করার প্রয়োজন পড়তে পারে। এর মাধ্যমে পরিবারের সকলের তথ্য একবারে যাচাই করা হয়ে যাবে। 

এছাড়া ই-কেওয়াইসি করার সময় নাম, বাবার নাম, ঠিকানা বা অন্য কোনও তথ্যে ভুল থাকলেও শুধরে নেওয়া যায়। যার ফলে ভবিষ্যতে সমস্যার আশঙ্কা কমে। তাই আজই পরিবারের সকলের কার্ডের ই-কেওয়াইসি করে নিন। তাহলেই নিয়মিত ফ্রি রেশন পাবেন। নইলে পাবেন না। 

 

Read more!
Advertisement
Advertisement