
হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর। আজ, মঙ্গলবার থেকেই সাতদিন কাজ চলবে হাওড়া ডিভিশনে। যার জেরে প্রায় টানা ৭ দিন ৯০ মিনিট করে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। ফলে বাতিল করা হচ্ছে একগুচ্ছ ট্রেন। তালিকায় রয়েছে কাটোয়া, ব্যান্ডেল, নৈহাটি ও হাওড়া থেকে ছাড়া ট্রেনও।
কখন পাওয়ার ও ট্রাফিক ব্লক করা হচ্ছে?
রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ মে, ২৭ মে, ২৯ মে, ৩০ মে, ৩১ মে এবং ১ জুন এই ৬ দিন পাওয়ার ও ট্রাফিক ব্লক করা হচ্ছে বেলা ১১টা ৩৫ থেকে
কেন পাওয়ার ব্লক করা হচ্ছে?
পূর্ব রেলের তরফে বলা হয়েছে, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন লিমিটে ক্রশ স্প্যান অপসারণ কাজের জন্য এই পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হচ্ছে। এরফলে কোন কোন ট্রেন চলাচলে প্রভাব পড়ছে, দেখে নেওয়া যাক
১) কাটোয়া থেকে দুপুর ১টা ছাড়া ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল।
২) ব্যান্ডেল থেকে দুপুর ১২টা ১৫-তে ছাড়া ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল।
৩) ব্যান্ডেল থেকে বেলা ১১টা ৪২ মিনিটে ছাড়া ৩৭৫৩৬ ব্যান্ডেল-নৈহাটি লোকাল।
৪) ব্যান্ডেল থেকে দুপুর ১২টা ১৫-তে ছাড়া ৩৭২৪৪ ব্যান্ডেল-হাওড়া লোকাল।
৫) ব্যান্ডেল থেকে দুপুর ১টা ১৫-তে ছাড়া ৩৭২৪৮ ব্যান্ডেল-হাওড়া লোকাল।
৬) নৈহাটি থেকে দুপুর ১২টা ১০-এ ছাড়া ৩৭৫৩৫ নৈহাটি-ব্যান্ডেল লোকাল।
৭) হাওড়া থেকে সকাল সাড়ে ১০টার ৩৭২৩৩-এর হাওড়া-ব্যান্ডেল লোকাল।
৮) হাওড়া থেকে বেলা ১১টা ৫-এর ৩৭২৩৭ হাওড়া-ব্যান্ডেল লোকাল।